বিজ্ঞানওপ্রযুক্তিমন্ত্রক
azadi ka amrit mahotsav

সংসদীয় প্রশ্ন : বায়ো ইথ্রি নীতির পরিবেশগত ফল

प्रविष्टि तिथि: 13 AUG 2026 2:06PM by PIB Kolkata

নয়াদিল্লি, ১৩ অগাস্ট, ২০২৬ 

 


বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রকের অধীন জৈব প্রযুক্তি দফতর(ডিবিটি) বায়ো-ই-থ্রি নীতিতে করণীয় নানান পদক্ষেপকে চিহ্নিত করেছে। এই বায়ো ইথ্রি নীতি হল, অর্থনীতি, পরিবেশ এবং কর্মসংস্থানে জৈব প্রযুক্তির ব্যবহার। জীবাশ্মভিত্তিক উপাদানের পরিবর্তন আনতে জৈবভিত্তিক বিকল্প নির্মাণে সমাধানসূত্র বের করতে জৈব প্রযুক্তি দফতর নানা ধরণের প্রকল্পে সহায়তা প্রদান করেছে। এর উদ্দেশ্য হল, জীবাশ্ম জ্বালানীর আমদানী নির্ভরতা কমিয়ে আনতে সুনির্দিষ্ট সমাধানসূত্র বের করা। ডিবিটির পক্ষ থেকে সুজীবিকা নামের একটি ডিজিটাল পোর্টাল চালু করা হয়েছে। এই পোর্টালে জৈব প্রযুক্তির আমদানী ডেটা পাওয়া যায়। এই পোর্টাল দেশজ জৈব ভিত্তিক পণ্য উৎপাদনে ক্ষেত্রগুলিকে চিহ্নিতকরণে সাহায্য করে। আত্মনির্ভর ভারতের লক্ষ্যই হল, আমদানীকৃত রাসায়নিকের ওপর নির্ভরতা কমিয়ে দেশজ জৈব বিকল্প তৈরি। 


এই দফতরের পক্ষ থেকে নানা জাতীয় গবেষণায় সহায়তা প্রদান করা হচ্ছে। কৃষি বর্জ্য, পৌরসভার জৈব বর্জ্য, শিল্প জৈব বর্জ্য থেকে আধুনিক জ্বালানী এবং শিল্পের কাজে লাগে এমন সামগ্রী নির্মাণের ওপর জোর দেওয়া হচ্ছে। জৈব বর্জ্য পরিশোধন, জৈব অনুঘটক, অনুজীব ব্যকটিরিয়া ব্যবহারে তা মূল্যবান পণ্যে রূপান্তরিত হচ্ছে। এই জাতীয় ক্ষেত্রে জৈব নির্মাণ সরবরাহ শৃঙ্খলকে স্থিতিস্থাপক সংহতি সূত্রে গড়ে তোলাও উদ্দেশ্য। বায়ো ইথ্রি নীতি আন্তঃমন্ত্রক সমন্বয়ের ভিত্তিতে প্রাসঙ্গিক মন্ত্রক এবং দফতরগুলিকে যুক্ত করে যুগ্ম প্রয়াস নেওয়া হচ্ছে।   


বৃত্তীয় অর্থনীতির লক্ষ্যে এবং কার্বণ নির্গমের মাত্রাকে শূণ্যে নামিয়ে আনতে বায়ো ইথ্রি নীতি একটি সুসংহত মঞ্চ হিসেবে দেখা দিচ্ছে। জীবাশ্ম জ্বালানী উপাদানের পরিবর্তন ঘটিয়ে তা জৈব নির্মাণ সমাধান সূত্রের পথ গড়ে দিচ্ছে। প্রযুক্তি নির্ভর সমাধান সূত্রের পথেই তা কেবলমাত্র আটকে নেই জমির ব্যবহার হ্রাস, পুনর্নবীকরণযোগ্য শক্তির ব্যবহারে বর্জ্য থেকে সম্পদে রূপান্তর, দেশজ পরিবেশবান্ধব প্রযুক্তি জৈব নির্মাণ ক্ষেত্রে ব্যবহারের মধ্যস্থতায় সুন্দরবনের মতো ক্ষতির মুখে পড়া প্রাকৃতিক পরিবেশ এবং জৈব বৈচিত্র্যকে জৈবিক উপায়ে পুনরায় আগের অবস্থায় ফিরিয়ে আনা নির্ণায়ক হয়ে দেখা দিতে পারে। সেইসঙ্গে সিঙ্গেল ইউজ প্লাস্টিক এবং পলিমারের বিকল্প সহ জৈব বর্জ্যকে স্থিতিস্থাপক বিমান জ্বালানিতে পরিবর্তন সহ নানা উল্লেখযোগ্য পদক্ষেপ নেওয়া হচ্ছে। 

রাজ্যসভায় আজ এক লিখিত উত্তরে একথা জানিয়েছেন, বিজ্ঞান ও প্রযুক্তি (স্বাধীন দায়িত্বপ্রাপ্ত) এবং ভূবিজ্ঞান প্রতিমন্ত্রী ডক্টর জিতেন্দ্র সিং।  

 


SC / AB /AG


(रिलीज़ आईडी: 2298943) आगंतुक पटल : 11
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: English , हिन्दी , Bengali-TR , Tamil