প্রধানমন্ত্রীর দপ্তর
বিভাজন বিভীষিকা স্মৃতি দিবসে দেশবাসীর সাহসের কথা স্মরণ করলেন প্রধানমন্ত্রী
কঠোর পরিশ্রম ও মানবিক প্রচেষ্টার শক্তির কথা তুলে ধরে সংস্কৃত সুভাষিতম শেয়ার করলেন প্রধানমন্ত্রী
পোস্ট করার দিনক্ষণ:
14 AUG 2026 8:57AM by PIB Agartala
নয়াদিল্লি, ১৪ আগস্ট:২০২৬: আজ বিভাজন বিভীষিকা স্মৃতি দিবসে দেশভাগের ফলে ক্ষতিগ্রস্ত সবার সাহস ও সংগ্রামকে স্মরণ করলেন প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদি। প্রধানমন্ত্রী বলেন, ইতিহাসের সেই অধ্যায় বহু মানুষের জীবনকে ছিন্নভিন্ন করে দিয়েছিল। বহু পরিবারকে ঘরছাড়া হতে হয়েছিল, প্রিয়জনদের হারাতে হয়েছিল এবং অসীম যন্ত্রণা সহ্য করতে হয়েছিল।
তবে সেই কঠিন পরিস্থিতি অতিক্রম করে বহু মানুষ শূন্য থেকে নতুন করে জীবন গড়ে তুলেছিলেন। প্রতিকূলতাকে সাফল্যে পরিণত করে তাঁরা দেশের অগ্রগতিতে গুরুত্বপূর্ণ অবদান রেখেছিলেন। তাঁদের জীবনযাত্রা মানবিক চেতনা ও মানুষের অদম্য শক্তির কথা স্মরণ করিয়ে দেয় বলেও উল্লেখ করেন প্রধানমন্ত্রী। তিনি আশা প্রকাশ করেন, এই দিনটি দেশে সম্প্রীতি ও ভ্রাতৃত্ববোধ রক্ষার সংকল্পকে আরও গভীর করবে এবং সকলে মিলিতভাবে একটি বিকশিত ভারত গড়ে তোলার কাজে এগিয়ে যাবেন।
প্রধানমন্ত্রী সেই সমস্ত দেশবাসীর প্রতি আন্তরিক শ্রদ্ধা জানান, যাঁরা সেই ভয়াবহ সময় থেকে উঠে এসে দেশের অগ্রগতিতে অমূল্য অবদান রেখেছেন। তিনি বলেন, তাঁদের সাহস ও সামর্থ্য প্রমাণ করেছে যে প্রতিকূল পরিস্থিতিতেও কীভাবে সংকল্পকে বাস্তবে পরিণত করা যায়। একইসঙ্গে তিনি দেশবাসীর মধ্যে সদ্ভাবনা ও একতার জাতীয় চেতনাকে আরও শক্তিশালী করার আহ্বান জানান।
কঠোর পরিশ্রম, উদ্যোগ এবং নিষ্ঠাপূর্ণ প্রচেষ্টার মাধ্যমেই বিভিন্ন কলা, বিজ্ঞান, প্রযুক্তিগত দক্ষতা, কারুশিল্প এবং উদ্ভাবনের বিকাশ ঘটে এবং সাফল্যের পথ প্রশস্ত হয় - এই বার্তাই এই সুভাষিতের মাধ্যমে তুলে ধরেছেন প্রধানমন্ত্রী।
তিনি বলেন, তাই মানুষের ভাগ্যের ওপর নির্ভর করে বসে থাকা উচিত নয়। বরং সাহস, অধ্যবসায় ও নিরন্তর প্রচেষ্টার মাধ্যমে লক্ষ্যের দিকে এগিয়ে যেতে হবে। কারণ মানুষের প্রচেষ্টাই তার ভাগ্যকে গড়ে তোলে।
প্রধানমন্ত্রী সামাজিক মাধ্যম এক্স'এ একটি পোস্টে লিখেছেন:
“আজ আমরা বিভাজন বিভীষিকা স্মৃতি দিবস পালন করছি। দেশভাগের ফলে ক্ষতিগ্রস্ত সবার সাহসকে স্মরণ করছি। ইতিহাসের সেই অধ্যায় বহু মানুষের জীবনকে ছিন্নভিন্ন করে দিয়েছিল, বহু পরিবার ঘরছাড়া হয়েছিল, প্রিয়জনদের হারাতে হয়েছিল এবং অসীম যন্ত্রণা সহ্য করতে হয়েছিল। একইসঙ্গে, এই পরিস্থিতি অতিক্রম করে মানুষ শূন্য থেকে নতুন করে জীবন গড়ে তুলেছিলেন, প্রতিকূলতাকে সাফল্যে পরিণত করেছিলেন এবং আমাদের দেশের অগ্রগতিতে অসামান্য অবদান রেখেছিলেন। তাঁদের জীবনযাত্রা আমাদের মানবিক চেতনার শক্তির কথা স্মরণ করিয়ে দেয়।
এই দিনটি যেন আমাদের দেশে সম্প্রীতি ও ভ্রাতৃত্ব রক্ষার সংকল্পকে আরও গভীর করে এবং একটি বিকশিত ভারত গড়ে তুলতে সম্মিলিতভাবে কাজ করার প্রেরণা জোগায়।”
*****
PS/PKS/KMD
(প্রেস বিজ্ঞপ্তির আইডি: 2299465)
ভিজিটরদের কাউন্টার : 59
এই বিজ্ঞপ্তিটি পড়ুন এভাবে:
Bengali
,
English
,
Urdu
,
Marathi
,
हिन्दी
,
Manipuri
,
Assamese
,
Punjabi
,
Gujarati
,
Odia
,
Tamil
,
Telugu
,
Kannada
,
Malayalam