কর্মী, জন-অভিযোগএবংপেনশনমন্ত্রক
প্রযুক্তিচালিত প্রশাসন ন্যায় বিচার জোরদার করছে; সেন্ট্রাল অ্যাডমিনিস্ট্রেটিভ ট্রাইব্যুনালের সংস্কার প্রক্রিয়া খতিয়ে দেখার পর বললেন কেন্দ্রীয় মন্ত্রী ডঃ জিতেন্দ্র সিং
प्रविष्टि तिथि:
04 AUG 2026 3:17PM by PIB Kolkata
নয়াদিল্লি, ০৪ অগাস্ট, ২০২৬
সেন্ট্রাল অ্যাডমিনিস্ট্রেটিভ ট্রাইব্যুনাল (সিএটি) – এর চেয়ারম্যান বিচারপতি রঞ্জিত বসন্ত রাও মোরে কেন্দ্রীয় বিজ্ঞান ও প্রযুক্তি এবং ভূ-বিজ্ঞান (স্বাধীন দায়িত্বপ্রাপ্ত), প্রধানমন্ত্রীর দপ্তর এবং কর্মীবর্গ দপ্তরের প্রতিমন্ত্রী ডঃ জিতেন্দ্র সিং – এর সঙ্গে দেখা করেছেন। ট্রাইব্যুনালের প্রযুক্তিমুখী সংস্কার প্রক্রিয়া সম্পর্কে কেন্দ্রীয় মন্ত্রীকে বিশদভাবে অবহিত করে বিচারপতি রঞ্জিত বসন্ত রাও মোরে।
তিনি জানান, এখনও পর্যন্ত ঐ ট্রাইব্যুনালে ১০ লক্ষ মামলা দায়ের হয়েছে এবং তার ৯৩ শতাংশের নিষ্পত্তিও হয়ে গেছে।
কেন্দ্রীয় মন্ত্রী ডঃ জিতেন্দ্র সিং বলেন, প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বাধীন সরকার সরকারি প্রতিষ্ঠানগুলির কাজকর্ম আরও নাগরিক-কেন্দ্রিক করে তুলতে উদ্যোগী। প্রশাসনিক স্তরে বিচার প্রক্রিয়া কার্যকর সরকারি ব্যবস্থাপনার অবিচ্ছেদ্য অংশ। এটিকে আরও দক্ষ করে তুলতে প্রযুক্তির বড় ভূমিকা রয়েছে। সেন্ট্রাল অ্যাডমিনিস্ট্রেটিভ ট্রাইব্যুনাল এক্ষেত্রে যেভাবে এগোচ্ছে, সেই বিষয়টি কেন্দ্রীয় সরকারের ডিজিটাল ইন্ডিয়া কর্মসূচির সার্থক প্রতিফলন।
SC/AC/SB
(रिलीज़ आईडी: 2294681)
आगंतुक पटल : 6