প্রধানমন্ত্রীরদপ্তর
প্রাক্তন প্রধানমন্ত্রী শ্রী অটল বিহারী বাজপেয়ীর প্রয়াণ তিথিতে শ্রদ্ধা নিবেদন প্রধানমন্ত্রীর
प्रविष्टि तिथि:
16 AUG 2026 9:02AM by PIB Kolkata
নতুন দিল্লি, ১৬ অগাস্ট ২০২৬
প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী আজ প্রাক্তন প্রধানমন্ত্রী শ্রী অটল বিহারী বাজপেয়ীর প্রয়াণ দিবসে তাঁকে শ্রদ্ধা নিবেদন করেছেন। তিনি অটলজিকে এক অসাধারণ দূরদর্শী রাষ্ট্রনায়ক হিসেবে স্মরণ করেন, যিনি দেশের সেবায় নিজের জীবন উৎসর্গ করেছিলেন।
প্রধানমন্ত্রী উল্লেখ করেন যে, অটলজির বাণী ও কর্মপ্রয়াস প্রজন্মকে অনুপ্রাণিত করেছে এবং তাঁর নেতৃত্ব দেশকে শক্তিশালী করেছে। তিনি জোর দিয়ে বলেন, সুশাসন ও জনকল্যাণের ওপর তাঁর যে বিশেষ গুরুত্ব ছিল, তা সর্বদা আমাদের পথপ্রদর্শন করবে।
এক্স-এ এক বার্তায় প্রধানমন্ত্রী লিখেছেন:
"অটলজির প্রয়াণ দিবসে তাঁকে স্মরণ করছি। অসাধারণ দূরদৃষ্টিসম্পন্ন এক অনন্য রাষ্ট্রনায়ক হিসেবে তিনি দেশের সেবায় নিজের জীবন উৎসর্গ করেছিলেন। তাঁর বাণী ও কর্মপ্রয়াস প্রজন্মকে অনুপ্রাণিত করেছে এবং তাঁর নেতৃত্ব দেশকে শক্তিশালী করেছে। সুশাসন ও জনকল্যাণের ওপর তাঁর বিশেষ গুরুত্ব সর্বদা আমাদের পথপ্রদর্শন করবে।"
https://x.com/narendramodi/status/2088800410664649152?
SC/SB/AS/
(रिलीज़ आईडी: 2300132)
आगंतुक पटल : 3