স্বরাষ্ট্র মন্ত্রক
মাদক চোরাচালানকারীদের বিরুদ্ধে আপোষহীন নীতি
प्रविष्टि तिथि:
04 AUG 2026 3:25PM by PIB Kolkata
নয়াদিল্লি, ৪ আগস্ট ২০২৬
অবৈধ মাদক ব্যবসার বিরুদ্ধে নতুন নতুন চ্যালেঞ্জের মোকাবিলা করতে নারকোটিক্স কন্ট্রোল ব্যুরো (এনসিবি) সংশ্লিষ্ট রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলের পুলিশবাহিনীর সঙ্গে সমন্বয় বজায় রেখে চলে। মাদক পাচারকারীদের বিরুদ্ধে আপোষহীন নীতি অনুসরণ করে বিভিন্ন কঠোর পদক্ষেপ নেওয়া হয়। ২৬ জুন মাদক পাচার নিয়ন্ত্রণের জন্য একটি ভিশন ডকুমেন্ট প্রকাশ করা হয়। এর মূল উদ্দেশ্য, আগামী তিনবছর সম্পূর্ণ সরকারি ও সামাজিক উদ্যোগে মাদক পাচার নিয়ন্ত্রণ করা। এনসিবি এক্ষেত্রে মাদক পাচার প্রতিহত করার জন্য প্রয়োজনীয় সংস্থা এবং রাজ্য পুলিশবাহিনীর সঙ্গে যৌথভাবে কাজ করে থাকে। এক্ষেত্রে চারস্তরীয় নারকো কো-অর্ডিনেশন সেন্টার বা এনকর্ড গঠন করা হয়েছে।
জঙ্গীরা প্রায়সই মাদক পাচারের সঙ্গে যুক্ত হয়েছে। নতুন এই সমস্যার মোকাবিলার জন্য বিভিন্ন রাজ্যের এনসিবি-র মহানির্দেশকদের সঙ্গে একটি যৌথ সমন্বয় কমিটি বা জেসিসি গঠন করা হচ্ছে। ইতোমধ্যেই এই কমিটিগুলি রাজ্যস্তরে ৭৫টি এবং কেন্দ্রীয় স্তরে ১১টি বৈঠক করেছে। জাতীয় স্তরে মাদকাসক্তদের স্বাভাবিক জীবনযাপনে ফিরিয়ে আনার জন্য একটি হেল্পলাইন নম্বর চালু করা হয়েছে। এ কাজে সহায়তার জন্য 1933 টোল-ফ্রি নম্বরের পাশাপাশি UMANG মোবাইল অ্যাপ চালু করা হয়েছে। এই হেল্পলাইন নম্বরটি ‘মানস’ হিসেবে পরিচিত। সরকার দেশজুড়ে শিক্ষা প্রতিষ্ঠানগুলিকে মাদকমুক্ত করার উদ্যোগ নিয়েছে। এক্ষেত্রে এনসিবি-র সহায়তায় অত্যাধুনিক প্রযুক্তিকে কাজে লাগিয়ে নজরদারি চালানো হচ্ছে।
২৬ জুন প্রকাশিত ডকুমেন্টে ক্রিপ্টোকারেন্সি সেল এবং ডার্কনেট-এর মতো ব্যবস্থাপনার বিরুদ্ধে প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণ করার সুপারিশ করা হয়েছে। নারকোটিক ড্রাগস অ্যান্ড সাইকোট্রপিক সাবসট্যান্সেস আইন অনুসারে সরকার বিভিন্ন পর্যালোচনা বৈঠক করে। সরকারি পরিকল্পনা অনুসারে যে কোনও শিক্ষা প্রতিষ্ঠানের ৫০০ মিটারের মধ্যে মাদক বিক্রি প্রতিহত করতে নানাবিধ উদ্যোগ নেওয়া হয়েছে। ক্যাম্পাসগুলিতে মাদকের বিরুদ্ধে সচেতনতা গড়ে তুলতে নানা অনুষ্ঠানের পাশাপাশি ছাত্রছাত্রীদের সংশ্লিষ্ট বিষয়ে প্রয়োজনীয় পরামর্শ দেওয়া হয়।
লোকসভায় আজ এক প্রশ্নের লিখিত জবাবে এই তথ্য জানিয়েছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী শ্রী নিত্যানন্দ রাই।
SC/CB/DM.
(रिलीज़ आईडी: 2294412)
आगंतुक पटल : 5