প্রতিরক্ষা মন্ত্রক
azadi ka amrit mahotsav

কোচিতে নৌবাহিনীর দক্ষিণ কম্যান্ডে ভারত ও মার্কিন যুক্তরাষ্ট্রের বিস্ফোরক নিষ্ক্রিয় করার অষ্টম যৌথ মহড়ার সমাপ্তি

प्रविष्टि तिथि: 17 AUG 2026 3:46PM by PIB Agartala

নয়াদিল্লি, ১৭ অগাস্ট ২০২৬

 

কোচিতে নৌবাহিনীর দক্ষিণ কম্যান্ডে ১৪ অগাস্ট ভারত ও মার্কিন যুক্তরাষ্ট্রের বিস্ফোরক নিষ্ক্রিয় করার অষ্টম যৌথ মহড়ার সমাপ্তি হল। এই মহড়ায় দুই নৌবাহিনীর সদস্যদের মধ্যে পেশাদার বিভিন্ন বিষয়ে মতবিনিময়ের পাশাপাশি নানা গুরুত্বপূর্ণ বিষয় স্থান পায়। ইওডি অভিযানের বিভিন্ন দিক নিয়ে দুই বাহিনী আলোচনা করে। এছাড়াও অত্যাধুনিক বিস্ফোরক, মাইন নিষ্ক্রীয়করণ এবং জলের তলায় মানববিহীন বিভিন্ন নজরদারি ব্যবস্থার পরিচালনার পন্থা-পদ্ধতি নিয়ে আলোচনা হয়েছে। সমুদ্রের তলায় ডুবে যাওয়া জাহাজের ভগ্নাংশ উদ্ধার এবং জলের তলা থেকে পলি উত্তোলনের মতো বিষয়গুলিও আলোচনায় স্থান পায়। সফল এই মহড়ার মধ্য দিয়ে দুই বাহিনীর পরিচালনগত ক্ষেত্রকে আরও শক্তিশালী করা এবং পারস্পরিক সহযোগিতা বৃদ্ধির ক্ষেত্রে অঙ্গীকার প্রতিফলিত হয়।

*****

PS/Agt


(रिलीज़ आईडी: 2300535) आगंतुक पटल : 5
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: Malayalam , English , Urdu , हिन्दी , Bengali , Tamil