পর্যটনমন্ত্রক
azadi ka amrit mahotsav

উত্তর-পূর্বাঞ্চল এলাকায় পর্যটনের উন্নয়ন

প্রকাশিত: 10 AUG 2026 3:01PM by PIB Kolkata

নয়াদিল্লি, ১০ অগাস্ট, ২০২৬ 

 

পর্যটন দপ্তর তাদের চলতি প্রয়াসের অঙ্গ হিসেবে বিভিন্ন পর্যটন কেন্দ্র ও ভারতীয় পণ্যের প্রসার ঘটাচ্ছে। উত্তর-পূর্বাঞ্চলের রাজ্যগুলিকে এই সর্বাত্মক প্রয়াসের অঙ্গ করা হয়েছে। বিভিন্ন প্রচারমূলক অনুষ্ঠান, মেলা ও উৎসবের আয়োজনে রাজ্য সরকার ও কেন্দ্রশাসিত অঞ্চলগুলিকে সহায়তা প্রদানের পাশাপাশি বিভিন্ন প্রদর্শনী, ওয়েবসাইট এবং সামাজিক মাধ্যমে অংশগ্রহণে উৎসাহ দেওয়া হচ্ছে। 
পর্যটন দপ্তর ২০১৩ সাল থেকে উত্তর-পূর্বাঞ্চ্লে ইন্টারন্যাশনাল ট্যুরিজম মার্ট (আইটিএম) – এর আয়োজন করে আসছে। এটি একটি বার্ষিক অনুষ্ঠান। এর মধ্য দিয়ে উত্তর-পূর্বাঞ্চলের পর্যটন সম্ভাবনার দিকগুলিকে দেশীয় ও আন্তর্জাতিক দর্শকদের সামনে তুলে ধরা হয়। উত্তর-পূর্বাঞ্চলের ৮টি রাজ্য- আসাম, অরুণাচল প্রদেশ, মণিপুর, মেঘালয়, মিজোরাম, নাগাল্যান্ড, ত্রিপুরা ও সিকিম- এর মধ্য দিয়ে পর্যটন ব্যবসা ও উদ্যোগের প্রসার ঘটাতে এই অনুষ্ঠান পরিপূরক ভূমিকা পালন করে। সহযোগিতার সমন্বয় ঘটায়। ক্রেতা-বিক্রেতার মধ্যে আলোচনার যোগসূত্র তৈরি করার পাশাপাশি, গণমাধ্যম, সরকারি সংস্থা ও অন্যান্য অংশীদারদের সঙ্গে যোগসূত্র তৈরি করে। সর্বশেষ আইটিএম অনুষ্ঠিত হয় সিকিমের গ্যাংটকে ২০২৫ সালের ১৩ – ১৬ নভেম্বর। এই উদ্যোগের পাশাপাশি ইনক্রেডিবল ইন্ডিয়া ডিজিটাল প্ল্যাটফর্ম’কে কাজে লাগানো হচ্ছে। ইনক্রেডিবল ইন্ডিয়া ওয়েবসাইটে বিষয়সূচি হিন্দি, ইংরাজি এবং রাষ্ট্রসঙ্ঘ স্বীকৃত সমস্ত ভাষাতে পাওয়া যায়। এই ওয়েবসাইটের মাধ্যমে উত্তর-পূর্বাঞ্চলের পর্যটন প্রসারে উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্যগুলির পর্যটন গন্তব্যের বৈশিষ্ট্যগুলিকেও তুলে ধরা হয়। 
এর পাশাপাশি, পর্যটন মন্ত্রক উত্তর-পূর্বাঞ্চলীয় এলাকার পর্যটন গন্তব্য এবং সেখানকার বিভিন্ন পণ্যকে তুলে ধরতে প্রচারমূলক বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করে। কেন্দ্রীয় আর্থিক সহায়তা প্রদান করা হয় বিভিন্ন মেলা ও উৎসব আয়োজনে। এছাড়াও, পর্যটন মন্ত্রক স্বদেশ দর্শন, প্রসাদ – এর মতো একাধিক কর্মসূচি হাতে নিয়েছে। পর্যটন প্রসার উন্নয়নে কেন্দ্রীয় সংস্থাগুলিকে সাহায্য করা হচ্ছে। পর্যটন মন্ত্রক স্বদেশ দর্শন প্রকল্পকে ঢেলে সাজিয়ে স্বদেশ দর্শন দ্বিতীয় পর্বের সূচনা ঘটিয়েছে। সেইসঙ্গে, স্বচ্ছতা রক্ষা কর্মসূচি, জল শক্তি মন্ত্রকের সঙ্গে সহযোগিতার ভিত্তিতে পরিশ্রুত পানীয় জল, স্বাস্থ্যবিধির প্রসার ঘটানো হচ্ছে। পর্যটন মন্ত্রক স্বচ্ছতা পক্ষকাল এবং স্বচ্ছতা হি সেবা প্রতি বছর সেপ্টেম্বর ও অক্টোবর মাসে আয়োজন করে থাকে। সারা দেশের সঙ্গে উত্তর-পূর্বাঞ্চল এলাকাকেও বিমান পথে যুক্ত করতে অসামরিক বিমান পরিবহণ মন্ত্রক আরসিএস – উড়ান কর্মসূচি চালু করেছে। এতে বিমান চলাচল সাশ্রয়ী করে তোলার পাশাপাশি আঞ্চলিক সংযোগের প্রসার ঘটানো হচ্ছে। যে সমস্ত জায়গায় বিমান চলাচল ছিল না, সেগুলিকে এখন বিমান পথে যুক্ত করা হচ্ছে। 
বিস্তারিত জানতে এই লিঙ্কটি দেখুন - https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2297053&reg=3&lang=1

 

 

SC/AB/SB…


(রিলিজ আইডি: 2297145) ভিজিটরের কাউন্টার : 44
এই রিলিজটি পড়তে পারেন: English , Urdu , हिन्दी , Manipuri , Bengali-TR , Assamese , Tamil