আদিবাসীবিষয়কমন্ত্রক
ব্যঘ্র সংরক্ষিত এলাকাগুলিতে জনজাতিদের স্থানচ্যুতিকরণ
प्रविष्टि तिथि:
13 AUG 2026 2:06PM by PIB Kolkata
নয়াদিল্লি, ১৩ অগাস্ট, ২০২৬
জনজাতি বিষয়ক প্রতিমন্ত্রী শ্রী দুর্গাদাস উইকে আজ লোকসভায় জানিয়েছেন যে, জনজাতিদের জাতীয় কমিশন এই সম্প্রদায়কে কোনরকম অধিকার হরণ, সুরক্ষা, জঙ্গলের অধিকার সহ তাদের উন্নয়ন এবং তাদের ওপর যদি কোনও অবিচার হয়ে থাকে তার তদন্ত করে দেখবে। ব্যঘ্র সংরক্ষিত এলাকাগুলি থেকে তাদের স্থানচ্যুতিকরণে প্রত্যেকটি বিষয়ভিত্তিক পর্যালোচনার পাশাপাশি প্রয়োজনমতো সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে তারা তাদের সুপারিশও জানাবে।
ব্যঘ্র সংরক্ষিত এলাকাগুলি থেকে স্বেচ্ছায় গ্রাম স্থানান্তরকরণ সংক্রান্ত কয়েকটি বিবৃতির কথা জনজাতীদের জাতীয় কমিশন এনসিএ-র কাছে পাঠিয়েছে। এতে পরিস্কার করে বলা হয়েছে যে, ব্যঘ্র সংরক্ষিত এলাকাগুলি থেকে গ্রামগুলি স্থানান্তরিতকরণের প্রক্রিয়া সম্পূর্ণ স্বেচ্ছাকৃত।
এই গ্রাম স্থানান্তরিতকরণের প্রক্রিয়া রূপায়ণ করে থাকে সংশ্লিষ্ট রাজ্য সরকার এবং কেন্দ্র শাসিত অঞ্চল প্রশাসন। তারা সুনির্দিষ্ট নির্দেশিকা মাফিক এই কাজ করে। এক্ষেত্রে জেলাস্তরীয় কমিটি গড়া হয়। স্বেচ্ছায় গ্রাম স্থানান্তরকরণে পুনর্বাসন প্যাকেজ সংক্রান্ত নির্দেশিকাও কর্তৃপক্ষের তরফে দেওয়া হয়েছে। জনজাতিদের অধিকারের নিষ্পত্তি, তাঁদের কৃষিজমি, গৃহনির্মাণ সংক্রান্ত বিষয় এর অন্তর্ভুক্ত। পুনর্বাসনে স্থানচ্যুত পরিবারগুলি যাতে সরকারি যাবতীয় প্রকল্পের সুযোগ-সুবিধা পায় সেব্যাপারেও পরিকাঠামো তৈরি করা হয়েছে। ২০২১ সাল থেকে স্বেচ্ছায় স্থানান্তরকৃত গ্রামের প্রতি পরিবারে আর্থিক সহায়তা ১০ লক্ষ টাকা থেকে বাড়িয়ে ১৫ লক্ষ টাকা করা হয়েছে। কোনও যোগ্য পরিবার যাতে তাঁদের অধিকার থেকে বঞ্চিত না হয় এবং জঙ্গলের অধিকার না হারায় সেই ব্যাপারটিও এতে সুনিশ্চিত করা হয়েছে।
জাতীয় ব্যঘ্র সংরক্ষণ কর্তৃপক্ষ স্পষ্টভাবে জানিয়েছে, যেসব রাজ্যগুলিতে ব্যঘ্র সংরক্ষিত এলাকা রয়েছে সেখানে এই জাতীয় গ্রাম স্থানান্তরকরণ সম্পূর্ণ এক স্বেচ্ছাভিত্তিক প্রক্রিয়া। এক্ষেত্রে গ্রামসভা এবং সংশ্লিষ্ট মানুষদের সম্মত্তি এই জাতীয় কোনও ব্যবস্থা গ্রহণের আগে নেওয়া হয়ে থাকে।
এই প্রক্রিয়ার স্বচ্ছতা বজায় রাখতে এই স্থানান্তরকরণ প্রক্রিয়াটি তদারকি , রূপায়ণ ও নজরদারির দায়িত্বভার দুটি কমিটির ওপর ন্যস্ত। একটি হচ্ছে রাজ্যস্তরীয় নজরদারি কমিটি এবং জেলাস্থরীয় রূপায়ণ কমিটি। এই কমিটিগুলিতে আদিবাসী দপ্তরের প্রতিনিধিত্ব থাকে। রাজ্যস্তরের নজরদারি কমিটি এবং জেলাস্তরীয় রূপায়ণ কমিটির কাছে এমন কোনও খবর নেই যে জোর করে এই জাতীয় স্থানান্তরকরণ করা হয়েছে।
SC / AB /AG
(रिलीज़ आईडी: 2298898)
आगंतुक पटल : 10