মহাকাশ দপ্তর
azadi ka amrit mahotsav

সংসদের প্রশ্ন: মানব মহাকাশ উড্ডয়ন অভিযান

प्रविष्टि तिथि: 05 AUG 2026 2:28PM by PIB Agartala
 

নয়াদিল্লি, ৫ আগস্ট ২০২৬

 

গগনযান মিশনের উন্নয়ন কাজকর্ম মানব রেটিং দিকগুলিকে যাচাই করে নিম্নলিখিত বিষয়গুলি অন্তর্ভুক্ত করে:
* হিউম্যান রেটেড লঞ্চ ভেহিকেল (এইচএলভিএম৩): সমস্ত প্রোপালশন স্টেজ এবং স্ট্রাকচারের ডেভেলপমেন্ট এবং গ্রাউন্ড টেস্টিং সম্পন্ন হয়েছে।
* অরবিটাল মডিউল: ক্রু মডিউল এবং সার্ভিস মডিউলের জন্য প্রপালশন সিস্টেম তৈরি, পরীক্ষিত এবং যোগ্য। এনভায়রনমেন্টাল কন্ট্রোল অ্যান্ড লাইফ সাপোর্ট সিস্টেম (ইসিএলএসএস) এর জন্য ইঞ্জিনিয়ারিং মডেল বাস্তবায়িত হয়েছে। ডিসিলারেশন সিস্টেম, ক্রু মডিউল আপ-রাইটিং সিস্টেম, থার্মাল প্রোটেকশন সিস্টেম এবং এন্ড টু এন্ড এভিওনিক্স তৈরি ও পরীক্ষা করা হয়েছে।
* ক্রু এস্কেপ সিস্টেম (সিইএস): পাঁচ ধরনের মোটর উন্নত এবং স্ট্যাটিক পরীক্ষিত। সমস্ত সিইএস কাঠামো উপলব্ধ এবং যোগ্য বিবেচিত হয়।
* পরিকাঠামো প্রতিষ্ঠিত: অরবিটাল মডিউল প্রস্তুতি সুবিধা, গগনযান কন্ট্রোল সেন্টার, গগনযান কন্ট্রোল সুবিধা, ক্রু প্রশিক্ষণ সুবিধা, দ্বিতীয় লঞ্চ প্যাড পরিবর্তন করা হয়েছে। টেস্ট মিশন: ক্রু এস্কেপ সিস্টেম (সিইএস) এর ইনফ্লাইট বৈধতার জন্য প্রথম টেস্ট ভেহিকেল মিশন (টিভি-ডি১) সফলভাবে সম্পন্ন হয়েছে। ইন্টিগ্রেটেড এয়ার ড্রপ টেস্ট- ০১ (আইএডিটি-০১) এবং ইন্টিগ্রেটেড এয়ার ড্রপ টেস্ট- ০২ (আইএডিটি-০২) সিমুলেটেড ক্রু মডিউল সহ ডিলেরেশন সিস্টেমের বৈধতার জন্য সফলভাবে সম্পন্ন হয়েছে। টিভি-ডি২ মিশন সম্পন্ন করার লক্ষ্যে কাজ চলছে।
* ফ্লাইট অপারেশন এবং কমিউনিকেশন নেটওয়ার্ক: গ্রাউন্ড নেটওয়ার্ক কনফিগারেশন চূড়ান্ত করা হয়েছে। আইডিআরএসএস-১ ফিডার স্টেশন এবং স্থলজ সংযোগ স্থাপন করা হয়েছে। ক্রস সাপোর্টের জন্য অন্যান্য মহাকাশ সংস্থার সঙ্গে এমওইউ স্বাক্ষরিত হয়েছে।
* ক্রু রিকভারি অপারেশন: পুনরুদ্ধারের বিষয়টি চূড়ান্ত করা হয়েছে। পুনরুদ্ধার পরিকল্পনা সম্পন্ন।

সমান্তরালভাবে, গগনযানের জন্য তৈরি করা নতুন সিস্টেমগুলি প্রদর্শনের জন্য বিভিন্ন গ্রাউন্ড কোয়ালিফিকেশন পরীক্ষাগুলি এগিয়ে চলেছে।

গগনযাত্রীরা রাশিয়ার গ্লাভকোসমস-এ জেনেরিক প্রশিক্ষণ সম্পন্ন করেছেন। মহাকাশচারী প্রশিক্ষণ সুবিধা, বেঙ্গালুরুতে গগনযান মিশনের নির্দিষ্ট প্রশিক্ষণ চলছে। প্রথম টেস্ট মিশন, টিভি-ডি১ সম্পন্ন হয়েছে। টিভি-ডি২ দ্বিতীয় টেস্ট মিশনের জন্য প্রস্তুতি নেওয়া হচ্ছে। হিউম্যান রেটেড লঞ্চ ভেহিকেল (এইচএলভিএম৩)-এর জন্য সমস্ত প্রপালশন পর্যায় ও কাঠামোর উন্নয়ন এবং স্থল পরীক্ষা সম্পন্ন।

২০২৭ সালে প্রথম ক্রু মিশনের লক্ষ্য স্থির করা হয়েছে। ২০৩৫ সালের মধ্যে ভারতীয় মহাকাশ স্টেশন (বিএএস)-এর কার্যকারিতা লক্ষ্য করা হয়েছে। ইসরো পাঁচটি মডিউল সমন্বিত ভারতীয় মহাকাশ স্টেশনের সামগ্রিক কনফিগারেশন তৈরি করেছে।

সরকার বিএএস-০১-এর প্রথম মডিউলের উন্নয়ন ও প্রবর্তনের অনুমোদন দিয়েছে। এই মডিউলের সামগ্রিক সিস্টেম ইঞ্জিনিয়ারিং এবং বিভিন্ন সাব-সিস্টেমের প্রযুক্তি উন্নয়ন কাজকর্ম ইসরো কেন্দ্র/ইউনিটগুলিতে এগিয়ে চলেছে। ফ্লাইট স্যুট, ভিউ পোর্ট, ক্রু সিট এবং ডকিং প্রযুক্তি সহ মানব স্পেস কর্মসূচির জন্য প্রধান প্রযুক্তি চিহ্নিত করা হয়েছে। ভারত সরকার এই জটিল প্রযুক্তিগুলির স্বদেশে তৈরির অনুমোদন দিয়েছে। প্রোটো হার্ডওয়্যারের ডিজাইন ও ডেভেলপমেন্ট চলছে।

লোকসভায় আজ একটি প্রশ্নের লিখিত উত্তরে এই তথ্য জানান বিজ্ঞান ও প্রযুক্তি; ভূ-বিজ্ঞান এবং প্রধানমন্ত্রীর দপ্তরের প্রতিমন্ত্রী, (স্বাধীন দায়িত্বপ্রাপ্ত) কর্মী, জন-অভিযোগ এবং পেনশন; পরমাণু শক্তি ও মহাকাশ দপ্তরের প্রতিমন্ত্রী ডঃ জিতেন্দ্র সিং।

*****

PS/Agt


(रिलीज़ आईडी: 2295024) आगंतुक पटल : 6
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: English , Urdu , हिन्दी , Bengali , Tamil