PIB Backgrounder
ভারত ট্যাক্সি: ভারতের প্রথম সমবায় ভিত্তিক অ্যাপের মাধ্যমে গাড়ি ভাড়া করার উপযুক্ত প্ল্যাটফর্ম
प्रविष्टि तिथि:
17 AUG 2026 3:31PM by PIB Kolkata
১৭ আগস্ট, ২০২৬
সমবায়ের মাধ্যমে নগর পরিবহনে রূপান্তর
ভারতের শহরগুলি এমন এক বৈচিত্র্যময় পরিবহন ব্যবস্থার ওপর নির্ভরশীল যা সাধারণ মানুষকে কর্মক্ষেত্র, শিক্ষা, স্বাস্থ্যসেবা ও অন্যান্য জরুরি পরিষেবার সঙ্গে যুক্ত রাখে। পাবলিক ট্রান্সপোর্ট নগর পরিবহনের মূল ভিত্তি হলেও সাম্প্রতিক বছরগুলোতে অ্যাপ-ভিত্তিক রাইড-হেইলিং পরিষেবাগুলো এই ব্যবস্থায় একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। সমবায় মন্ত্রক এই সুবিধাগুলিকে আরও অন্তর্ভুক্তিমূলক ও স্বচ্ছ করতে উদ্যোগী হয়েছে। 'সহকার সে সমৃদ্ধি' দৃষ্টিভঙ্গির সঙ্গে সংগতি রেখে ২০২৫-এর ৬ জুন মাল্টি-স্টেট কোঅপারেটিভ সোসাইটিজ অ্যাক্ট, ২০০২-এর অধীনে ভারতের প্রথম সমবায় চালিত রাইড-হেইলিং প্ল্যাটফর্ম 'ভারত ট্যাক্সি' আত্মপ্রকাশ করে।
ভারত ট্যাক্সির ভিত্তি ও সমবায় ভিত্তিক মালিকানা মডেল
ভারত ট্যাক্সি আটটি জাতীয় স্তরের সমবায় প্রতিষ্ঠানের দ্বারা যৌথভাবে প্রতিষ্ঠিত হয়েছে, যার মধ্যে রয়েছে NCDC, IFFCO, NABARD, KRIBHCO, Amul, NAFED, NDDB এবং NCEL।
* *জিরো কমিশন মডেল:* এই প্ল্যাটফর্মটি জিরো-কমিশন ও সার্জ-ফ্রি প্রাইসিং মডেলে কাজ করে। চালকরা (যাদের 'সারথী' বলা হয়) সাবস্ক্রিপশন মডেলে পুরো ভাড়ার আয় নিজেদের কাছে রাখতে পারেন। অ্যাপে অতিরিক্ত কোনো প্ল্যাটফর্ম ফি বা সার্জ প্রাইসিং নেওয়া হয় না।
* *সারথীরাই মালিক:* ১০০ টাকার বা ৫০০ টাকার শেয়ার কিনে চালকরা সমবায়টির মালিকানা সত্ত্ব অর্জন করতে পারেন। চালকদের স্বার্থ রক্ষায় পরিচালন পর্ষদে তাদের প্রতিনিধি নিশ্চিত করা হয়েছে।
দেশজুড়ে ক্রমবর্ধমান প্রসার
এ বছর ২৫ জুলাই পর্যন্ত ভারত ট্যাক্সিতে প্রায় ৮ লাখ নিবন্ধিত সারথী এবং প্রায় ৪১ লাখ নিবন্ধিত গ্রাহক যুক্ত হয়েছেন। দিল্লি-এনসিআর, গুজরাট, লক্ষ্ণৌ, চণ্ডীগড়, মুম্বই, জয়পুর, কানপুর এবং পুনেতে এই পরিষেবা চালু রয়েছে। ২০২৯ সালের মধ্যে পর্যায়ক্রমে পুরো দেশে এই পরিষেবা সম্প্রসারণের লক্ষ্য নির্ধারণ করা হয়েছে।
এক নজরে পরিবহন পরিষেবা
যাত্রীদের সুবিধার জন্য অ্যাপটিতে বাইক ট্যাক্সি, অটো, ইকোনমি ক্যাব, প্রিমিয়াম সেডান, এক্সএল ক্যাব, রেন্টাল ও আউট-স্টেশন ভ্রমণের ব্যবস্থা রয়েছে। যাত্রীদের জন্য অগ্রিম ভাড়ার হিসাব দেখার ব্যবস্থা রাখা হয়েছে।
নারী ক্ষমতায়ন ও সুরক্ষা
* *সারথী দিদি ও বাইক দিদি:* নারী যাত্রীদের নিরাপত্তার প্রয়োজনে নারী চালকদের বেছে নেওয়ার, 'সারথী দিদি' ফিচার আনা হয়েছে। পরিবহন ক্ষেত্রে নারীদের অংশগ্রহণ বাড়াতে 'বাইক দিদি' উদ্যোগের মাধ্যমেএ বহু নারী চালক যুক্ত হয়েছেন।
* *নিরাপত্তা ব্যবস্থা:* প্রশাসনিক সমন্বয়, কন্ট্রোল রুম পর্যবেক্ষণ, চালকদের বাধ্যতামূলক পরিচয় যাচাইকরণ (KYC), ট্র্যাকিং এবং জরুরি এসওএস (SOS) বোতামের মাধ্যমে যাত্রী সুরক্ষা নিশ্চিত করা হয়েছে।
ডিজিটাল সংযোগ এবং প্রাতিষ্ঠানিক অংশীদারিত্ব
ডিজিটাল ইন্ডিয়া কাঠামোর আওতায় DigiLocker, UMANG এবং API Setu-এর মতো জাতীয় প্ল্যাটফর্মের সঙ্গে ভারত ট্যাক্সি যুক্ত হয়েছে, যা পেপারলেস অনবোর্ডিং বা কাগজবিহীন পরিচিতিপর্ব ও নগদবিহীন লেনদেনে সাহায্য করে। এছাড়া দিল্লি ট্রাফিক পুলিশ, দিল্লি মেট্রো, এয়ারপোর্ট অথরিটি, স্টেট ব্যাংক অব ইন্ডিয়া, পেটিএম এবং ইফকো টোকিওর সঙ্গে প্রাতিষ্ঠানিক চুক্তি করা হয়েছে।
সারথীদের সামাজিক সুরক্ষা
ভারত ট্যাক্সির চালকদের ই-শ্রম পোর্টালে নিবন্ধিত হতে সহায়তা করা হয়। এর ফলে, সারথী ও তাঁদের পরিবার আয়ুষ্মান ভারত (AB-PMJAY) যোজনার অধীনে ৫ লাখ টাকা পর্যন্ত বিনামূল্যে চিকিৎসার সুবিধা পান। পাশাপাশি, ইফকো টোকিওর মাধ্যমে সাশ্রয়ী মূল্যে দুর্ঘটনা বিমা এবং পেটিএম-এর সহায়তায় গ্রুপ হেলথ ইন্স্যুরেন্সের সুবিধাও প্রদান করা হয়।
সমবায়ভিত্তিক নগর পরিবহন
ভারত ট্যাক্সি চালকদের মালিকানা নিশ্চিত করে এবং সাধারণ মানুষকে নির্ভরযোগ্য ও সাশ্রয়ী পরিবহন পরিষেবা দিয়ে নগর পরিবহনে নতুন অধ্যায়ের সূচনা করেছে। ডিজিটাল পরিকাঠামো এবং সমবায় ব্যবস্থার সমন্বয়ে ২০২৯ সালের মধ্যে এটি সারা দেশে পরিব্যাপ্ত হয়ে দেশের অর্থনৈতিক সমৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে চলেছে।
তথ্যবিবরণী:
Ministry of Cooperation
https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2225907
https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2214633
https://www.pib.gov.in/PressReleseDetailm.aspx?PRID=2231721
https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2223166
https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2224048
https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2278302®=48&lang=2
https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2289491®=48&lang=1
Ministry of Electronics and Information Technology (MeitY)
https://www.digilocker.gov.in/
https://web.umang.gov.in/
https://web.umang.gov.in/landing/
https://www.apisetu.gov.in/
Ministry of Labour and Employment
https://eshram.gov.in/
Bharat Taxi
https://bharattaxiapp.com/
https://bharattaxiapp.com/products/
https://bharattaxiapp.com/coop-model/
https://bharattaxiapp.com/faq/
PIB Backgrounders
https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2215759®=3&lang=2
https://www.pib.gov.in/FactsheetDetails.aspx?Id=150721®=48&lang=1
https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2185049®=3&lang=2
Click here to see PDF
*******
SSS/PK/Kol...
(रिलीज़ आईडी: 2300685)
आगंतुक पटल : 2