প্রধানমন্ত্রীরদপ্তর
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী শ্রী অরবিন্দকে তাঁর জন্মবার্ষিকীতে শ্রদ্ধা নিবেদন করেছেন
प्रविष्टि तिथि:
15 AUG 2026 10:09AM by PIB Kolkata
নতুন দিল্লি, ১৫ অগাস্ট ২০২৬
প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী আজ শ্রী অরবিন্দকে তাঁর জন্মবার্ষিকীতে শ্রদ্ধা নিবেদন করেছেন। তিনি উল্লেখ করেন যে, এক মহান দার্শনিক, জাতীয়তাবাদী, কবি ও চিন্তাবিদ হিসেবে শ্রী অরবিন্দ ভারতের স্বাধীনতা এবং মানব-প্রগতির বৃহত্তর লক্ষ্যের জন্য নিজের জীবন উৎসর্গ করেছিলেন।
প্রধানমন্ত্রী বলেন, বিভিন্ন বিষয়ে তাঁর রচিত সাহিত্য ও দর্শন বিশ্বজুড়ে প্রজন্মের পর প্রজন্মকে অনুপ্রাণিত করে চলেছে। শ্রী মোদী আরও উল্লেখ করেন যে, অত্যন্ত তাৎপর্যপূর্ণভাবে, আমাদের জাতির ভবিষ্যৎ এবং মানুষের রূপান্তরের অসীম সম্ভাবনার প্রতি শ্রী অরবিন্দের যে বিশ্বাস ছিল, তা আজও অত্যন্ত প্রাসঙ্গিক।
এক্স-এ এক বার্তায় প্রধানমন্ত্রী লিখেছেন:
"জন্মবার্ষিকীতে শ্রী অরবিন্দকে স্মরণ করছি।
এক মহান দার্শনিক, জাতীয়তাবাদী, কবি ও চিন্তাবিদ হিসেবে শ্রী অরবিন্দ ভারতের স্বাধীনতা এবং মানব-প্রগতির বৃহত্তর লক্ষ্যের জন্য নিজের জীবন উৎসর্গ করেছিলেন। বিভিন্ন বিষয়ে তাঁর কাজ বিশ্বজুড়ে প্রজন্মের পর প্রজন্মকে অনুপ্রাণিত করে চলেছে। অত্যন্ত তাৎপর্যপূর্ণভাবে, আমাদের জাতির ভবিষ্যৎ এবং মানুষের রূপান্তরের অসীম সম্ভাবনার প্রতি তাঁর বিশ্বাস আজও অত্যন্ত প্রাসঙ্গিক।"
https://x.com/narendramodi/status/2088480398489915606?
SC/SB/AS/
(रिलीज़ आईडी: 2300130)
आगंतुक पटल : 9
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें:
English
,
Urdu
,
Marathi
,
हिन्दी
,
Assamese
,
Manipuri
,
Bengali-TR
,
Punjabi
,
Gujarati
,
Odia
,
Tamil
,
Telugu
,
Kannada
,
Malayalam