কর্মী, জন-অভিযোগএবংপেনশনমন্ত্রক
azadi ka amrit mahotsav

সংসদে প্রশ্ন: পশ্চিমবঙ্গে আইগট মিশন কর্মযোগী

प्रविष्टि तिथि: 13 AUG 2026 1:24PM by PIB Kolkata

নতুন দিল্লি, ১৩ অগাস্ট, ২০২৬

 

বর্তমানে পশ্চিমবঙ্গ থেকে ৯০,২৭৬ জন সরকারি কর্মচারী আইগট কর্মযোগী প্ল্যাটফর্মে অন্তর্ভুক্ত। পশ্চিমবঙ্গ সরকার এখনও পর্যন্ত মিশন কর্মযোগীতে ত্রিপাক্ষিক সমঝোতাপত্র স্বাক্ষর করেনি।

এপর্যন্ত পশ্চিমবঙ্গ সরকারের অগ্রাধিকারের তালিকায় থাকা দপ্তরের জন্য আটটি খসড়া ক্যাপাসিটি বিল্ডিং প্ল্যান (সিবিপি) তৈরি করা হয়েছে। আইগট কর্মযোগী ডিজিটাল শিক্ষণ প্ল্যাটফর্মে ৫,৬০০-র বেশি পাঠ্যক্রম আছে। এই পাঠ্যক্রম নথিভুক্ত সকলের ব্যবহারের জন্য। যার মধ্যে পশ্চিমবঙ্গ থেকে নথিভুক্তরাও আছে। এখনও পর্যন্ত, পশ্চিমবঙ্গ থেকে ১০,৪৯৩টি পাঠ্যক্রম সম্পূর্ণ করেছেন শিক্ষার্থীরা। এছাড়াও সব কেন্দ্রীয় সরকারী কর্মচারী এবং পশ্চিমবঙ্গে কর্মরত সহ অল ইন্ডিয়া সার্ভিসের সব আধিকারিকদের আইগট-এ প্রতি বছর বাধ্যতামূলকভাবে পাঠ্যক্রম সম্পূর্ণ করতে হয়। পরবর্তী পর্যায়ের জন্য তাদের নিজস্ব এপিএআর-এ যা প্রতিফলিত হয়।

ডিওপিটি এবং মিশন কর্মযোগীর অন্যান্য রূপায়ণকারী সংস্থা – ক্যাপাসিটি বিল্ডিং কমিশন (সিবিসি) এবং এসপিভি কর্মযোগী ভারত (কেবি) সাহায্য করছে পশ্চিমবঙ্গ সরকারকে তাদের সক্ষমতাবর্ধন উদ্যোগে। 

সিবিসি থেকে একজন প্রোগ্রাম কো-অর্ডিনেটর এবং কেবি থেকে একজন অ্যাসিস্টেন্ট ম্যানেজার এই জন্য পশ্চিমবঙ্গ রাজ্যের নোডাল অফিসার হিসেবে কাজ করেন। পশ্চিমবঙ্গ সহ সব রাজ্য ও কেন্দ্রশাসিত আঞ্চলে নির্দিষ্ট লক্ষ্য ভিত্তিক ক্ষমতাবর্ধন কাজকর্মে সহায়তা করে ডিওপিটি ‘ট্রেনিং ফর অল’ (টিএমএ) কর্মসূচিতে। 

রাজ্যসভায় আজ লিখিত জবাবে এই তথ্য জানিয়েছেন বিজ্ঞান ও প্রযুক্তি; ভূবিজ্ঞান বিভাগের (পৃত্থী বিজ্ঞান) মন্ত্রকের স্বাধীন দায়িত্বপ্রাপ্ত ও প্রধানমন্ত্রীর দপ্তর; কর্মীবর্গ, জন অভিযোগ ও পেনশন; পরমাণু শক্তি ও মহাকাশ বিভাগের প্রতিমন্ত্রী ডঃ জিতেন্দ্র সিং।

 

 

SC/AP/SKD


(रिलीज़ आईडी: 2298896) आगंतुक पटल : 11
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: English , Urdu , हिन्दी , Tamil