বস্ত্রমন্ত্রক
বস্ত্র পুনর্ব্যবহারীকরণ এবং বৃত্তীয় অর্থনীতি
प्रविष्टि तिथि:
11 AUG 2026 1:39PM by PIB Kolkata
নয়াদিল্লি, ১১ আগস্ট ২০২৬
বস্ত্রক্ষেত্রে বৃত্তীয় অর্থনীতির পথে বস্ত্র মন্ত্রক নানান পদক্ষেপ হাতে নিয়েছে। এই পুনর্ব্যবহারীকরণের উপযুক্ত প্রযুক্তি গ্রহণের মধ্য দিয়ে এই পথকে আরও এগিয়ে নিয়ে যাওয়া হচ্ছে। ২০২৬-২৭ কেন্দ্রীয় বাজেটে অর্থমন্ত্রী ‘টেক্স-ইকো ইনিশিয়েটিভ’-এর ঘোষণা করেন। এর উদ্দেশ্য হল, বৈশ্বিক ক্ষেত্রে প্রতিযোগিতামুখী এবং স্থিতিশীল বস্ত্র ও পোশাক ক্ষেত্রের প্রসার ঘটানো। এই উদ্যোগের লক্ষ্য হল, বৃত্তীয় অর্থনীতির জন্য প্রয়োজনীয় উদ্ভাবনী সহায়ক প্রযুক্তি গ্রহণ, বস্ত্র বর্জ্য পরিচালনকে পুনর্ব্যবহারীকরণের মাধ্যমে মূল্য সংযোজনের পথ গড়া, পুনর্ব্যবহারীকৃত তন্তু গড়ে তোলা, নতুন উপাদান সামগ্রী, স্থিতিশীল প্যাকেজিং ব্যবস্থা এবং বাতিল হওয়া বস্ত্রসামগ্রী থেকে অন্যান্য উচ্চমূল্যের দ্রব্যাদি তৈরি।
গবেষণা প্রতিষ্ঠানগুলির সঙ্গে সহযোগিতার ভিত্তিতে টেক্সটাইল রিসার্চ অ্যাসোসিয়েশন, সেন্টার্স অফ এক্সেলেন্স, ইন্ডাস্ট্রি, স্টার্ট-আপ এবং অন্যান্য অংশীদারদের সঙ্গে একটা সহযোগিতার ক্ষেত্র গড়ে তোলা হয়।
বস্ত্র মন্ত্রক ভারতের ‘ম্যাপিং অফ টেক্সটাইল ওয়েস্ট ভ্যালু চেন’ সংক্রান্ত সমীক্ষা হাতে নিয়েছে। এতে বস্ত্র বর্জ্য থেকে পুনর্ব্যবহারযোগ্য ক্রেতাসামগ্রী গড়ে তোলার পথ প্রশস্ত হচ্ছে।
বস্ত্র পুনর্ব্যবহারীকরণ ক্ষেত্রের প্রসারে সহায়ক নীতির মাধ্যমে স্থিতিশীল উৎপাদন ব্যবস্থা গড়ে তুলতে তদুপরি দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে সরকার যে সমস্ত পদক্ষেপ হাতে নিয়েছে তা হল –
(১) বস্ত্র ফ্যাশন সরবরাহ শৃঙ্খলে ক্ষতিকারক কোনও রাসায়নিককে সম্পূর্ণ বিচ্ছিন্ন করতে ইউনিডো-গ্লোবাল এনভায়রনমেন্ট ফেসিলিটি প্রকল্প হাতে নেওয়া হয়েছে।
(২) ভারতীয় বস্ত্রক্ষেত্রকে বৃত্তীয় ব্যবহারিক পথে নিয়ে যেতে এবং প্রোডাক্ট এনভায়রনমেন্ট ফুটপ্রিন্ট-এর স্বার্থে ইনটেক্স ইন্ডিয়া প্রকল্পকে ইউএনইপি সহায়তা দিচ্ছে।
(৩) ন্যাশনাল টেকনিক্যাল টেক্সটাইল মিশনের অধীন পরিবেশগতভাবে স্থিতিশীল গবেষণা এবং উন্নয়নে সহায়তা প্রদান করা হচ্ছে।
(৪) পিএম-মিত্র পার্কের জন্য স্থিতিশীল পরিকাঠামো গড়ে তোলা এবং
(৫) বস্ত্র কমিটিগুলির সঙ্গে সমঝোতাপত্রের ভিত্তিতে পুনর্ব্যবহারযোগ্য বস্ত্রপণ্য সরকারি ক্রয়ের মধ্যে যাতে থাকে তার প্রসার ঘটানো।
বস্ত্রক্ষেত্রে মূল্যশৃঙ্খল গড়ে তুলতে ক্ষেত্রভিত্তিক এই উদ্যোগ প্রসারে প্রযুক্তিগত সহায়তা, গবেষণা, উদ্ভাবনী পন্থা এবং স্থিতিশীল উৎপাদনের পথ গ্রহণ করা হয়েছে।
লোকসভায় আজ এক প্রশ্নের লিখিত উত্তরে এই তথ্য জানিয়েছেন বস্ত্র প্রতিমন্ত্রী শ্রী পবিত্র মারগারিটা।
SC/AB/DM..
(रिलीज़ आईडी: 2297667)
आगंतुक पटल : 9