স্বরাষ্ট্র মন্ত্রক
azadi ka amrit mahotsav

প্রাকৃতিক বিপর্যয়ে আর্থিক সহায়তা

प्रविष्टि तिथि: 04 AUG 2026 3:29PM by PIB Kolkata

নয়াদিল্লি, ৪ আগস্ট ২০২৬

 

প্রাকৃতিক বিপর্যয় ব্যবস্থাপনার জন্য যে জাতীয় নীতি রয়েছে, সেই নীতি অনুসারে তৃণমূলস্তরে ত্রাণ সহায়তার দায়িত্ব রাজ্য সরকারগুলির ওপর ন্যস্ত রয়েছে। রাজ্য সরকারগুলি রাজ্যস্তরের বিপর্যয় ব্যবস্থাপনা তহবিল থেকে প্রয়োজনীয় সহায়তা পেয়ে থাকে। কেন্দ্রীয় সরকার রাজ্যগুলিকে আর্থিক সহ অন্যান্য সহায়তা করে থাকে। বিপর্যয়ের মাত্রা তীব্র হলে জাতীয় বিপর্যয় মোকাবিলা তহবিল থেকে আর্থিক সহায়তার ব্যবস্থা করা হয়। এক্ষেত্রে কেন্দ্রীয় আন্তঃমন্ত্রীগোষ্ঠীর সুপারিশ অত্যন্ত গুরুত্বপূর্ণ। 

দেশে যে কোনও বিপর্যয়ে জীবন ও সম্পত্তিহানি সংক্রান্ত তথ্য কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক রাখে না। তবে, রাজ্য সরকার ও কেন্দ্রশাসিত অঞ্চলের প্রশাসন এ বিষয়ে বিস্তারিতভাবে তথ্য পাঠিয়ে থাকে। এর মধ্যে গত তিন বছরে হিমাচল প্রদেশের তথ্যও রয়েছে। তথ্য অনুসারে, ২০২৩-২৪ থেকে ২০২৫-২৬ সময়কালে পশ্চিমবঙ্গে প্রাকৃতিক বিপর্যয়ের কারণে ১৪টি, ত্রিপুরায় ৭৮টি এবং আসামে ১৬,২০৭টি গবাদি পশু মারা গেছে। সংশ্লিষ্ট সময়কালে বিপর্যয়ের কারণে পশ্চিমবঙ্গ ও আসামে আলাদা আলাদাভাবে ১.৩৮ লক্ষ হেক্টর কৃষিজমির ক্ষতি হয়েছে।

পাশাপাশি, রাজ্য বিপর্যয় ব্যবস্থাপনা তহবিল এবং জাতীয় বিপর্যয় ব্যবস্থাপনা তহবিলে গত তিন বছরে বিভিন্ন রাজ্যকে প্রয়োজন অনুসারে আর্থিক সহায়তা করা হয়। ২০২৩-২৪ থেকে ২০২৫-২৬ সময়কালে পশ্চিমবঙ্গে ১১৮৯ কোটি ৬০ লক্ষ, ১২৪৮ কোটি, ১৩১১ কোটি ২০ লক্ষ টাকা রাজ্য বিপর্যয় মোকাবিলা তহবিল থেকে দেওয়া হয়েছে। এই সময়কালে ত্রিপুরায় ৬৭ কোটি ২০ লক্ষ, ৭০ কোটি ৪০ লক্ষ এবং ৭৪ কোটি ৪০ লক্ষ টাকা রাজ্য বিপর্যয় মোকাবিলা তহবিল থেকে দেওয়া হয়েছে। আসাম এই সময়ে পেয়েছে যথাক্রমে ৭৫৬ কোটি ৮০ লক্ষ, ৭৯৫ কোটি ২০ লক্ষ এবং ৮৩৪ কোটি ৪০ লক্ষ টাকা।

পশ্চিমবঙ্গর জন্য ২০২৪-২৫ অর্থবর্ষে ৮৪ কোটি ৭৭ লক্ষ টাকা জাতীয় বিপর্যয় মোকাবিলা তহবিল থেকে বরাদ্দ করা হয়েছে। ত্রিপুরার জন্য ২০২৪-২৫ অর্থবর্ষে ১৮৬ কোটি ৪০ লক্ষ টাকা এবং ২০২৫-২৬ অর্থবর্ষে ১৫ কোটি ২৫ লক্ষ টাকা ঐ তহবিল থেকে বরাদ্দ করা হয়েছে। আসামের জন্য ২০২৪-১৫ অর্থবর্ষে ঐ একই তহবিল থেকে ২৯ কোটি ২ লক্ষ এবং ২০২৫-২৬ অর্থবর্ষে ৭২২ কোটি ৩৬ লক্ষ টাকা বরাদ্দ করা হয়েছে।

লোকসভায় আজ এক প্রশ্নের লিখিত জবাবে এই তথ্য জানিয়েছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী শ্রী নিত্যানন্দ রাই।

 

 

SC/CB/DM..


(रिलीज़ आईडी: 2294430) आगंतुक पटल : 9
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: English , Urdu , हिन्दी , Assamese