উপজাতি কল্যাণ বিষয়ক মন্ত্রক
azadi ka amrit mahotsav

জনজাতি উন্নয়নে ৪,১৭২ বন ধন বিকাশ কেন্দ্র, উপকৃত ১২.৪৮ লক্ষ

জনজাতিদের জীবিকা ও উদ্যোগের সুযোগ বাড়াতে দেশজুড়ে বন ধন বিকাশ কেন্দ্র

प्रविष्टि तिथि: 13 AUG 2026 2:13PM by PIB Agartala

নয়াদিল্লি, ১৩ আগস্ট, ২০২৬: দক্ষতা উন্নয়ন কর্মসূচির মাধ্যমে জনজাতি জনগোষ্ঠীর জীবিকার সুযোগ ও উদ্যোগের প্রসার করা হচ্ছে। এই লক্ষ্যে ট্রাইফেডের মাধ্যমে প্রধানমন্ত্রী জনজাতীয় বিকাশ মিশন এবং প্রধানমন্ত্রী জনজাতি মহা ন্যায় অভিযান প্রকল্প বাস্তবায়ন করছে জনজাতি বিষয়ক মন্ত্রক। এর আওতায় বন ধন বিকাশ কেন্দ্র স্থাপনের মাধ্যমে জনজাতিদের জীবিকা ও উদ্যোগের সুযোগ তৈরি এবং তা প্রসারে সহায়তা করা হচ্ছে। কেন্দ্রীয় জনজাতি বিষয়ক প্রতিমন্ত্রী শ্রী দুর্গাদাস উইকে আজ লোকসভায় এই তথ্য জানান।

তিনি জানান, প্রধানমন্ত্রী জনজাতীয় বিকাশ মিশন প্রকল্পের অধীনে ২৮টি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলে মোট ৪,১৭২টি বন ধন বিকাশ কেন্দ্র অনুমোদন করা হয়েছে। এর আওতায় ১২.৪৮ লক্ষ সুবিধাভোগী রয়েছেন। এই কেন্দ্রগুলির জন্য মোট ৬১৯.১৭ কোটি টাকা অনুমোদন করা হয়েছে।

অপরদিকে প্রধানমন্ত্রী জনজাতি মহা ন্যায় অভিযান প্রকল্পের অধীনে ১৮টি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলে ৫৪০টি বন ধন বিকাশ কেন্দ্র অনুমোদন করা হয়েছে। এর আওতায় ০.৪৬ লক্ষ সুবিধাভোগী রয়েছেন এবং মোট ২৩.০২ কোটি টাকা অনুমোদন করা হয়েছে।

গত তিনটি অর্থবর্ষ, অর্থাৎ ২০২৩-২৪ থেকে ২০২৫-২৬ পর্যন্ত বিভিন্ন রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলে প্রধানমন্ত্রী জনজাতীয় বিকাশ মিশন'এর অধীনে ৬১৭টি এবং প্রধানমন্ত্রী জনজাতি মহা ন্যায় অভিযান'এর অধীনে ৫৪০টি বন ধন বিকাশ কেন্দ্র অনুমোদন করা হয়েছে। এই বন ধন বিকাশ কেন্দ্রগুলির মাধ্যমে দক্ষতা উন্নয়ন, সক্ষমতা বৃদ্ধি, মূল্য সংযোজন, প্রক্রিয়াকরণ, বৃক্ষরোপণ এবং বিপণনে সহায়তা প্রদান করা হচ্ছে। পাশাপাশি, স্ব-কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি এবং জীবিকার উন্নয়নেও সহায়তা করা হচ্ছে।

তাছাড়া, একটি কেন্দ্রীয় রাষ্ট্রায়ত্ত সংস্থা, ন্যাশনাল শিডিউলড ট্রাইবস ফাইন্যান্স অ্যান্ড ডেভেলপমেন্ট কর্পোরেশন যোগ্য তফসিলি জনজাতি ব্যক্তিদের আয়বর্ধক, স্ব-কর্মসংস্থান এবং জীবিকাভিত্তিক কার্যক্রম গ্রহণের জন্য স্বল্পসুদের ঋণ প্রদান করে থাকে।

গত পাঁচ বছরে এই কর্পোরেশন তার বিভিন্ন প্রকল্পের অধীনে ৪,৯৫,০৯০ জন তফসিলি জনজাতি সুবিধাভোগীকে মোট ১,৬৪৮.৩৯ কোটি টাকার ঋণ প্রদান করা হয়েছে।

*****

PS/PKS/KMD


(रिलीज़ आईडी: 2298968) आगंतुक पटल : 5
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: English , Urdu , हिन्दी