উপজাতি কল্যাণ বিষয়ক মন্ত্রক
azadi ka amrit mahotsav

জনজাতিভুক্ত মানুষের সাংস্কৃতিক পরিচয়, ভাষা ও ঐতিহ্যগত অধিকার

प्रविष्टि तिथि: 12 AUG 2026 12:42PM by PIB Agartala

নয়াদিল্লি, ১২ অগাস্ট ২০২৬

 

জনজাতিভুক্ত মানুষের শিল্প, ভাষা, মৌখিক ঐতিহ্য এবং দেশজ জ্ঞান সহ উপজাতীয় ঐতিহ্য সংরক্ষণ, নথিভুক্তিকরণ ও প্রসারের জন্য জনজাতি বিষয়ক মন্ত্রক জনজাতি গবেষণা প্রতিষ্ঠান সহায়তা প্রকল্পের আওতায় ঝাড়খণ্ডের ট্রাইবাল রিসার্চ ইন্সটিটিউট সহ ২৯টি প্রতিষ্ঠানকে আর্থিক সহায়তা দেয় বলে কেন্দ্রীয় জনজাতি বিষয়ক মন্ত্রী শ্রী দুর্গাদাস উইকে রাজ্যসভায় জানিয়েছেন।

এই প্রতিষ্ঠানগুলি সংশ্লিষ্ট রাজ্য সরকার/কেন্দ্রশাসিত অঞ্চলের প্রশাসনিক নিয়ন্ত্রণে কাজ করে এবং মন্ত্রকের আর্থিক সহায়তায় বার্ষিক কর্মপরিকল্পনার বাস্তবায়ন করে।

ঝাড়খণ্ডের জনজাতীয় ঐতিহ্য, সংরক্ষণ ও প্রসারের জন্য মন্ত্রক ট্রাইব এক্স নামে একটি ডিজিটাল উদ্যোগও গড়ে তুলেছে। সোহরাই চিত্রকলা, ডোকরা শিল্প এবং জাদুপেটিয়া চিত্রকর স্বল্পমেয়াদী সার্টিফিকেট কোর্স হিসেবে অন্তর্ভুক্ত করা হয়েছে।

এছাড়া মন্ত্রক আদি বাণী নামে একটি এআই ভিত্তিক অনুবাদ সরঞ্জাম তৈরি করেছে। এর মাধ্যমে ঝাড়খণ্ডের সাঁওতালি, মুণ্ডারি সহ বিভিন্ন উপজাতীয় ভাষা সংরক্ষণ করা হচ্ছে এবং উপজাতীয় ভাষা থেকে হিন্দি বা ইংরাজি ও হিন্দি/ইংরাজি থেকে উপজাতীয় ভাষায় অনুবাদ করা হচ্ছে।

উপজাতীয় অঞ্চল সম্পর্কিত সাংবিধানিক সুরক্ষা ও আইনগত বিধান কার্যকর করার প্রধান দায়িত্ব সংশ্লিষ্ট রাজ্য সরকারের। জনজাতি বিষয়ক মন্ত্রক নীতি নির্দেশনা ও পরামর্শ দিয়ে সক্ষমতা বৃদ্ধিতে সহায়তা করে।

জনজাতি গবেষণা প্রতিষ্ঠানগুলি গবেষণা, নথিভুক্তিকরণ, উপজাতীয় সংস্কৃতির সংরক্ষণ ও প্রসার, উপজাতীয় যাদুঘর স্থাপনের মতো বিভিন্ন কাজ করে। এই প্রতিষ্ঠানগুলির জন্য অনুমোদিত প্রকল্পের বিবরণ মন্ত্রকের পোর্টালে পাওয়া যায়- https://tribal.nic.in/Display_Apex_Minutes.aspx

*****

PS/Agt


(रिलीज़ आईडी: 2298978) आगंतुक पटल : 2
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: English , Urdu , हिन्दी , Bengali , Tamil