আয়ুষ
azadi ka amrit mahotsav

রোগ প্রতিরোধমূলক স্বাস্থ্য পরিচর্যা প্রসারে গতি আনতে আয়ুর্বেদ দিবস উদযাপন

प्रविष्टि तिथि: 04 AUG 2026 3:05PM by PIB Kolkata

নয়াদিল্লি, ০৪ অগাস্ট, ২০২৬ 

 

আয়ুষ মন্ত্রকের উদ্যোগে ২০২৫ – এর ২৩ সেপ্টেম্বর উদযাপিত হয় দশম আয়ুর্বেদ দিবস। মূল অনুষ্ঠানের আয়োজক ছিল গোয়ার অল ইন্ডিয়া ইন্সটিটিউট অফ আয়ুর্বেদ।
সেখানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গোয়ার রাজ্যপাল শ্রী পশুপতি অশোক গজপতি রাজু। এছাড়াও ছিলেন, গোয়ার মুখ্যমন্ত্রী ডঃ প্রমোদ সাওয়ান্ত। আয়ুষ মন্ত্রকের স্বাধীন দায়িত্বপ্রাপ্ত কেন্দ্রীয় প্রতিমন্ত্রী শ্রী প্রতাপ রাও যাদব, কেন্দ্রীয় স্বাস্থ্য প্রতিমন্ত্রী শ্রী শ্রীপাদ যশো নায়েক প্রমুখ। অনুষ্ঠানে আয়ুর্বেদ চিকিৎসায় বিশেষ অবদানের স্বীকৃতিতে বেশ কয়েকজন বৈদ্য’কে সম্মানিত করা হয়। বেশ কয়েকটি প্রকল্পের সূচনাও হয় ঐ অনুষ্ঠান মঞ্চ থেকে। 
ঐদিন পশ্চিমবঙ্গ সহ ৩২ রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চল এবং বিদেশেও আয়ুর্বেদ চিকিৎসার প্রসারে নানা অনুষ্ঠানের আয়োজন করা হয়। বিনামূল্যে পরামর্শ প্রদান, রোগ শনাক্তকরণ পরিষেবা ও কর্মশালার আয়োজন হয় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানেও। থিম ছিল ‘মানুষ ও বাসগ্রহের কল্যাণে আয়ুর্বেদ’। 
রাজ্যসভায় আজ এক প্রশ্নের লিখিত উত্তরে একথা জানিয়েছেন কেন্দ্রীয় আয়ুষ প্রতিমন্ত্রী (স্বাধীন দায়িত্বপ্রাপ্ত) শ্রী প্রতাপ রাও যাদব। 

 

SC/AC/SB


(रिलीज़ आईडी: 2294410) आगंतुक पटल : 5
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: English , Urdu , हिन्दी , Tamil