আদিবাসীবিষয়কমন্ত্রক
জনজাতি অঞ্চলে মোবাইল এবং ইন্টারনেট সংযোগ
प्रविष्टि तिथि:
13 AUG 2026 1:57PM by PIB Kolkata
নতুন দিল্লি, ১৩ অগাস্ট, ২০২৬
কেন্দ্রীয় জনজাতি বিষয়ক প্রতিমন্ত্রী শ্রী দুর্গাদাস উইকে আজ লোকসভায় জানিয়েছেন টেলি যোগাযোগ দপ্তর ডিজিটাল ভারত নিধির মাধ্যমে একাধিক মোবাইল প্রকল্প অনুমোদন করেছে স্বল্প সংযোগ বিশিষ্ট চিহ্নিত গ্রামগুলিতে ৪জি মোবাইল সংযোগ দিতে। এর মধ্যে দেশের জনজাতি অধ্যুষিত গ্রামগুলিও আছে। ২০২১-২২ থেকে ২০২৫-২৬ পর্যন্ত ১৪টি রাজ্যে ২১৮৩.১০ কোটি টাকা দেওয়া হয়েছে। ৩০.০৬.২০২৬ পর্যন্ত সাসারামে কাইমুর জেলায় ১৬৯২টি গ্রামের মধ্যে ১৬৮৫টিতে মোবাইল নেটওয়ার্ক আছে। ৪জি সংযোগ আছে ১৬৮৪টিতে। রোহতাস জেলায় মোট ২০৭২টির গ্রামের মধ্যে ২০৬৯টিতে মোবাইল নেটওয়ার্ক আছে। ২০৬৮টিতে ৪জি সংযোগ আছে। সাসারাম লোকসভা কেন্দ্রের অধীন রোহতাস এবং কাইমুর (ভাবুয়া) জেলা মিলে ১২টি গ্রামে ৪জি মোবাইল পরিষেবা নেই। ওই কেন্দ্রে ৪জি-র জন্য ট্রান্স রিসিভার স্টেশন আছে ৪৩৭৭টি, ৫জি-র জন্য আছে ১১১০টি।
যেসব জনজাতি এলাকায় যথেষ্ট সংযোগ নেই সেগুলিতেও সংযোগ স্থাপনে সরকার দায়বদ্ধ। পিএম জনমান কর্মসূচিতে এই কাজ চালানো হচ্ছে। ৩ বছরের মধ্যে টেলিকম সংযোগ সহ পূর্ণ মাত্রায় মৌলিক সুবিধাগুলি পৌঁছে দিতে।
সংশ্লিষ্ট টেলিকম পরিষেবা প্রদানকারী সংস্থা, রাজ্য সরকারগুলি এবং জনজাতি বিষয়ক মন্ত্রকের সঙ্গে সমন্বয় রেখে রূপায়ণের অগ্রগতি তদারকি করে টেলিকম দপ্তর/ডিজিটাল ভারত নিধি (ডিবিএন)। নিয়মিত সময় অন্তর অগ্রগতির পর্যালোচনা করা হয়। টেলিকম দপ্তর এইসঙ্গেই গ্রামাঞ্চলে সংযোগের অগ্রগতি তদারকি করে থাকে।
SC/AP/SKD
(रिलीज़ आईडी: 2298897)
आगंतुक पटल : 10