আদিবাসীবিষয়কমন্ত্রক
কেন-বেতোয়া প্রকল্পে ক্ষতিগ্রস্ত আদিবাসীদের পুনর্বাসন
प्रविष्टि तिथि:
06 AUG 2026 12:29PM by PIB Kolkata
নয়াদিল্লি, ০৬ অগাস্ট, ২০২৬
জল শক্তি মন্ত্রকের অধীনস্থ জলসম্পদ, নদী উন্নয়ন ও গঙ্গা পুনরুজ্জীবন বিভাগের অন্তর্গত 'কেন-বেতোয়া লিঙ্ক প্রজেক্ট অথরিটি' জানিয়েছে যে, সংশ্লিষ্ট রাজ্য সরকারগুলিই জমি অধিগ্রহণ এবং পুনর্বাসনের কাজ তদারকি করছে। আদিবাসী বিষয়ক প্রতিমন্ত্রী শ্রী দুর্গাদাস উইকে বুধবার লোকসভায় একথা জানিয়েছেন।
আদিবাসী বিষয়ক মন্ত্রক কেন-বেতোয়া লিঙ্ক প্রকল্পের স্টিয়ারিং এবং মনিটরিং কমিটির সদস্য। এই কমিটিগুলি অন্যান্য বিষয়ের পাশাপাশি প্রকল্প-প্রভাবিত পরিবারগুলির পুনর্বাসন ও পুনর্সংস্থাপন সংক্রান্ত কর্ম পরিকল্পনা বাস্তবায়নের অগ্রগতি পর্যবেক্ষণ করে থাকে। এছাড়া, মন্ত্রক কেন-বেতোয়া লিঙ্ক প্রকল্পের প্রথম পর্যায়ের আওতায় থাকা তফশিলি উপজাতিভুক্ত প্রকল্প-প্রভাবিত পরিবারগুলির পুনর্বাসন ও পুনর্সংস্থাপন পরিকল্পনায় অনুমোদন দিয়েছিল। ২০১৬ সালে ন্যাশনাল ওয়াটার ডেভেলপমেন্ট এজেন্সির দেওয়া প্রস্তাবে উল্লেখ করা হয়েছিল যে, এই প্রকল্পের প্রথম পর্যায়ে মোট ১,৯১৩টি পরিবার (জনসংখ্যা ৮,৩৩৯) বসতিচ্যুতির শিকার হবে, যার মধ্যে ৬৪৮টি পরিবার তফশিলি উপজাতি সম্প্রদায়ভুক্ত।
অর্থ বরাদ্দের নথিভুক্ত তথ্য থাকা সত্ত্বেও সুবিধাভোগীরা সেই অর্থ পাননি, এমন কোনও সুনির্দিষ্ট অভিযোগ আদিবাসী বিষয়ক মন্ত্রকের কাছে আসেনি। তবে, কেন-বেতোয়া নদী সংযোগ প্রকল্পের কারণে বসতিচ্যুতির বিষয়ে বিভিন্ন আবেদন বা অভিযোগ মন্ত্রকের কাছে এসেছে। সেগুলি খতিয়ে দেখা হয়েছে এবং যেহেতু 'বন অধিকার আইন, ২০০৬' (FRA)-এর বাস্তবায়ন রাজ্য সরকার ও কেন্দ্রশাসিত অঞ্চলের প্রশাসনের এক্তিয়ারভুক্ত, তাই প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষা ও পদক্ষেপের জন্য ওই বিষয়গুলি মধ্যপ্রদেশ সরকার এবং সংশ্লিষ্ট জেলা প্রশাসনের কাছে পাঠানো হয়েছে।
যেহেতু 'তফশিলি উপজাতি ও অন্যান্য বন-নিবাসী (বন অধিকার স্বীকৃতি) আইন, ২০০৬'-এর বাস্তবায়ন রাজ্য সরকার ও কেন্দ্রশাসিত অঞ্চলের প্রশাসনের দায়িত্ব। তাই এই সংক্রান্ত তথ্য আদিবাসী বিষয়ক মন্ত্রক কেন্দ্রীয়ভাবে সংরক্ষণ করে না।
পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রক জানিয়েছে যে, তারা মধ্যপ্রদেশে কেন-বেতোয়া লিঙ্ক প্রকল্প সংক্রান্ত দুটি প্রস্তাবের ক্ষেত্রে যথাক্রমে ০৩.১০.২০২৩ এবং ০৬.০৫.২০২১ তারিখে 'দ্বিতীয় পর্যায়'-এর কাজের অনুমোদন দিয়েছে। এই অনুমোদনের ক্ষেত্রে অন্যান্য শর্তের পাশাপাশি নিম্নলিখিত শর্তগুলিও আরোপ করা হয়েছে:
প্রকল্পের কাজ শুরুর আগেই রাজ্য সরকারকে নিশ্চিত করতে হবে যে, ব্যবহারকারী সংস্থাটি যেন ভারত সরকারের জাতীয় পুনর্বাসন ও পুনর্বাসন নীতির সাথে সামঞ্জস্য রেখে রাজ্য সরকারের নীতি অনুযায়ী, পুনর্বাসন পরিকল্পনা বাস্তবায়িত করে।
আদিবাসী বিষয়ক মন্ত্রক রাজ্য সরকার ও কেন্দ্রশাসিত অঞ্চলের প্রশাসনের কাছে আবেদন জানিয়ে আসছে যে, কোনও প্রকৃত সুবিধাভোগী যেন তাঁর বনের অধিকার থেকে বঞ্চিত না হন। বিশেষ করে বন অধিকার আইনের ৪(৫) নম্বর ধারায় বলা হয়েছে, অধিকার স্বীকৃতির ও যাচাই-বাছাই প্রক্রিয়া সম্পন্ন না হওয়া, পর্যন্ত কোনও দাবিদারকে তাঁর দখলে থাকা বনভূমি থেকে উচ্ছেদ বা অপসারিত করা যাবে না।
প্রকল্প-প্রভাবিত পরিবারগুলির পুনর্বাসন সংক্রান্ত বিষয়গুলি, যার মধ্যে রয়েছে, বাস্তবায়ন, ক্ষতিপূরণ প্রদান, ক্ষতিপূরণের পরিমাণ বৃদ্ধি এবং পুনর্বাসনের তারিখ নির্ধারণ।
SC/MP/SB
(रिलीज़ आईडी: 2295629)
आगंतुक पटल : 3