পঞ্চায়েতিরাজমন্ত্রক
azadi ka amrit mahotsav

পশ্চিমবঙ্গে রাষ্ট্রীয় গ্রাম স্বরাজ অভিযানের বাস্তবায়ন

प्रविष्टि तिथि: 12 AUG 2026 2:35PM by PIB Kolkata

নয়াদিল্লি, ১২ অগাস্ট ২০২৬

 

পঞ্চায়েত স্থানীয় স্বায়ত্তশাসিত সংস্থা হওয়ায় এটি রাজ্যের বিষয় এবং ভারতীয় সংবিধানের সপ্তম তপশিলে রাজ্য তালিকার অন্তর্ভুক্ত। তবে পঞ্চায়েতী রাজ মন্ত্রক ২০২২-২৩ সাল থেকে রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলগুলিতে কেন্দ্রীয় অর্থ সাহায্যে পুনরুজ্জীবিত রাষ্ট্রীয় গ্রাম স্বরাজ অভিযানের বাস্তবায়নে সহায়তা করছে। এই প্রকল্পের মূল উদ্দেশ্য হল নির্বাচিত প্রতিনিধি, পঞ্চায়েত কর্মী ও সংশ্লিষ্ট অন্যদের প্রশিক্ষণের মাধ্যমে পঞ্চায়েতী রাজ প্রতিষ্ঠানগুলির সক্ষমতা বাড়ানো। 

 

বিভিন্ন ধরনের প্রশিক্ষণের পাশাপাশি এই প্রকল্পের আওতায় পশ্চিমবঙ্গ সহ রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলগুলিতে পঞ্চায়েত পরিকাঠামো উন্নয়নেও সহায়তা করা হয়। এর মধ্যে রয়েছে গ্রাম পঞ্চায়েত ভবন নির্মাণ, কমন সার্ভিস সেন্টারগুলিতে কম্পিউটার ও অন্যান্য সরঞ্জামের ব্যবস্থা করা। 

 

রাজ্য/কেন্দ্রশাসিত অঞ্চলগুলির বার্ষিক কর্মপরিকল্পনার ভিত্তিতে বিভিন্ন প্রকল্পের অনুমোদন দেয় রাষ্ট্রীয় গ্রাম স্বরাজ অভিযানের কেন্দ্রীয় ক্ষমতাপ্রাপ্ত কমিটি। গত ৪টি আর্থিক বছরে (২০২২-২৩ থেকে ২০২৫-২৬) কেন্দ্রীয় সহায়তা বাবদ এই প্রকল্পে পশ্চিমবঙ্গকে ১৩০.৬৫ কোটি টাকা দেওয়া হয়েছে। রাজ্য মোট ২৬৮.২৬ কোটি টাকা খরচ করেছে। 

 

২০২২-২৩ থেকে ২০২৫-২৬ অর্থ বছরে পশ্চিমবঙ্গের মোট ৫ লক্ষ ১৭ হাজার ৬৩২ জন নির্বাচিত জন প্রতিনিধিকে গ্রামীণ শাসনের বিভিন্ন দিক সম্পর্কে প্রশিক্ষণ দেওয়া হয়েছে। ২০২৩-২৪ থেকে ২০২৫-২৬ অর্থবর্ষে ১৯৯টি পঞ্চায়েত ভবন নির্মাণ এবং ১,৭১২টি কম্পিউটারের অনুমোদন দেওয়া হয়েছে। রাজ্য এর মধ্যে ১২৪টি পঞ্চায়েত ভবন নির্মাণ করেছে। ১,১৮৫টি কম্পিউটার কেনা হয়েছে (৫ অগাস্ট ২০২৬ পর্যন্ত)। 

 

২০২৬-২৭ অর্থবর্ষে কেন্দ্রীয় ভাগের প্রথম কিস্তিতে পশ্চিমবঙ্গকে ৮ কোটি টাকা দেওয়া হয়েছে (১০ জুলাই ২০২৬ পর্যন্ত)।

 

পঞ্চায়েতগুলির ই-সক্ষমতা বাড়ানোর লক্ষ্যে পঞ্চায়েতী রাজ মন্ত্রক ই-পঞ্চায়েত মিশন মোড প্রকল্প বাস্তবায়িত করছে। এর ফলে তৃণমূল স্তরে স্বচ্ছতা, দক্ষতা ও প্রশাসনিক ব্যবস্থাপনা আরও শক্তিশালী হয়েছে। ২৬৭টি পঞ্চায়েত জিইএম-এর সঙ্গে যুক্ত হয়েছে। ২০২৬-২৭ পরিকল্পনা বর্ষে ১,৮৮১টি গ্রাম পঞ্চায়েত তাদের উন্নয়ন পরিকল্পনা ই-গ্রাম স্বরাজ পোর্টালে আপলোড করেছে (৬ অগাস্ট, ২০২৬ পর্যন্ত)। ২০২৬-২৭ অর্থবর্ষে পশ্চিমবঙ্গের মোট ১০,১১১ জন নির্বাচিত জনপ্রতিনিধিকে প্রশিক্ষণ দেওয়া হয়েছে। 

 

রাজ্যসভায় আজ এক প্রশ্নের লিখিত উত্তরে কেন্দ্রীয় মন্ত্রী শ্রী রাজীব রঞ্জন সিং ওপফে লালন সিং এই তথ্য জানিয়েছেন।

 

 

 

SC/SD/NS


(रिलीज़ आईडी: 2298500) आगंतुक पटल : 12
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: English , Urdu , हिन्दी , Tamil