আদিবাসীবিষয়কমন্ত্রক
জাল এসটি সার্টিফিকেটের ঘটনা
प्रविष्टि तिथि:
13 AUG 2026 2:17PM by PIB Kolkata
নতুন দিল্লি, ১৩ অগাস্ট, ২০২৬
কেন্দ্রীয় আদিবাসী বিষয়ক প্রতিমন্ত্রী শ্রী দুর্গাদাস উইকে আজ লোকসভায় জানিয়েছেন, জনজাতি বিষয়ক মন্ত্রক সংবিধানের ৩৪২ অনুচ্ছেদের অধীনে কোনো সম্প্রদায়কে তফসিলি উপজাতি হিসেবে ঘোষণা করার দায়িত্বপ্রাপ্ত নোডাল মন্ত্রক। তবে, তফসিলি উপজাতিদের শংসাপত্র / সামাজিক অবস্থান এবং যাচাইয়ের দায়িত্ব সংশ্লিষ্ট রাজ্য সরকার এবং কেন্দ্রশাসিত অঞ্চলগুলির প্রশাসনের। এই সূত্রে প্রাপ্ত সকল অভিযোগ/আপত্তি/আবেদন পাঠিয়ে দেওয়া হয় সংশ্লিষ্ট রাজ্য সরকার/কেন্দ্রশাসিত অঞ্চলের প্রশাসনের কাছে।
মন্ত্রক তফসিলি উপজাতি শংসাপত্র সঠিক যাচাইয়ের পর দেওয়ার ব্যাপারে সময়ে সময়ে পরামর্শ দিয়ে থাকে, যাতে উপযুক্ত তফসিলি উপজাতিভুক্ত ব্যক্তি অযথা বিলম্ব এবং অসুবিধা ছাড়াই শংসাপত্র পান। সম্প্রতি, ১০.০৩.২০২৬ এবং ১৩.০৫.২০২৬-এ এই ধরনের দুটি অ্যাডভাইসরি পাঠানো হয়েছে।
SC/AP/SKD
(रिलीज़ आईडी: 2298951)
आगंतुक पटल : 9