আয়ুষ
জনস্বাস্থ্যের ক্ষেত্রে যোগব্যায়াম ও প্রাকৃতিক চিকিৎসার প্রসার
प्रविष्टि तिथि:
11 AUG 2026 5:28PM by PIB Kolkata
নয়াদিল্লি, ১১ অগাস্ট, ২০২৬
আয়ুষ চিকিৎসা পদ্ধতির প্রচার ও প্রসারের লক্ষ্যে এবং বৃহত্তর জনগোষ্ঠীর কাছে পৌঁছানোর জন্য আয়ুষ মন্ত্রক 'তথ্য, শিক্ষা ও যোগাযোগ' কর্মসূচি বাস্তবায়ন করে থাকে। এই কর্মসূচির আওতায় মন্ত্রক যোগ ও প্রাকৃতিক চিকিৎসা সহ আয়ুষ - এর সমস্ত পদ্ধতির প্রতিনিধিত্বকারী জাতীয় ও রাজ্য স্তরের 'আরোগ্য মেলা' আয়োজন করে। এর পাশাপাশি যোগ উৎসবের আয়োজন এবং আয়ুষ ব্যবস্থার সঙ্গে সংশ্লিষ্ট গুরুত্বপূর্ণ দিনগুলি উদযাপন করা হয়। এর মধ্যে প্রতি বছর ২১শে জুন 'আন্তর্জাতিক যোগ দিবস' পালন রয়েছে। এছাড়া, প্রাকৃতিক চিকিৎসার নীতি ও অনুশীলন এবং সুস্থ জীবনধারা ও সামগ্রিক সুস্থতা বজায় রাখতে এর ভূমিকা সম্পর্কে সচেতনতা সৃষ্টির লক্ষ্যে প্রতি বছর ১৮ই নভেম্বর 'প্রাকৃতিক চিকিৎসা দিবস' পালন করা হয়। এই আয়োজনগুলিতে সুবিধাভোগীদের অংশগ্রহণ কেবল সশরীরে উপস্থিতির মধ্যেই সীমাবদ্ধ নয়, বরং বিভিন্ন সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মের মাধ্যমে ডিজিটাল প্রচার ও যোগাযোগের মধ্য দিয়েও তাদের যুক্ত করা হয়। এটি বিপুল সংখ্যক মানুষের কাছে এই কর্মসূচি পৌঁছানো নিশ্চিত করে।
রাজ্যসভায় এক প্রশ্নের লিখিত জবাবে আয়ুষ বিষয়ক কেন্দ্রীয় প্রতিমন্ত্রী (স্বাধীন দায়িত্বপ্রাপ্ত) শ্রী প্রতাপরাও যাদব এই তথ্য জানিয়েছেন।
বিস্তারিত জানতে এই লিঙ্কটি দেখুন - https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2297707®=48&lang=2
SC/PM/SB
(रिलीज़ आईडी: 2298123)
आगंतुक पटल : 6