কৃষিমন্ত্রক
azadi ka amrit mahotsav

কেন্দ্রীয় কৃষিমন্ত্রী শ্রী শিবরাজ সিং চৌহানের সঙ্গে সাক্ষাতের পর কৃষকরা ইথানলের প্রতি জোরালো সমর্থন জানিয়েছেন

प्रविष्टि तिथि: 04 AUG 2026 8:29PM by PIB Kolkata

নয়াদিল্লি, ৪ আগস্ট ২০২৬

 

সর্বভারতীয় কিষাণ সমন্বয় কমিটি (এআইকেসিসি)-এর একটি প্রতিনিধিদল মঙ্গলবার কেন্দ্রীয় কৃষি ও কৃষককল্যাণ এবং গ্রামোন্নয়ন মন্ত্রী শ্রী শিবরাজ সিং চৌহানের সঙ্গে সাক্ষাৎ করে। এই সাক্ষাতের পর প্রতিনিধিদলটি দ্ব্যর্থহীনভাবে জানায় যে, যদি ফসলের সঠিক মূল্য সরাসরি কৃষকের কাছে পৌঁছয় এবং কৃষক-কেন্দ্রিক নীতি হয় তবে, ইথানল কৃষিক্ষেত্রের জন্য একটি বড় সুযোগ। কেন্দ্রীয় কৃষিমন্ত্রী শ্রী শিবরাজ সিং চৌহান কৃষক নেতাদের সমস্ত পরামর্শ মনোযোগ দিয়ে শোনেন ও যথাযথ পদক্ষেপের আশ্বাস দেন। তিনি বলেন, ইথানল নিয়ে কৃষকদের দেওয়া মতামত গুরুত্ব সহকারে বিবেচনা করা হবে। শ্রী শিবরাজ সিং বলেন, কৃষকরা তাঁর কাছে ঈশ্বরের মতো এবং কৃষি ভবনের দরজা সর্বদাই কৃষকদের জন্য খোলা। 

নতুন দিল্লির কৃষি ভবনে এআইকেসিসি-র একটি প্রতিনিধিদল কেন্দ্রীয় কৃষিমন্ত্রী শ্রী শিবরাজ সিং চৌহানের সঙ্গে সাক্ষাৎ করে। এই প্রতিনিধিদলে পাঞ্জাব, হরিয়ানা, মহারাষ্ট্র, উত্তরপ্রদেশ, মধ্যপ্রদেশ, তেলেঙ্গানা, তামিলনাড়ু সহ দেশের অন্যান্য অংশের কৃষক নেতারা যোগ দেন। বৈঠকের মূল আলোচ্য বিষয় ছিল ইথানল, কৃষকদের আয়, ন্যূনতম সহায়ক মূল্য, বাজার এবং জাতীয় কৃষিনীতি। কৃষকরা স্পষ্ট জানিয়েছেন, তাঁরা ইথানলের পক্ষে, তবে তাঁরা চান এই কর্মসূচির প্রকৃত সুফল যেন কৃষকের কাছে পৌঁছয়, কোনও কোম্পানি বা মধ্যস্বত্ত্বভোগীদের কাছে নয়।

ইথানলের পক্ষে কৃষকরা যা বলেছেন

বৈঠকে কৃষক নেতারা ইথানল নিয়ে তাঁদের অবস্থান স্পষ্ট করেন। তাঁরা বলেন, এর ফলে মাঠের ফসল শুধু বাজারে সীমাবদ্ধ থাকবে না, বরং তা পেট্রোল পাম্প ও জ্বালানি বাজারেও পৌঁছবে। এতে কৃষকদের জন্য একটি নতুন ও শক্তিশালী বাজার তৈরি হবে। আখ, ভুট্টা, চাল ও অন্যান্য কাঁচামাল থেকে ইথানল তৈরি হলে কৃষকরা আরও বেশি ক্রেতা পাবেন ও ফসল নষ্ট এবং সংরক্ষণের সমস্যা কমবে।

কৃষকরা বলেন যে তাঁরা ইথানলের বিরুদ্ধে নেন। তবে, ভুট্টা বা আখ সহ যে কোনও ফসলের ন্যায্যমূল্য কৃষকদের কাছে পৌঁছনো আবশ্যক।

ইথানল নিয়ে ভুল ধারণা দূর করা প্রয়োজন – কৃষক নেতারা

বৈঠকে কয়েকজন কৃষক নেতা বলেন, সামাজিক মাধ্যম এবং অন্যান্য প্ল্যাটফর্মে ইথানলের নামে বিভ্রান্তি ছড়ানো হচ্ছে। কেন্দ্রীয় কৃষি মন্ত্রক এবং কৃষক সংগঠনগুলি যেন ইথানল থেকে কোন ফসল কিভাবে উপকৃত হবে তা স্পষ্টভাবে ব্যাখ্যা করে।

শ্রী শিবরাজ সিং চৌহান পরামর্শ শোনেন ও প্রয়োজনীয় নির্দেশ দেন

কেন্দ্রীয় কৃষিমন্ত্রী শ্রী শিবরাজ সিং চৌহান কৃষকদের কথা মনোযোগ দিয়ে শোনেন এবং তৃণমূলস্তরে পরিস্থিতি বোঝার জন্য কিছু প্রশ্নও করেন। তিনি বলেন, কেন্দ্রীয় সরকারের চিন্তাভাবনা স্পষ্ট। ইথানল দেশের জ্বালানি সুরক্ষার পাশাপাশি কৃষকদের আর্থিক অবস্থাও শক্তিশালী করবে। তিনি বলেন, সরকারের মূল লক্ষ্য হল, কোনও ফসল এবং কোনও রাজ্য যেন অবিচারের শিকার না হয়, তা নিশ্চিত করা। 

বৈঠকে শ্রী শিবরাজ সিং চৌহান ভুট্টা, চাল, আখ ও অন্যান্য পশুখাদ্যের মূল্য ও চাহিদার ভারসাম্য বজায় রাখতে এ সংক্রান্ত নীতিটি পর্যালোচনা করা হবে বলে আশ্বাস দেন।

বৈঠক শেষে এআইকেসিসি-র প্রতিনিধিরা বলেন, ইথানল সংক্রান্ত বিভ্রান্তি দূর করতে তাঁরা বিভিন্ন গ্রামে এর পক্ষে বার্তা পৌঁছে দেবেন।

 

SC/PM/DM..


(रिलीज़ आईडी: 2294715) आगंतुक पटल : 3
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: English , Urdu , हिन्दी , Marathi , Gujarati , Telugu , Kannada