প্রধানমন্ত্রীরদপ্তর
প্রাক্তন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দের আত্মজীবনী প্রকাশ করলেন প্রধানমন্ত্রী
प्रविष्टि तिथि:
12 AUG 2026 12:39PM by PIB Kolkata
নয়াদিল্লি, ১২ আগস্ট, ২০২৬
প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী আজ নতুন দিল্লির বিজ্ঞান ভবনে এক অনুষ্ঠানে দেশের প্রাক্তন রাষ্ট্রপতি রাম নাথ কোবিন্দের আত্মজীবনী প্রকাশ করেন।
“ট্রায়াম্ফ অফ দ্য ইন্ডিয়ান রিপাবলিক : মাই লাইফ, মাই স্ট্রাগলস” নামে এই বইটি প্রকাশ করে প্রধানমন্ত্রী প্রাক্তন রাষ্ট্রপতির সঙ্গে তাঁর দীর্ঘ সাহচর্যের উল্লেখ করেন। রাষ্ট্রপতি হিসেবে শ্রী কোবিন্দের পারদর্শিতার কথাও উঠে আসে তাঁর বক্তব্যে।
এই বইটি নতুন প্রজন্মের অবশ্য পাঠ্য বলে জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, একজন ব্যক্তি তাঁর একান্ত নিজস্ব জীবন সংগ্রামে উত্তীর্ণ হয়ে গণতন্ত্রের পরিচর্যা এবং দেশের গঠনে কিভাবে অবদান রাখতে পারেন, সেবিষয়ে এই বইটি দেশের তরুণ-তরুণীদের দিশানির্দেশে সহায়ক। চরম আর্থিক প্রতিকূলতার মধ্যেও শ্রী রাম নাথ কোবিন্দ শিক্ষার ক্ষেত্রে যে নিষ্ঠার প্রমাণ রেখেছেন তা অতুলনীয় বলে প্রধানমন্ত্রী মনে করেন। সামাজিক বৈষম্যের বিরুদ্ধে প্রাক্তন রাষ্ট্রপতির সংগ্রাম প্রসঙ্গে প্রধানমন্ত্রী মহাত্মা গান্ধী এবং বাবা সাহেব আম্বেদকরের প্রসঙ্গ তুলে ধরেন।
রাষ্ট্রপতির দায়িত্ব ছেড়ে দেওয়ার পরেও শ্রী রাম নাথ কোবিন্দ দেশ ও সমাজের বিকাশে অবদান রেখে চলেছেন বলে মন্তব্য করে প্রধানমন্ত্রী তাঁর আত্মজীবনীর ঐতিহাসিক গুরুত্বের কথা মনে করিয়ে দেন।
https://x.com/narendramodi/status/2087394225193398783?ref_src=twsrc%5Etfw%7Ctwcamp%5Etweetembed%7Ctwterm%5E2087394225193398783%7Ctwgr%5E9ccefa0254911061b5ee4984a773feaf6af3af8b%7Ctwcon%5Es1_c10&ref_url=https%3A%2F%2Fwww.pib.gov.in%2FPressReleasePage.aspx%3FPRID%3D2298072reg%3D48lang%3D2
SC/AC/SG..
(रिलीज़ आईडी: 2298149)
आगंतुक पटल : 16
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें:
English
,
Urdu
,
Marathi
,
हिन्दी
,
Nepali
,
Manipuri
,
Bengali-TR
,
Assamese
,
Punjabi
,
Gujarati
,
Odia
,
Tamil
,
Telugu
,
Kannada
,
Malayalam