প্রতিরক্ষামন্ত্রক
তিন বাহিনীর ভবিষ্যৎ যুদ্ধ কৌশল পাঠক্রমের চতুর্থ সংস্করণ কর্মসূচিতে ভাষণ সিডিএস-র
प्रविष्टि तिथि:
03 AUG 2026 6:17PM by PIB Kolkata
নতুন দিল্লি, ৩ আগষ্ট , ২০২৬
তিন বাহিনীর ভবিষ্যৎ যুদ্ধ কৌশল পাঠক্রমের চতুর্থ সংস্করণ কর্মসূচিতে আজ ভাষণ দেন সিডিএস তথা সেনা সর্বাধিনায়ক জেনারেল এন এস রাজা সুব্রক্ষ্মাণি। নতুন দিল্লির মানেকশ সেন্টারে এই কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে মূল ভাষণ দেন তিনি। সিডিএস যুদ্ধের পরিবর্তিত চরিত্র এবং সামরিক অভিযানে উদ্ভূত প্রযুক্তির ক্রম বর্ধমান প্রভাবের ওপর আলোকপাত করেন। তিনি বলেন, ভবিষ্যৎ সুরক্ষা চ্যালেঞ্জ কি হতে পারে তার গুরুত্ব বিবেচনা করে বহুমুখী ক্ষেত্রে তার কার্যকরী প্রত্যুত্তরের পথ খুঁজতে হবে।
তিনি বলেন, কৃত্রিম মেধা, সাইবার সক্ষমতা, স্বয়ংক্রিয় ব্যবস্থা, তথ্য যুদ্ধ, মহাকাশ প্রযুক্তি এবং ডেটা নির্ভর সিদ্ধান্ত ভবিষ্যৎ যুদ্ধের পথ গড়ছে। ফলে প্রতিরক্ষা বাহিনী, শিল্প, শিক্ষাক্ষেত্র, গবেষণা ক্ষেত্রের মধ্যে সহযোগিতা ও বৃহত্তর সমন্বয় জাতীয় প্রতিরক্ষা প্রস্তুতির স্বার্থেই গড়ে তোলা দরকার।
ইন্টিগ্রেটেড ডিফেন্স স্টাফ বা আইডিএস সদর কার্যালয়গুলির মাধ্যমে পরিচালিত চার সপ্তাহের এই পাঠক্রমের উদ্বোধনী অনুষ্ঠানে তিন বাহিনীর আধিকারিকরা সহ সরকারপক্ষ, শিল্প, শিক্ষাক্ষেত্র এবং কৌশলগত প্রতিষ্ঠানগুলির প্রতিনিধিরা অংশ নেন। এই কর্মসূচিতে ভূ-রাজনৈতিক, উদ্ভূত প্রযুক্তি, সাইবার যুদ্ধ কৌশল, যুদ্ধক্ষেত্রে বহুমুখী অভিযান, প্রযুক্তি নির্ভর যুদ্ধ প্রভৃতি নানা বিষয়ে অংশগ্রহণকারীরা মত বিনিময় করবেন।
SC/AB/SG
(रिलीज़ आईडी: 2294176)
आगंतुक पटल : 2