PIB Backgrounder
azadi ka amrit mahotsav

যেখানে প্রতিটি ক্রয়ের ঠিকানা GeM

प्रविष्टि तिथि: 08 AUG 2026 4:37PM by PIB Kolkata

৮ আগস্ট, ২০২৬ 

 

ডিজিটাল প্রশাসনের মাধ্যমে সরকারি ক্রয় ব্যবস্থায় রূপান্তর

গভর্নমেন্ট ই-মার্কেটপ্লেস (GeM) ম্যানুয়াল ও বিচ্ছিন্ন প্রক্রিয়ার পরিবর্তে একটি স্বচ্ছ, প্রযুক্তিনির্ভর ডিজিটাল প্ল্যাটফর্ম গড়ে তুলে সরকারি ক্রয় ব্যবস্থায় আমূল পরিবর্তন এনেছে। সম্পূর্ণ ক্রয় প্রক্রিয়াকে ডিজিটাল করার মাধ্যমে GeM দক্ষতা, স্বচ্ছতা ও জবাবদিহিতা বৃদ্ধি করেছে এবং একই সঙ্গে লেনদেনের খরচ কমিয়েছে। MSEs, স্টার্টআপ, নারী উদ্যোগপতি এবং সামাজিকভাবে পিছিয়ে পড়া উদ্যোগগুলির জন্য বিশেষ উদ্যোগ সরকারি বাজারে প্রবেশের সুযোগ বাড়িয়েছে, ফলে, সরকারি ক্রয় ব্যবস্থা আরও অন্তর্ভুক্তিমূলক হয়েছে। ভারতের ডিজিটাল সংগ্রহ ব্যবস্থার অন্যতম প্রধান স্তম্ভ হিসাবে GeM ডিজিটাল ইন্ডিয়া, মেক ইন ইন্ডিয়া, আত্মনির্ভর ভারত এবং ইজ অফ ডুয়িং বিজনেস বা সহজে ব্যবসা করার ব্যবস্থা-কে সমর্থন করছে।

ডিজিটাল যুগে সরকারি ক্রয় ব্যবস্থা 

প্রতি বছর সরকার বিভিন্ন ক্ষেত্রে হাজার হাজার কোটি টাকার পণ্য ও পরিষেবা ক্রয় করে। চিকিৎসা সরঞ্জাম ও শ্রেণীকক্ষের আসবাবপত্র থেকে শুরু করে পরিবহণ পরিকাঠামো এবং ডিজিটাল সমাধান পর্যন্ত, সরকারি ক্রয় প্রশাসনের প্রায় প্রতিটি ক্ষেত্রকে সহায়তা করে।
প্রচলিত সরকারি ক্রয় ব্যবস্থায় প্রায়শই বিপুল কাগজপত্র, একাধিক অনুমোদন এবং দীর্ঘমেয়াদী টেন্ডার প্রক্রিয়ার প্রয়োজন হত, যা দক্ষতা ও স্বচ্ছতাকে সীমিত করত। এই ব্যবস্থায় পরিবর্তন আনতে সরকার ২০১৬-র ৯ আগস্ট গভর্নমেন্ট ই-মার্কেটপ্লেস (GeM) চালু করে।

প্রচলিত ক্রয় ব্যবস্থা থেকে ডিজিটাল মার্কেটপ্লেসে 
সরকারি ক্রয় ব্যবস্থায় যুগান্তকারী সংস্কার হিসাবে পরিকল্পিত GeM একটি একীভূত, এন্ড-টু-এন্ড ডিজিটাল মঞ্চ। এর মাধ্যমে সরকারি ক্রেতারা একটি নিরাপদ, কাগজবিহীন, নগদবিহীন এবং সংস্পর্শহীন ব্যবস্থার মাধ্যমে পণ্য ও পরিষেবা ক্রয় করতে পারেন। এটি ক্রেতা ও বিক্রেতাদের একটি অভিন্ন অনলাইন বাজারে নিয়ে আসে, ফলে, সরকারি ক্রয় ব্যবস্থা আরও স্বচ্ছ, দক্ষ এবং প্রতিযোগিতামূলক হয়ে ওঠে। 
মার্কিন যুক্তরাষ্ট্র ও দক্ষিণ কোরিয়ার মতো দেশের অগ্রণী সরকারি ক্রয় ব্যবস্থা-সহ বিশ্বজুড়ে অনুসৃত সর্বোত্তম পদ্ধতিগুলি পর্যালোচনা করার পর এই প্ল্যাটফর্মটি তৈরি করা হয়। ডিজিটাল প্রযুক্তির ব্যবহার করে এটি সরকারি ক্রয় প্রক্রিয়াকে আরও সরল ও মানসম্মত করেছে। সাধারণ আর্থিক বিধিতে সংশোধনের মাধ্যমে এর বাস্তবায়ন আরও শক্তিশালী করা হয়, যার ফলে, সরকারি সংস্থাগুলি এই প্ল্যাটফর্মের মাধ্যমে পণ্য ও পরিষেবা ক্রয় করতে পারে। 
GeM কেন্দ্রীয় ও রাজ্য মন্ত্রক, দপ্তর, PSUs, স্বশাসিত সংস্থা, স্থানীয় সংস্থা, পঞ্চায়েত এবং সমবায় সংস্থা-সহ বিভিন্ন সরকারি ক্রেতাকে পরিষেবা প্রদান করে। বিক্রেতার নিবন্ধন ও পণ্য তালিকাভুক্তি থেকে শুরু করে দরপত্র, চুক্তি প্রদান, অর্ডার পূরণ এবং অর্থপ্রদান পর্যন্ত সম্পূর্ণ সরকারি ক্রয় প্রক্রিয়াকে এই প্ল্যাটফর্ম ডিজিটাল করেছে। এর ফলে আরও বেশি স্বচ্ছতা, জবাবদিহিতা এবং ব্যবসা পরিচালনার সহজতা নিশ্চিত হয়েছে।

স্বচ্ছ সরকারি ক্রয় ব্যবস্থা গড়ে তোলা 

স্বচ্ছতা GeM-এর সরকারি ক্রয় কাঠামোর মূল ভিত্তি। এই প্ল্যাটফর্ম সরকারি ক্রয়ের ক্ষেত্রে ন্যায্য প্রতিযোগিতা, মানসম্মত প্রক্রিয়া এবং তথ্যনির্ভর সিদ্ধান্ত গ্রহণ নিশ্চিত করে। প্রয়োজন অনুযায়ী সরকারি ক্রেতারা সরাসরি ক্রয়, তুলনামূলক মূল্যায়ন, ইলেকট্রনিক বিডিং এবং রিভার্স অকশনের মাধ্যমে পণ্য ও পরিষেবা ক্রয় করতে পারেন। ডিজিটাল রেকর্ড, রিয়েল-টাইম মনিটরিং এবং স্বয়ংক্রিয় ওয়ার্কফ্লো জবাবদিহিতা বৃদ্ধি করে এবং একই সঙ্গে স্বেচ্ছাধীন সিদ্ধান্ত গ্রহণের সুযোগ কমায়।
তথ্যভিত্তিক ও সঠিক সিদ্ধান্ত গ্রহণে সহায়তা করার জন্য GeM বিভিন্ন ধরনের তথ্যনির্ভর সরঞ্জাম এবং সমন্বিত পরিষেবা প্রদান করে।

আপনি কি জানেন? 

ডিপার্টমেন্ট অফ মিলিটারি অ্যাফেয়ার্স এ বছর ৬ আগস্ট পর্যন্ত মোট ₹১.৩৫ লক্ষ কোটি-রও বেশি সঞ্চিত GMV অর্জন করেছে।
প্রতিরক্ষা ক্রয় এবছর ৬ আগস্ট পর্যন্ত GeM-এর মোট সঞ্চিত GMV-এর ১৪.৯৩%-এরও বেশি অবদান রেখেছে।

GeM-এর বাইরে ক্রয় করার আগে ক্রেতারা GeM অ্যাভেলেবিলিটি রিপোর্ট, অরথাৎ প্রাপ্তি বিষয়ক প্রতিবেদন এবং পাস্ট ট্রানজ্যাকশন সামারি বা অতীতে কেনাকাটার সংক্ষিপ্ত বিবরণ ব্যবহার করে পণ্যের প্রাপ্যতা এবং পূর্ববর্তী ক্রয়-সংক্রান্ত প্রবণতা যাচাই করতে পারেন।
বিজনেস অ্যানালিটিক্সের বিভিন্ন ফিচারের মাধ্যমে লাস্ট পারচেজ প্রাইস বা সর্বশেষ ক্রয় মূল্য, দামের প্রবণতা এবং দপ্তরভিত্তিক ক্রয়-সংক্রান্ত ইতিহাসের মতো গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া যায়। এর ফলে, ক্রেতারা তথ্যভিত্তিক এবং সাশ্রয়ী ক্রয়ের সিদ্ধান্ত নিতে পারেন। 

সেন্ট্রাল পাবলিক প্রকিওরমেন্ট পোর্টাল (CPPP)-এর সঙ্গে সংযুক্তিকরণ সারা দেশে বিভিন্ন সরকারি ক্রয় সংক্রান্ত টেন্ডারের তথ্যের জন্য একটি অভিন্ন অ্যাক্সেস পয়েন্ট প্রদান করে।

ইন্ডিয়ান রেলওয়ে ইলেকট্রনিক প্রকিওরমেন্ট সিস্টেম (IREPS) এবং ডিফেন্স পাবলিক প্রকিওরমেন্ট পোর্টাল (DPPP)-এর বিভিন্ন কার্যকারিতা GeM-এর সঙ্গে সংযুক্ত করা হচ্ছে। এর লক্ষ্য হল একটি একীভূত এবং পারস্পরিকভাবে সংযুক্ত সরকারি ক্রয় ব্যবস্থা গড়ে তোলা। 

সরকারি ক্রয়ের পরিসরের সম্প্রসারণ 

GeM ১.৩৭ লক্ষেরও বেশি সরকারি ক্রেতা সংস্থাকে প্রায় ২৫ লক্ষ বিক্রেতা ও পরিষেবা প্রদানকারীর সঙ্গে সংযুক্ত করেছে এবং এর মাধ্যমে ₹২০ লক্ষ কোটি+-রও বেশি মূল্যের সঞ্চিত সরকারি ক্রয় সম্পন্ন হয়েছে। 

লেনদেনের সুবিধা প্রদানের পাশাপাশি, GeM ভারতের ডিজিটাল সরকারি ক্রয় ব্যবস্থার একটি গুরুত্বপূর্ণ স্তম্ভ হয়ে উঠেছে। এই প্ল্যাটফর্ম ডিজিটাল ইন্ডিয়া, মেক ইন ইন্ডিয়া, আত্মনির্ভর ভারত, ভোকাল ফর লোকাল এবং ইজ অব ডুইং বিজনেস-কে সমর্থন করে। GeM-এর এই বিস্তৃত ডিজিটাল মার্কেটপ্লেসে ১০,৬৬০টিরও বেশি পণ্য বিভাগ এবং ৩৫০টি পরিষেবা বিভাগ রয়েছে, যা সরকারের বিভিন্ন ধরনের ক্রয়ের চাহিদা পূরণ করে। এই মার্কেটপ্লেসে চিকিৎসা সরঞ্জাম, আসবাবপত্র, কম্পিউটার, অগ্নিনিরাপত্তা সরঞ্জাম এবং হস্তশিল্পের পাশাপাশি, পরিবহণ, কেটারিং, গাড়ি ভাড়া এবং মানবসম্পদ পরিষেবাও অন্তর্ভুক্ত রয়েছে। একাধিক ক্রয় পদ্ধতি, সমন্বিত পেমেন্ট ব্যবস্থা এবং অনলাইন চুক্তি তৈরির ব্যবস্থা স্বচ্ছ, দক্ষ এবং সম্পূর্ণ ডিজিটাল ক্রয় প্রক্রিয়া নিশ্চিত করে।
নীতি সংস্কার, প্রযুক্তির উন্নয়ন এবং কৌশলগত অংশীদারিত্বের মাধ্যমে GeM-এর ক্রমাগত বিবর্তন ঘটেছে। সাম্প্রতিক সংস্কারের মধ্যে রয়েছে বারবার প্রয়োজন হয় এমন পণ্য ও পরিষেবার জন্য রেট কনট্র্যাক্ট এবং বিক্রেতাদের জন্য কশন মানি জমা দেওয়ার বাধ্যবাধকতা প্রত্যাহার। এই সংস্কারগুলি সরকারি ক্রয় প্রক্রিয়াকে আরও সরল করেছে এবং ব্যবসা করার সুবিধা বৃদ্ধি করেছে।
অংশীদারিত্বের মাধ্যমে GeM ব্যবস্থাকে শক্তিশালী করা 
সরকারি ক্রয় ব্যবস্থাকে আরও উদ্ভাবনী, স্বচ্ছ এবং অন্তর্ভুক্তিমূলক করে তুলতে GeM সরকারি প্রতিষ্ঠান, আর্থিক সংস্থা, শিল্প সংগঠন এবং আন্তর্জাতিক সংস্থার সঙ্গে কৌশলগত অংশীদারিত্ব গড়ে তুলেছে। 

উদ্ভাবন: এপ্রিল ২০২৫-এ মহাকাশ প্রযুক্তি সংক্রান্ত ক্রয়ের জন্য ইন্ডিয়ান ন্যাশনাল স্পেস প্রমোশন অ্যান্ড অথরাইজেশন সেন্টার (IN-SPACe) এবং ড্রোন ক্রয়ের জন্য ড্রোন ফেডারেশন ইন্ডিয়া (DFI)-এর সঙ্গে GeM অংশীদারিত্ব গড়ে তোলে। 

অর্থায়ন: GeMSahay উদ্যোগের অধীনে ইউনিয়ন ব্যাঙ্ক অব ইন্ডিয়া-র সঙ্গে অংশীদারিত্বের মাধ্যমে নিবন্ধিত বিক্রেতা ও পরিষেবা প্রদানকারীদের জামানতবিহীন কার্যকরী মূলধনের সুযোগ আরও সহজ হয়েছে। 

GeM Sahay হল একটি বিশেষ মোবাইল অ্যাপ, যা GeM-এ নিবন্ধিত যোগ্য একক মালিকানাধীন ব্যবসার বিক্রেতাদের তাৎক্ষণিক, জামানতবিহীন কার্যকরী মূলধনের ঋণ পাওয়ার সুযোগ দেয়। ক্রেতার সম্মতির প্রয়োজন ছাড়াই এটি দ্রুত ও কাগজবিহীন অর্থায়নের সুবিধা প্রদান করে, যা বিক্রেতাদের নির্বিঘ্নে সরকারি অর্ডার পূরণ করতে সহায়তা করে।

সক্ষমতা বৃদ্ধি: অরুণ জেটলি ন্যাশনাল ইনস্টিটিউট অফ ফিনান্সিয়াল ম্যানেজমেন্ট (AJNIFM), কেয়ারএজ রেটিংস, ন্যাশনাল সেন্টার ফর গুডস গভর্ন্যান্স (NCGG) এবং ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন (IIPA)-এর সঙ্গে সমঝোতা স্মারক (MoUs) সরকারি ক্রয় ব্যবস্থায় গবেষণা, প্রশিক্ষণ, জ্ঞান বিনিময় এবং নীতি প্রণয়নে সহায়তা করছে।

অনুবর্তিতা: এমপ্লয়িজ প্রভিডেন্ট ফান্ড

 অর্গানাইজেশন (EPFO)-এর সঙ্গে সংযুক্তিকরণের মাধ্যমে মানবসম্পদ আউটসোর্সিং বা বাইরের উৎস থেকে মানবসম্পদ আহরণ, পরিষেবায় স্বচ্ছতা বৃদ্ধি এবং সংশ্লিষ্ট আইনগুলির অনুবর্তিতা আরও শক্তিশালী করা হচ্ছে। 

অন্তর্ভুক্তি: UN Women-এর সঙ্গে অংশীদারিত্বের মাধ্যমে Womaniya উদ্যোগ মহিলা-নেতৃত্বাধীন উদ্যোগগুলিকে উৎসাহিত করছে এবং লিঙ্গ-সংবেদনশীল ও অন্তর্ভুক্তিমূলক সরকারি ক্রয়কে এগিয়ে নিয়ে যাচ্ছে। 
মহিলা, স্টার্টআপ এবং সামাজিকভাবে প্রান্তিক উদ্যোক্তাদের ক্ষমতায়ন 
সরকারি ক্রয়ের ক্ষেত্রে প্রান্তিক স্তরে প্রবেশাধিকার আরও শক্তিশালী করতে GeM জুন ২০২৬-এ কমন সার্ভিস সেন্টার ই-গভর্ন্যান্স সার্ভিসেস ইন্ডিয়া লিমিটেড (CSC-SPV)-এর সঙ্গে অংশীদারিত্ব করেছে। এই অংশীদারিত্বের অধীনে নির্বাচিত রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলে পাইলট ভিত্তিতে ৫০টি GeM সুবিধা কেন্দ্র স্থাপন করা হবে। 

GeM সুবিধা কেন্দ্রগুলিতে সচেতনতা বৃদ্ধি, বিক্রেতা নিবন্ধন, বিক্রেতা মূল্যায়ন, ক্যাটালগ তৈরি, সক্ষমতা বৃদ্ধি এবং অভিযোগ নিষ্পত্তি-র পাশাপাশি স্থানীয় পর্যায়ে সহায়তা প্রদান করা হবে। সরকারি ক্রয়ে MSE, মহিলা ও SC/ST উদ্যোক্তা, স্টার্টআপ, কারিগর, তাঁতি, স্বাভাবিক গোষ্ঠি এবং স্থানীয় নির্মাতাদের অংশগ্রহণ বৃদ্ধি করাই এর লক্ষ্য। 

GeM-এর মাধ্যমে অন্তর্ভুক্তিমূলক বৃদ্ধি (২০২৫-২৬) 
স্বচ্ছ ও প্রযুক্তিনির্ভর অংশগ্রহণের সুযোগ তৈরি করে এই প্ল্যাটফর্মটি সরকারি ক্রয়ের ক্ষেত্রে ঐতিহ্যগতভাবে কম প্রতিনিধিত্ব থাকা গোষ্ঠীগুলির জন্য বাজারে প্রবেশাধিকার সম্প্রসারিত করেছে।

মাইক্রো অ্যান্ড স্মল এন্টারপ্রাইজেস (MSEs): ১১ লক্ষেরও বেশি নিবন্ধিত MSE ৫১ লক্ষেরও বেশি অর্ডার বা বরাত  সম্পাদন করেছে, যার মূল্য ₹২.৩৬ লক্ষ কোটি-রও বেশি। 

মহিলা-নেতৃত্বাধীন উদ্যোগ: ২.১ লক্ষেরও বেশি নিবন্ধিত মহিলা-নেতৃত্বাধীন MSE ₹২৮,০০০ কোটি-রও বেশি মূল্যের সরকারি ক্রয় পেয়েছে।
 
SC/ST উদ্যোগ: সরকারি ক্রয়ের পরিমাণ ₹৬,০০০ কোটি ছাড়িয়েছে এবং প্রায় ২৮% বার্ষিক বৃদ্ধি নথিভুক্ত হয়েছে।

স্টার্টআপ: সরকারি ক্রয়ের পরিমাণ ₹১৯,০০০ কোটি ছাড়িয়েছে এবং ৩৬%-এরও বেশি বার্ষিক বৃদ্ধি নথিভুক্ত হয়েছে। 

অন্তর্ভুক্তিমূলক অংশগ্রহণ আরও শক্তিশালী করতে GeM SWAYATT, Startup Runway 2.0, Womaniya এবং SARAS Collection-সহ বিভিন্ন বিশেষ উদ্যোগ চালু করেছে। এই উদ্যোগগুলি স্টার্টআপ, মহিলা উদ্যোক্তা, Self Help Groups (SHGs), কারিগর এবং অন্যান্য পরিষেবাবঞ্চিত সম্প্রদায়ের জন্য বাজারে প্রবেশাধিকার আরও সহজ করেছে।

SWAYATT উদ্যোগ: SWAYATT (Startups, Women & Youth Advantage through e-Transactions) হল অন্তর্ভুক্তিমূলক সরকারি ক্রয়কে উৎসাহিত করার জন্য GeM-এর অন্যতম প্রধান উদ্যোগ। এর মাধ্যমে স্টার্টআপ, মহিলা উদ্যোক্তা, MSE এবং SHG-গুলি সরকারি ক্রেতাদের কাছে পণ্য ও পরিষেবা বিক্রি করতে পারে। 

Womaniya: এই উদ্যোগের মাধ্যমে মহিলা উদ্যোক্তা এবং Women Self-Help Groups (WSHGs)-এর তৈরি পণ্য GeM-এ প্রদর্শন করা হয়। এটি তাঁদের সরকারি ক্রয়ের সুযোগ পেতে এবং বাজারে নিজেদের পরিসর সম্প্রসারণ করতে সহায়তা করে। Womaniya সম্পর্কে আরও পড়ুন এখানে। 

SARAS Collection: একটি বিশেষ মার্কেটপ্লেস বিভাগের অধীনে, Saras Collection-এ গ্রামীণ Self Help Groups (SHGs) বা স্বসহায়ক গোষ্ঠি-র তৈরি দৈনন্দিন ব্যবহারের পণ্য প্রদর্শন করা হয়। এর লক্ষ্য হল গ্রামীণ এলাকার SHG-গুলিকে কেন্দ্রীয় ও রাজ্য সরকারের ক্রেতাদের কাছে বাজারে প্রবেশের সুযোগ করে দেওয়া।

Startup Runway 2.0: এই উদ্যোগ স্টার্টআপগুলিকে একটি বিশেষ মার্কেটপ্লেস প্রদান করে, যেখানে তারা সরকারি ক্রেতাদের সামনে উদ্ভাবনী পণ্য ও পরিষেবা প্রদর্শন করতে পারে এবং সরকারি ক্রয় ব্যবস্থায় অংশগ্রহণ করতে পারে। 
আরও স্মার্ট সরকারি ক্রয় ব্যবস্থার দিকে 
GeM তার ১১তম বছরে প্রবেশ করার সঙ্গে সঙ্গে, আরও স্মার্ট এবং সমন্বিত সরকারি ক্রয় ব্যবস্থা গড়ে তোলার দিকে গুরুত্ব দেওয়া হচ্ছে। কৃত্রিম বুদ্ধিমত্তা এবং আরও ব্যাপক অংশগ্রহণ স্বচ্ছতা, দক্ষতা এবং প্রশাসনিক ব্যবস্থাকে আরও শক্তিশালী করবে। সরকারি চাহিদার সঙ্গে স্থানীয় উদ্যোগগুলিকে সংযুক্ত করার মাধ্যমে GeM Vocal for Local, Make in India এবং অন্তর্ভুক্তিমূলক অর্থনৈতিক বৃদ্ধিকে এগিয়ে নিয়ে যাচ্ছে। GeM একটি ডিজিটালভাবে ক্ষমতায়িত এবং আত্মনির্ভর অর্থনীতির দিকে ভারতের যাত্রাকে ধারাবাহিকভাবে সমর্থন করে চলেছে। 

তথ্যবিবরণী

Ministry of Commerce & Industry

https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2201284&reg=3&lang=2

https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2274872&reg=3&lang=1

https://doe.gov.in/files/circulars_document/FInal_GFR_upto_31_07_2024.pdf

https://assets-bg.gem.gov.in/resources/upload/shared_doc/gem-chronicle-december-2025-edition_1766729032.pdf

https://eprocure.gov.in/cppp/newsletterdisp/kbadqkdlcswfjdelrquehwuxcfmijmuixngudufgbuubgubfugbububjxcgfvsbdihbgfGhdfgFHytyhRtNjI2

https://www.pib.gov.in/PressReleaseIframePage.aspx?PRID=1897442&reg=48&lang=2

https://static.pib.gov.in/WriteReadData/specificdocs/documents/2021/mar/doc202131041.pdf

 

PIB Archives

https://www.pib.gov.in/PressNoteDetails.aspx?NoteId=156611&ModuleId=3&reg=3&lang=1

https://www.pib.gov.in/factsheetdetails.aspx?id=148586&reg=48&lang=2

Click here to see PDF

 

SSS/RP........


(रिलीज़ आईडी: 2297104) आगंतुक पटल : 5
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: English , Urdu , हिन्दी , Gujarati , Tamil