प्रविष्टि तिथि:
04 AUG 2026 9:45AM by PIB Agartala
০৪ আগস্ট, ২০২৬
জিওগ্রাফিক্যাল ইন্ডিকেশন বা ভৌগোলিক নির্দেশক (GI) ট্যাগ ভারতের সাংস্কৃতিক ঐতিহ্য রক্ষার পাশাপাশি, স্থানীয় সমাজের জন্য অর্থনৈতিক সুযোগ সৃষ্টির এক শক্তিশালী মাধ্যম হিসাবে আত্মপ্রকাশ করেছে। পণ্যকে তার মূল উৎপত্তিস্থলের সঙ্গে যুক্ত করার মাধ্যমে এটি ঐতিহ্যগত জ্ঞান রক্ষা করে, প্রতারণা রোধ করে এবং ক্রেতাদের আস্থা বৃদ্ধি করে। বর্তমানে আর্থিক সাহায্য, রপ্তানি প্রসার, পর্যটন সমন্বয় এবং বিপণন উদ্যোগের মাধ্যমে সরকার এই ব্যবস্থাকে আরও শক্তিশালী করছে।
জিআই ট্যাগ - ভারতের অনন্য পণ্যের সুরক্ষা (GI Tag - Safeguarding India's Unique Products)
বারাণসীর হাতে বোনা বেনারসী শাড়ির ঐতিহ্য শত শত বছর ধরে ধরে রাখা হয়েছে। তা সত্ত্বেও সঠিক চিহ্নিতকরণের অভাবে হস্তশিল্পের তাঁতিরা আসল দাম পেতেন না। কিন্তু জিআই ট্যাগযুক্ত বেনারসি শাড়ি আসল ও খাঁটি পণ্যের শংসাপত্র বহন করে, যা ক্রেতাদের গুণমান নিশ্চিত করে। এর ফলে, তাঁতিরা দেশীয় ও আন্তর্জাতিক বাজারে ভালো দাম পাচ্ছেন।
ভারতীয় ঐতিহ্য, অর্থনীতি এবং উন্নয়নে জিআই পণ্যের গুরুত্ব (Significance of GI goods in Indian tradition, economy, sustainability)
জিআই ট্যাগ নকল ও অননুমোদিত বাণিজ্যিকীকরণ থেকে কারিগরদের রক্ষা করে। উদাহরণস্বরূপ, ২০০৬ সালে কর্ণাটকের 'চন্নপটনা খেলনা' জিআই স্বীকৃতি পায়।
* বস্ত্র মন্ত্রকের মতে, জিআই ট্যাগ গ্রামীণ কারিগরদের আয় ২০-৩০% পর্যন্ত বৃদ্ধি করতে পারে।
* এটি পণ্যের সত্যতা নিশ্চিত করে ক্রেতাদের মনে আস্থা জোগায় এবং পণ্যের চাহিদা বাড়ায়।
* বাজারে চাহিদা বাড়ায় কারিগররা ন্যায্য মূল্য পাওয়ার পাশাপাশি, নিজেদের উৎপাদন ক্ষমতা বৃদ্ধি করতে পারেন।
* এটি জীবিকার সুযোগ তৈরি করে এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য ঐতিহ্য সংরক্ষণ করে।
মুজাফ্ফরনগর গুড়ের সফলতার গল্প: স্থানীয় থেকে আন্তর্জাতিক বাজারে (Success Story of Muzaffarnagar Jaggery: From Local Specialty to Global Markets)
জিআই স্বীকৃতির সুবিধা নিয়ে ব্রিজবুলবুল অ্যাগ্রো ফার্মার প্রডিউসার কোম্পানি ২০২৫ সালে বাংলাদেশে ৩০ মেট্রিক টন মুজাফ্ফরনগর গুড় সফলভাবে রপ্তানি করে। জিআই শংসাপত্র ক্রেতাদের আস্থা বাড়ায় এবং আন্তর্জাতিক বাজারে পণ্যের গ্রহণযোগ্যতা সহজ করে তোলে, যা ৫৪৫ জন কৃষকের আয় বৃদ্ধি করেছে।
আপনি কি জানেন? (DID YOU KNOW?)
* ভারতে ৮০০টিরও বেশি নিবন্ধিত জিআই পণ্য রয়েছে, যার মধ্যে ৬০৭টি জিআই স্বীকৃতি পেয়েছে ২০১৪ সালের পর।
* পশ্চিমবঙ্গ থেকে 'দার্জিলিং চা' ভারতের প্রথম জিআই ট্যাগ প্রাপ্ত পণ্য। প্রাথমিক নিবন্ধনের মধ্যে কেরালার 'আরানমুলা কান্নাডি' এবং তেলেঙ্গানার 'পোচমপল্লী ইকাত' অন্তর্ভুক্ত ছিল।
* গত ১০ বছরে অনুমোদিত জিআই ব্যবহারকারীর সংখ্যা ৩৬৫ থেকে বেড়ে ২৯,০০০-এ পৌঁছেছে (জানুয়ারি ২০২৫ পর্যন্ত)।
জিআই নিয়মাবলী ও নিয়ন্ত্রণ (Regulation of GI)
যুক্তরাজ্য, ইতালি, সংযুক্ত আরব আমিরশাহী, বাহরিন, কাতার, আমেরিকা এবং দক্ষিণ কোরিয়া ভারতের জিআই পণ্যের প্রধান রপ্তানি স্থল।
* আন্তর্জাতিকভাবে জিআই প্যারিস কনভেনশন এবং ডব্লিউটিও-র (WTO) 'ট্রিপস' (TRIPS) চুক্তির অধীনে স্বীকৃত।
* ভারতে পণ্য ভৌগোলিক নির্দেশক (নিবন্ধন ও সুরক্ষা) আইন, ১৯৯৯ এবং ২০০২ সালে জারি করা বিধিমালার মাধ্যমে ২০০৩ সাল থেকে এটি কার্যকর হয়।
* *২০২৫ সালের সংশোধনী:* ২০২৫ সালে নিয়ম সংশোধনের মাধ্যমে জিআই আবেদনের ফি ৮০% কমানো হয়েছে এবং পুনর্নবীকরণের ফি ৩,০০০ টাকা থেকে কমিয়ে মাত্র ৫০০ টাকা করা হয়েছে।
প্রধান প্রধান ক্ষেত্র এবং রাজ্যসমূহ (Key Sectors & States with GI Tagged products)
ডিসেম্বর ২০২৫ পর্যন্ত নিবন্ধিত পণ্যসমূহ:
* *হস্তশিল্প:* মোট ৪৪৫টি পণ্য এবং ২৭টি লোগো (যেমন- জম্মু ও কাশ্মীরের পশমিনা, পশ্চিমবঙ্গের বালুচরী শাড়ি, উত্তরপ্রদেশের বেনারস গোলাপি মীনাকারি)।
* *কৃষি পণ্য:* ২৫১টি পণ্য (খাদ্যশস্য, ফল, শাকসবজি, মশলা ইত্যাদি)।
* *উৎপাদিত পণ্য:* মতট ৬৪টি পণ্য (যেমন- নাসিক ভ্যালি ওয়াইন, কনৌজ পারফিউম)।
* *খাদ্য সামগ্রী:* মোট ৬৬টি পণ্য (যেমন- পশ্চিমবঙ্গের বর্ধমানের মিহিদানা ও সীতাভোগ, ওড়িশার কেন্দ্রাপাড়া রসবালি, অন্ধ্রপ্রদেশের তিরুপতি লাড্ডু)।
* *প্রাকৃতিক পণ্য:* ৫টি পণ্য (রাজস্থানের মাকরানা মার্বেল, উত্তরপ্রদেশের চুনার বালুয়া পাথর, পশ্চিমবঙ্গের পুরুলিয়ার লাক্ষা, মধ্যপ্রদেশের পান্না, গুজরাটের আম্বাজী হোয়াইট মার্বেল)।
*শীর্ষ রাজ্যসমূহ (ডিসেম্বর ২০২৫ পর্যন্ত):*
১. উত্তরপ্রদেশ (৮১টি জিআই ট্যাগ)
২. তামিলনাড়ু (৭৬টি জিআই ট্যাগ)
৩. মহারাষ্ট্র (৫৫টি জিআই ট্যাগ)
জিআই ট্যাগের নেপথ্যে: নিবন্ধন, সুরক্ষা এবং পুনর্নবীকরণ (Behind the GI Tag: Registration, Protection and Renewal)
জিআই নিবন্ধন কাঠামো
যে কোনো উৎপাদক সমিতি বা আইন দ্বারা স্থাপিত কর্তৃপক্ষ জিআই রেজিস্ট্রি, চেন্নাই-এ আবেদন করতে পারেন। জিআই নিবন্ধনের মেয়াদ ১০ বছর, যা পরবর্তীতে পুনর্নবীকরণ করা যায়।
জিআই বহির্ভূত বিষয় (যা নিবন্ধিত হতে পারে না)
* সাধারণ বা জেনেরিক পণ্য।
* বিভ্রান্তিকর নির্দেশক যেটি ভিন্ন ভৌগোলিক উৎস নির্দেশ করে।
* ধর্মীয় অনুভূতিতে আঘাত করে এমন বা অশ্লীল বিষয়বস্তু।
* প্রচলিত আইন লঙ্ঘন করে এমন কোনো নির্দেশক।
জিআই ট্যাগ কি বাতিল করা যেতে পারে?
আইনের ২৭ ধারা অনুযায়ী:
* প্রতারণা বা মিথ্যা তথ্যের মাধ্যমে রেজিস্ট্রেশন পেলে,
* মূল দেশে পণ্যটির সুরক্ষা আর না থাকলে বা ব্যবহার বন্ধ হয়ে গেলে,
* ক্রেতাদের প্রতারিত করলে বা আইন লঙ্ঘন করলে, রেজিস্টার বা আপিল বোর্ড এটি বাতিল করতে পারে।
জিআই ট্যাগ জোরদার করার নীতিসমূহ (Schemes & Policies Bolstering GI Tag)
#### বিশেষ খুচরা ও পরিকাঠামোগত স্থান (Dedicated Retail & Infrastructure Spaces)
* *পিএম একতা মল (PM Ekta Mall):* 'এক জেলা এক পণ্য' (ODOP) এবং জিআই পণ্য বিক্রির জন্য প্রতি রাজ্যে এই মল তৈরির লক্ষ্যে ৫,০০০ কোটি টাকা বরাদ্দ করা হয়েছিল (২০২৩-২৪ অর্থবর্ষে)।
* *ওয়ান স্টেশন ওয়ান প্রোডাক্ট (OSOP):* রেলের বিশেষ স্টলগুলি স্থানীয় জিআই পণ্যের প্রচার ও বিক্রির সুযোগ দিচ্ছে।
জিআই ট্রেইল (GI Trails)
পর্যটকদের আকর্ষণ করতে ফ্রান্সের 'ওয়াইন ট্যুর'-এর মতো ভারতেও জিআই ক্লাস্টার যুক্ত ভ্রমণ শুরু হয়েছে (যেমন- পোচমপল্লী বয়নকারী গ্রাম ভ্রমণ বা দার্জিলিং চা বাগান ভ্রমণ)। জুন ২০২৬-এ আসামে 'মুগা সিল্ক ট্রেইল' ঘোষণা করা হয়েছে।
এমএসএমই উদ্ভাবনী প্রকল্প (MSME Innovative Scheme)
এই প্রকল্পের আওতায় আইপিআর (IPR) সুরক্ষার জন্য নিবন্ধনের খরচের ১০০% পর্যন্ত (সর্বোচ্চ ২ লাখ টাকা) ফেরত পাওয়া যায়।
আর্থিক সাহায্য (Financial assistance)
বস্ত্র মন্ত্রকের অধীনে উন্নয়ন কমিশনারের (হস্তশিল্প) কার্যালয় জিআই সুরক্ষার আইনি খরচের জন্য ১.৫ লাখ টাকা পর্যন্ত আর্থিক সাহায্য প্রদান করে।
APEDA-এর রপ্তানি উদ্যোগ (APEDA’s Export Drives)
কৃষি পণ্য রপ্তানিতে APEDA কারিগরি ও কাঠামোগত সহায়তা প্রদান করে। ২০২৬ সালে বেশ কয়েকটি নতুন বাজারে ভারতীয় জিআই পণ্য রপ্তানি সফল হয়েছে:
| বাজার | জিআই পণ্য | প্রধান প্রভাব |
| --- | --- | --- |
| মালদ্বীপ | কর্ণাটকের জিআই ফল | কৃষকদের ৪০-৫০% বেশি আয় সুনিশ্চিত করেছে|
| কানাডা | সেলাম সাবুদানা | ব্যাপক চাহিদা ও আয় বৃদ্ধি |
| যুক্তরাজ্য ও ইতালি | জোহা চাল | নতুন রপ্তানি বাজার |
| দুবাই | তেজপুর লিচু | উৎপাদকদের ১০% লাভ বৃদ্ধি পেয়েছে |
ইইউ-ভারত এফটিএ সংযোগ (The EU-India FTA Connection)
মুক্ত বাণিজ্য চুক্তি (FTA) জিআই পণ্যের আন্তর্জাতিক বাজার প্রসারিত করে:
* ভারত-ওমান সিইপিএ (CEPA) স্বাক্ষরের পর কর্ণাটকের 'ইণ্ডি লেবু' ওমানে রপ্তানি করা হয়।
* নিউজিল্যান্ড ভারতীয় জিআই পণ্য (যেমন- দার্জিলিং চা, বাসমতি চাল) নিবন্ধনের সুবিধা দিতে সম্মত হয়েছে।
* ভারত-ইইউ মুক্ত বাণিজ্য চুক্তির আলোচনায় জিআই চুক্তি একটি প্রধান বিষয়।
প্রচারমূলক কার্যক্রম (Promotions)
দিল্লি হাট, 'জিআই অ্যান্ড বিয়ন্ড: বিরাসত সে বিকাশ তক', 'ওয়ার্ল্ড ফুড ইন্ডিয়া ২০২৫', এবং বিভিন্ন আন্তর্জাতিক বাণিজ্য মেলার প্রদর্শনীর মাধ্যমে প্রচার চালানো হয়। এছাড়া, বিভিন্ন বিমানবন্দরে ডিজিটাল স্ক্রিনের মাধ্যমেও প্রচার করা হচ্ছে।
আগামী দিনের পথ (The Road Ahead)
ভারত সরকারের লক্ষ্য ২০৩০ সালের মধ্যে ১০,০০০ জিআই পণ্যের নিবন্ধন অর্জন করা। এই ব্যবস্থা ঐতিহ্য রক্ষা এবং স্থানীয় উৎপাদকদের ক্ষমতায়নে ভারতের ঐতিহ্যভিত্তিক অর্থনীতিকে আন্তর্জাতিক স্তরে আরও মজবুত করছে।
References
Ministry of Electronics & Information Technology
https://varanasi.nic.in/district-produce/banarasi-saree/
https://ariyalur.nic.in/geographical-indications/
Ministry of Law & Justice
https://www.indiacode.nic.in/bitstream/123456789/1981/5/A1999-48.pdf
https://ipindia.gov.in/frontend/pdf/mannual/GAZETTE_NOTIFICATION_AMENDED_GI_RULES_2025.pdf
https://www.indiacode.nic.in/handle/123456789/1981
https://www.indiacode.nic.in/bitstream/123456789/1981/1/a199948.pdf
Ministry of Tourism
https://www.incredibleindia.gov.in/en/karnataka/channapatna-toys-and-dolls
https://www.indiator.com/package/a-day-excursion-to-textile-village-pochampally-from-hyderabad
https://www.incredibleindia.gov.in/en/west-bengal/darjeeling/happy-valley-tea-estate
Ministry of Textiles
https://www.indiahandmade.com/blog/why-do-gi-tags-make-indian-handicrafts-global-and-boost-artisan-livelihoods?srsltid=AfmBOorwnYG19-Hd5LVKdyTeYtIIrcMJ_TZX-vUeJ6V61Du9bZ7Wrb4b
https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2152551®=48&lang=2
https://x.com/TexMinIndia/status/2066117182086603038
https://www.pib.gov.in/Pressreleaseshare.aspx?PRID=1579529®=48&lang=2
https://www.pib.gov.in/PressReleaseIframePage.aspx?PRID=2113550®=48&lang=2
Ministry of Commerce & Industry
https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2113966®=48&lang=2
https://sansad.in/getFile/loksabhaquestions/annex/187/AU2947_WBLKzd.pdf?source=pqals
https://ipindia.gov.in/frontend/pdf/gi/registered/State_wise_Registered_GI_of_India.pdf
https://www.pib.gov.in/PressReleaseDetail.aspx?PRID=2239598®=6&lang=1
https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2270578®=3&lang=1
https://www.commerce.gov.in/files/2026-04/final_1.pdf
https://www.dpiit.gov.in/static/uploads/2026/03/863a5fef349d79a1bba316c4b51eaacb.pdf
https://www.pib.gov.in/PressReleaseIframePage.aspx?PRID=2206803®=48&lang=2
https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2149738®=48&lang=2
Ministry of Micro, Small & Medium Enterprises
https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2271522®=3&lang=1
https://innovative.msme.gov.in/Home/AboutIpr
https://ciprpf.com/msme-innovative-scheme
https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2038537®=48&lang=2
Ministry of Development of North-East Region
https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2268097®=48&lang=2
Ministry of Railways
https://www.pib.gov.in/PressReleaseIframePage.aspx?PRID=1942801®=48&lang=2
European Parliament
https://www.europarl.europa.eu/legislative-train/theme-a-global-europe-leveraging-our-power-and-partnerships/file-eu-india-fta-bit-and-gi-agreement?sid=10301
South Asian Journal of Management Research
https://siberindia.edu.in/journals/SAJMR/Oct-2021/Paper-5.pdf
Office of the Controller General of Patents, Designs and Trademarks & Registrar of GIs
https://ipindia.gov.in/frontend/pdf/mannual/1_31_1_manual-of-geographical-indications-practice-and-procedure.pdf
Chanakya National Law University
https://www.cnlu.ac.in/wp-content/uploads/2025/04/15-Yashna-Walia-and-Shreya-Kumar-1.pdf
IBEF
https://www.ibef.org/giofindia
https://www.ibef.org/blogs/promotion-of-geographical-indications-gis-in-india
See in PDF
*****
PS/Agt