PIB Backgrounder
সংখ্যার ঊর্ধ্বে : ভারতের স্কুলশিক্ষায় অগ্রগতির চিত্র
UDISE+ ২০২৫-২৬ প্রতিবেদন (জাতীয় শিক্ষা নীতি)
प्रविष्टि तिथि:
17 AUG 2026 3:14PM by PIB Kolkata
নয়াদিল্লি, ১৭ আগস্ট, ২০২৬
UDISE+ ২০২৫-২৬ প্রতিবেদনে দেশের ১৪.৬৭ লক্ষ স্কুল, ১.০৩ কোটি শিক্ষক এবং ২৪.৭২ কোটি শিক্ষার্থীর তথ্য তুলে ধরা হয়েছে। ভর্তির হার, মোট ভর্তির অনুপাত, শিক্ষক প্রাপ্যতা, শিক্ষার্থী-শিক্ষক অনুপাত, শিক্ষার্থী ধরে রাখা ও পরবর্তী স্তরে উত্তরণের ক্ষেত্রে অগ্রগতি হয়েছে। স্কুলছুটের হারও কমেছে। ডিজিটাল ও পরিকাঠামোগত সুবিধা বৃদ্ধি, মহিলা শিক্ষকের অংশগ্রহণ এবং লিঙ্গসমতা ও সামাজিক অন্তর্ভুক্তির ক্ষেত্রেও অগ্রগতি হয়েছে।
শিক্ষায় তথ্যনির্ভর প্রশাসন
Unified District Information System for Education Plus (UDISE+) হল স্কুলশিক্ষার তথ্য সংগ্রহ ও পরিচালনার জন্য শিক্ষা মন্ত্রকের ডিজিটাল প্ল্যাটফর্ম। ২০১৮-১৯ সালে শুরু হওয়ার পর থেকে এটি তথ্যনির্ভর পরিকল্পনা, নীতি প্রণয়ন ও শিক্ষাক্ষেত্রের অগ্রগতি পর্যবেক্ষণে সহায়তা করছে। জাতীয় শিক্ষানীতি ২০২০ বাস্তবায়নের অগ্রগতিও এই তথ্যভান্ডারের মাধ্যমে পর্যবেক্ষণ করা হয়।
স্কুলশিক্ষার চিত্র
২০২৫-২৬ সালের হিসাবে দেশে প্রায় ১৪.৬৭ লক্ষ স্কুল, ১.০৩ কোটি শিক্ষক এবং ২৪.৭২ কোটিরও বেশি শিক্ষার্থী রয়েছে। প্রতি স্কুলে গড়ে সাতজন শিক্ষক ও ১৬৯ জন শিক্ষার্থী রয়েছেন। সামগ্রিক শিক্ষার্থী-শিক্ষক অনুপাত ২৪:১। NEP ২০২০-তে নির্ধারিত ৩০:১ অনুপাতের তুলনায় এটি আরও অনুকূল।
মোট ভর্তির অনুপাত : শিক্ষার সুযোগ বাড়ছে
মাধ্যমিক স্তরে GER বেড়ে ৭১.৭% হয়েছে। মধ্য স্তরে GER ৮৯.৬%। মোট ভর্তির মধ্যে মাধ্যমিক স্তরের অংশ ২৭.১৬%, প্রস্তুতিমূলক স্তরে ২৫.৬০%, মধ্য স্তরে ২৫.৫৮% এবং ভিত্তিমূলক স্তরে ২১.৬৬% ।
অনুকূল শিক্ষার্থী-শিক্ষক অনুপাত
২০২৫-২৬ সালে ভিত্তিমূলক স্তরে PTR ১০:১, প্রস্তুতিমূলক স্তরে ১২:১, মধ্য স্তরে ১৭:১ এবং মাধ্যমিক স্তরে ২১:১। অনুকূল PTR শিক্ষার্থীদের প্রতি বেশি ব্যক্তিগত নজর দেওয়ার সুযোগ তৈরি করে।
শিক্ষার্থী-শিক্ষক অনুপাত (PTR):
নির্দিষ্ট শিক্ষাস্তরে প্রতি শিক্ষকের বিপরীতে কত জন শিক্ষার্থী রয়েছেন, তা PTR-এর মাধ্যমে বোঝা যায়। যেমন ১০:১ PTR-এর অর্থ, গড়ে ১০ জন শিক্ষার্থীর জন্য একজন শিক্ষক রয়েছেন। PTR কম হলে শিক্ষার্থীদের প্রতি ব্যক্তিগত নজর দেওয়ার সুযোগ বাড়ে।
শিক্ষার্থী ধরে রাখা ও স্কুলছুটের হার কমেছে
প্রস্তুতিমূলক স্তরে স্কুলছুটের হার ১.৮% এবং মাধ্যমিক স্তরে ৭.০ শতাংশে নেমেছে। মধ্য স্তরে সামান্য বেড়ে ৩.৬% হলেও ২০২২-২৩ সালের তুলনায় তিনটি স্তরেই স্কুলছুটের হার উল্লেখযোগ্য ভাবে কম।
শিক্ষার্থী ধরে রাখার হার ভিত্তিমূলক স্তরে ৯৮.৫%, প্রস্তুতিমূলক স্তরে ৯১.১%, মধ্য স্তরে ৮৩.৭% এবং মাধ্যমিক স্তরে ৫১.৯%।
পরবর্তী স্তরে উত্তরণের হারও অনুকূল। ভিত্তিমূলক থেকে প্রস্তুতিমূলক স্তরে ৯৯.২%, প্রস্তুতিমূলক থেকে মধ্য স্তরে ৯৩.৮% এবং মধ্য থেকে মাধ্যমিক স্তরে ৮৮.৩% শিক্ষার্থী উত্তীর্ণ হয়েছে।
এক শিক্ষক ও শূন্য-ভর্তি স্কুলের সংখ্যা কমেছে
২০২৫-২৬ সালে এক শিক্ষক বিশিষ্ট স্কুলের সংখ্যা প্রায় ৩% কমে ১,০০,৮৪৩ হয়েছে। শূন্য-ভর্তি স্কুলের সংখ্যা আগের বছরের তুলনায় ২৯% কমে ৫,৬৬৩ হয়েছে। শিক্ষক বণ্টন ও শিক্ষাসম্পদের ব্যবস্থাপনা আরও কার্যকর করার ক্ষেত্রে এই অগ্রগতি গুরুত্বপূর্ণ।
লিঙ্গসমতা ও সামাজিক অন্তর্ভুক্তি
মোট শিক্ষার্থী ভর্তির ৪৮.৪% মেয়ে। শিক্ষকতার ক্ষেত্রে মহিলাদের অংশ ৫৪.৯%।
সামাজিক শ্রেণীবিন্যাসে OBC শিক্ষার্থীর অংশ ৪৪.৯%, সাধারণ শ্রেণী ২৭.৫%, তফসিলি জাতি ১৭.৭% এবং তফসিলি উপজাতি ১০%। SC ও ST শিক্ষার্থী মিলিয়ে মোট ভর্তির ২৭.৭%।
বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের মধ্যে ৫৭.১৬% ছেলে এবং ৪২.৮৪% মেয়ে। পরিকাঠামো ও সহায়ক পরিষেবার মাধ্যমে সকলের জন্য অন্তর্ভুক্তিমূলক শিক্ষার সুযোগ বাড়ানো হচ্ছে।
স্কুলের পরিকাঠামোর উন্নয়ন
ডিজিটাল সুবিধার ক্ষেত্রে কম্পিউটার থাকা স্কুলের হার বেড়ে ৬৯.৯% এবং ইন্টারনেট সংযোগের হার ৬৭.৪% হয়েছে।
- বিদ্যুৎ : ৯৫% স্কুল
- নিরাপদ পানীয় জল : ৯৯.৫%
- মেয়েদের শৌচালয় : ৯৮.৫%
- ছেলেদের শৌচালয় : ৯৭.২%
- হাত ধোয়ার ব্যবস্থা : ৯৬.৯%
- গ্রন্থাগার : ৯০.৫%
- বৃষ্টির জল সংরক্ষণ : ২৯.৯%
- হাতল-সহ র্যাম্প : ৫৮.২%
ডিজিটাল ও মৌলিক পরিকাঠামোর এই অগ্রগতি স্কুলশিক্ষাকে আরও সহজলভ্য ও অন্তর্ভুক্তিমূলক করতে সহায়তা করছে।
UDISE+ ২০২৫-২৬ : প্রধান অগ্রগতি
UDISE+ ২০২৫-২৬ প্রতিবেদন স্কুলশিক্ষায় সুযোগ, সমতা, গুণমান ও পরিকাঠামোর ক্ষেত্রে ধারাবাহিক অগ্রগতির চিত্র তুলে ধরেছে। শিক্ষক প্রাপ্যতা, অনুকূল PTR, শিক্ষার্থী ধরে রাখা ও উত্তরণ, লিঙ্গসমতা, সামাজিক অন্তর্ভুক্তি, ডিজিটাল সুবিধা এবং স্কুলের পরিকাঠামোতে অগ্রগতি হয়েছে।
দেশের একটি গুরুত্বপূর্ণ তথ্যভান্ডার হিসাবে UDISE+ তথ্যনির্ভর পরিকল্পনা, নীতি প্রণয়ন ও শিক্ষাক্ষেত্রের অগ্রগতি পর্যবেক্ষণে সহায়তা করছে। এই তথ্য NEP ২০২০-এর অধীনে সমতাভিত্তিক, অন্তর্ভুক্তিমূলক, প্রযুক্তিনির্ভর ও শিক্ষার্থী-কেন্দ্রিক শিক্ষা ব্যবস্থা গড়ে তোলার অগ্রগতিকে তুলে ধরে।
তথ্যসূত্র
Ministry of Education
https://udiseplus.gov.in/#/en/page/publications https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2282141®=48&lang=1
https://dashboard.udiseplus.gov.in/
Click here to see PDF
****
SSS/AS....
(रिलीज़ आईडी: 2300521)
आगंतुक पटल : 7