প্রধানমন্ত্রীরদপ্তর
azadi ka amrit mahotsav

ভারতের ৮০তম স্বাধীনতা দিবস উপলক্ষে উষ্ণ শুভেচ্ছা জানানোর জন্য বিশ্বনেতাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী

प्रविष्टि तिथि: 15 AUG 2026 5:48PM by PIB Kolkata

নতুন দিল্লি, ১৫ অগাস্ট ২০২৬

 

ভারতের ৮০তম স্বাধীনতা দিবস উপলক্ষে বিশ্বনেতাদের উষ্ণ শুভেচ্ছার জন্য প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী তাঁদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন এবং বিশ্বজুড়ে প্রাপ্ত অভিনন্দন বার্তার জন্য গভীর ধন্যবাদ জানিয়েছেন।

প্রধানমন্ত্রী ভুটানের প্রধানমন্ত্রী শেরিং তোবগেকে এক্স-এ এক টুইট বার্তার মাধ্যমে ধন্যবাদ জানান:

"উষ্ণ শুভেচ্ছার জন্য প্রধানমন্ত্রী শেরিং তোবগেকে ধন্যবাদ। ভুটানের সঙ্গে আমাদের বিশেষ ও দীর্ঘস্থায়ী অংশীদারিত্বকে আমরা অত্যন্ত গুরুত্ব দিই, যা ক্রমাগত আরও শক্তিশালী হয়ে উঠছে।"

https://x.com/narendramodi/status/2088569115636322360?

প্রধানমন্ত্রী মোদী স্লোভাকিয়ার রাষ্ট্রপতি পিটার পেলেগ্রিনিকে এক্স-এ এক পোস্টের মাধ্যমে ধন্যবাদ জানান:

"উষ্ণ শুভেচ্ছার জন্য রাষ্ট্রপতি পেলেগ্রিনিকে ধন্যবাদ। আমরা ভারত ও স্লোভাকিয়ার মধ্যে ব্যাপক অংশীদারিত্বকে আরও জোরদার করার প্রত্যাশা করি।"

https://x.com/narendramodi/status/2088569350018289968?

শ্রী মোদী মালদ্বীপের রাষ্ট্রপতি ড. মোহাম্মদ মুইজ্জুকে এক্স-এ এক বার্তার মাধ্যমে ধন্যবাদ জানান:

"উষ্ণ শুভেচ্ছার জন্য রাষ্ট্রপতি মুইজ্জুকে ধন্যবাদ। ভারত ও মালদ্বীপের মধ্যে বন্ধুত্বের বন্ধন আরও সুদৃঢ় হোক।"

https://x.com/narendramodi/status/2088569599881306343?

প্রধানমন্ত্রী ফ্রান্সের রাষ্ট্রপতি ইমানুয়েল ম্যাক্রোঁকে এক্স-এ এক টুইট বার্তার মাধ্যমে ধন্যবাদ জানান:

"উষ্ণ শুভেচ্ছার জন্য আপনাকে ধন্যবাদ, আমার বন্ধু!"

https://x.com/narendramodi/status/2088569817502810213?

প্রধানমন্ত্রী মোদী নেপালের প্রধানমন্ত্রী বালেন্দ্র শাহকে এক্স-এ এক পোস্টের মাধ্যমে ধন্যবাদ জানান:

"উষ্ণ শুভেচ্ছার জন্য প্রধানমন্ত্রী বালেন্দ্র শাহকে ধন্যবাদ। আমাদের দেশগুলোর জনগণের পারস্পরিক সমৃদ্ধি ও কল্যাণের লক্ষ্যে ভারত ও নেপালের মধ্যে বহু-মাত্রিক ও প্রাচীন সভ্যতাগত সম্পর্ককে আরও জোরদার করতে আমরা যৌথভাবে কাজ করতে প্রতিশ্রুতিবদ্ধ।"

https://x.com/narendramodi/status/2088570059291775187?

শ্রী মোদী নেপালের রবি লামিছানে-জি-কে 'এক্স'-এ এক বার্তার মাধ্যমে ধন্যবাদ জানান:

"উষ্ণ শুভেচ্ছার জন্য রবি লামিছানে-জি-কে ধন্যবাদ। পারস্পরিক অগ্রগতি ও সমৃদ্ধির লক্ষ্যে ভারত ও নেপালের মধ্যে বন্ধুত্বের গভীর বন্ধন সুদৃঢ় করতে আমরা প্রতিশ্রুতিবদ্ধ।"

https://x.com/narendramodi/status/2088570452700721169?

প্রধানমন্ত্রী সাইপ্রাসের রাষ্ট্রপতি নিকোস ক্রিস্টোডৌলিডসকে এক্স-এ এক টুইট বার্তার মাধ্যমে ধন্যবাদ জানান:

"উষ্ণ শুভেচ্ছার জন্য রাষ্ট্রপতি ক্রিস্টোডৌলিডসকে ধন্যবাদ। আমাদের ঘনিষ্ঠ ও ব্যাপক কৌশলগত অংশীদারিত্বকে আরও জোরদার করতে আমরা যৌথভাবে কাজ করার প্রত্যাশা করি।" 

https://x.com/narendramodi/status/2088667309275844738?

প্রধানমন্ত্রী মোদী এক্স-এ একটি পোস্টের মাধ্যমে গায়ানার রাষ্ট্রপতি ড. ইরফান আলিকে ধন্যবাদ জানিয়েছেন:

"আপনার উষ্ণ শুভেচ্ছার জন্য রাষ্ট্রপতি ড. ইরফান আলি-কে ধন্যবাদ। ইতিহাস ও অভিন্ন মূল্যবোধের ওপর ভিত্তি করে গড়ে ওঠা গায়ানার সঙ্গে বন্ধুত্ব এবং আমাদের জনগণের মধ্যকার ঘনিষ্ঠ সম্পর্ককে আমরা অত্যন্ত গুরুত্ব দিই। আমাদের জনগণের কল্যাণে আমাদের এই অংশীদারিত্ব আরও সুদৃঢ় ও প্রসারিত হোক।"

https://x.com/narendramodi/status/2088667551656300878?

শ্রী মোদী এক্স-এ এক বার্তার মাধ্যমে ইসরায়েলের রাষ্ট্রপতি আইজ্যাক হারজগকে ধন্যবাদ জানিয়েছেন; 

"আপনার উষ্ণ শুভেচ্ছার জন্য রাষ্ট্রপতি হারজগকে ধন্যবাদ। ইসরায়েলের সঙ্গে বন্ধুত্বকে ভারত অত্যন্ত গুরুত্ব দেয়। আমাদের জনগণের কল্যাণে কৌশলগত অংশীদারিত্বকে আরও জোরদার করতে আমরা প্রতিশ্রুতিবদ্ধ।"

https://x.com/narendramodi/status/2088826763313057893?

 

SC/SB/AS/


(रिलीज़ आईडी: 2300129) आगंतुक पटल : 5
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: English , Urdu , हिन्दी , Marathi , Assamese , Gujarati , Tamil , Telugu , Malayalam