PIB Backgrounder
ভারতের সৌর শক্তির অগ্রযাত্রায় নতুন অধ্যায়
प्रविष्टि तिथि:
02 AUG 2026 11:55AM by PIB Kolkata
নয়াদিল্লি, ২ আগস্ট ২০২৬
ভারতের সৌর শক্তি ক্ষেত্রে বড় অগ্রগতি ঘটেছে প্রধানমন্ত্রী সূর্য সরোবর যোজনা (PM-SSY) অনুমোদনের মাধ্যমে। এই প্রকল্পের লক্ষ্য শক্তি সঞ্চয় ব্যবস্থার সহায়তায় ৫,০০০ মেগাওয়াট ভাসমান সৌর বিদ্যুৎ উৎপাদন ক্ষমতা গড়ে তোলা।
ভারতের পরিচ্ছন্ন শক্তি রূপান্তরের অন্যতম প্রধান চালিকাশক্তি হয়ে উঠেছে সৌর শক্তি। উৎপাদন ক্ষমতা, উৎপাদন শিল্প এবং গ্রাহক গ্রহণযোগ্যতার ধারাবাহিক বৃদ্ধি দেখিয়েছে, কিভাবে সমন্বিত নীতিগত সহায়তা একটি উদীয়মান প্রযুক্তিকে মূলধারার শক্তির উৎসে পরিণত করতে পারে। এই ক্ষেত্র শক্তি নিরাপত্তা জোরদার করছে, অর্থনৈতিক উন্নয়নে গতি আনছে, জলবায়ু পরিবর্তনের মোকাবিলায় সহায়তা করছে এবং নবীকরণযোগ্য শক্তির ক্ষেত্রে ভারতকে বিশ্বনেতৃত্বের অবস্থানে প্রতিষ্ঠিত করছে।
ভারতের সৌর শক্তির উত্থান
এক দশক আগে ভারতের বিদ্যুৎ উৎপাদনে সৌর শক্তির অংশ ছিল খুবই সীমিত। বর্তমানে এটি দেশের নবীকরণযোগ্য শক্তি উৎপাদন ক্ষমতার সর্ববৃহৎ অংশ।
২০১৪ সালে প্রায় ৩ গিগাওয়াট স্থাপিত ক্ষমতা থেকে এই ক্ষেত্র পঞ্চাশ গুণেরও বেশি বৃদ্ধি পেয়ে ২০২৬ সালের ৩০ জুন পর্যন্ত ১৬২.১৫ গিগাওয়াটে পৌঁছেছে।
নীতিগত সহায়তা, পরিকাঠামো উন্নয়ন, উৎপাদন শিল্পের সম্প্রসারণ এবং নাগরিকদের সক্রিয় অংশগ্রহণ এই পরিবর্তনের মূল চালিকাশক্তি। সৌর পার্ক, ছাদে সৌর বিদ্যুৎ উৎপাদনের ব্যবস্থা করাএবং সৌরচালিত কৃষি পাম্পের মতো উদ্যোগ নেওয়ায় সারা দেশে সৌর শক্তির ব্যবহার দ্রুত বাড়াচ্ছে। সৌর শক্তির বিকাশে সর্বশেষ উদ্যোগ হল সদ্য অনুমোদিত প্রধানমন্ত্রী সূর্য সরোবর যোজনা (PM-SSY)।
এই সমন্বিত প্রচেষ্টার ফলে উল্লেখযোগ্য সাফল্য এসেছে। ২০২৫ সালে ভারত ৩৭ গিগাওয়াট সৌর বিদ্যুৎ উৎপাদন ক্ষমতা যুক্ত করেছে, যা বার্ষিক সংযোজনের নিরিখে যুক্তরাষ্ট্রকেও অতিক্রম করেছে। সৌর শক্তির বিকাশে ভারত বর্তমানে বিশ্বের দ্বিতীয় বৃহত্তম বাজার হিসাবে আত্মপ্রকাশ করেছে। এর মাধ্যমে পরিচ্ছন্ন শক্তির বিশ্বব্যাপী রূপান্তরে ভারতের ভূমিকা আরও প্রচ্ছন্ন হয়ে উঠেছে।
এক দশকের সৌর শক্তির সম্প্রসারণ
ভারতের সৌর শক্তির বিকাশের ভিত্তি গড়ে উঠেছে শক্তিশালী নীতিগত কাঠামোর উপর। জাতীয় সৌর মিশন (২০১০), সৌর উদ্যান প্রকল্প, গ্রীন এনার্জি করিডর কর্মসূচি এবং প্রতিযোগিতামূলক দরপত্র ব্যবস্থা বৃহৎ পরিসরে সৌর শক্তির সম্প্রসারণকে ত্বরান্বিত করেছে।
সারা দেশে সৌর বিদ্যুতের বিস্তার
ভারতের বিভিন্ন ভৌগোলিক ও জলবায়ুগত অঞ্চলে সৌর শক্তির ব্যবহার বিস্তৃত হয়েছে। রাজস্থান, গুজরাট, কর্ণাটক, তামিলনাড়ু, অন্ধ্রপ্রদেশ এবং মহারাষ্ট্রে সর্বাধিক সৌর বিদ্যুৎ উৎপাদন ক্ষমতা গড়ে উঠেছে।
বৃহৎ সৌর প্রকল্পগুলির মাধ্যমে ১১৮.৭৯ গিগাওয়াট উৎপাদন ক্ষমতা স্থাপিত হয়েছে। উল্লেখযোগ্য প্রকল্পগুলির মধ্যে রয়েছে ভাদলা সৌর পার্ক (রাজস্থান), পাভাগাডা সৌর পার্ক (কর্ণাটক) এবং রেওয়া আল্ট্রা মেগা সৌর পার্ক (মধ্যপ্রদেশ)।
গ্রিড-সংযুক্ত ছাদভিত্তিক সৌর বিদ্যুৎ ব্যবস্থার মাধ্যমে আরও ২৭.৮৮ গিগাওয়াট উৎপাদন ক্ষমতা গড়ে উঠেছে।
অবশিষ্ট উৎপাদন ক্ষমতা এসেছে হাইব্রিড সৌর প্রকল্প এবং অফ-গ্রিড সৌর ব্যবস্থার মাধ্যমে। হাইব্রিড প্রকল্পে সৌর শক্তির সঙ্গে ব্যাটারি সঞ্চয় বা অন্যান্য শক্তির উৎস যুক্ত থাকে। অন্যদিকে, অফ-গ্রিড ব্যবস্থা বিদ্যুৎ গ্রিডবিহীন এলাকায় বিদ্যুৎ সরবরাহ করে।
২০২৫–২৬ অর্থবর্ষে রেকর্ড বৃদ্ধি
২০২৫–২৬ অর্থবর্ষ নবীকরণযোগ্য শক্তি ক্ষেত্রে ভারতের জন্য একটি মাইলফলক হয়ে উঠেছে।
এই অর্থবর্ষে ভারত ৪৪.৬১ গিগাওয়াট সৌর বিদ্যুৎ উৎপাদন ক্ষমতা যুক্ত করেছে, যা ২০২৪–২৫ অর্থবর্ষে যুক্ত হওয়া ২৩.৮৩ গিগাওয়াটের প্রায় দ্বিগুণ।
সৌর মডিউল উৎপাদন ক্ষমতা ২০১৪ সালের ২.৩ গিগাওয়াট থেকে বৃদ্ধি পেয়ে ২০২৬ সালের ৩১ মার্চ পর্যন্ত প্রায় ১৭২ গিগাওয়াটে পৌঁছেছে।
দেশের মোট জীবাশ্ম জ্বালানিবিহীন বিদ্যুৎ উৎপাদন ক্ষমতা বেড়ে ২৮৩.৪৬ গিগাওয়াটে পৌঁছেছে, যার মধ্যে ২৭৪.৬৮ গিগাওয়াট নবীকরণযোগ্য শক্তি।
এক বছরে জীবাশ্ম জ্বালানিবিহীন শক্তি উৎপাদন ক্ষমতা বৃদ্ধির সর্বোচ্চ রেকর্ড ৫৫.২৯ গিগাওয়াট।
২০২৫ সালের ২৯ জুলাই, নবীকরণযোগ্য শক্তির উৎসগুলি দেশের মোট বিদ্যুতের চাহিদার ৫১.৫ শতাংশ পূরণ করে, যা এ পর্যন্ত সর্বোচ্চ।
সৌর শক্তির সম্প্রসারণের নীতিগত ভিত্তি
স্থিতিশীল নীতিগত কাঠামো, প্রতিযোগিতামূলক দরপত্র এবং দীর্ঘমেয়াদী লক্ষ্য সৌর শক্তির দ্রুত সম্প্রসারণে সহায়ক পরিবেশ তৈরি করেছে। এই উদ্যোগগুলিকে পাঁচটি প্রধান স্তম্ভে ভাগ করা যায়।
দীর্ঘমেয়াদী লক্ষ্য নির্ধারণ
গ্লাসগোতে অনুষ্ঠিত COP26 সম্মেলনে ভারত পঞ্চামৃত লক্ষ্য ঘোষণা করে। এর মধ্যে রয়েছে ২০৩০ সালের মধ্যে ৫০০ গিগাওয়াট জীবাশ্ম জ্বালানিবিহীন বিদ্যুৎ উৎপাদন ক্ষমতা এবং ২০৭০ সালের মধ্যে নেট-শূন্য নির্গমন অর্জনের লক্ষ্য।
এই অঙ্গীকার প্যারিস চুক্তি-র আওতায় ভারতের সংশোধিত জাতীয়ভাবে নির্ধারিত অবদান (NDC)-এ অন্তর্ভুক্ত হয়েছে।
এর পাশাপাশি, মিশন লাইফ সুস্থায়ী জীবনযাত্রা ও পরিবেশবান্ধব অভ্যাস গড়ে তুলতে নাগরিকদের উৎসাহিত করছে।
চাহিদা বৃদ্ধি
সৌর শক্তির বিকাশে ধারাবাহিক চাহিদা অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। জাতীয় সৌর মিশন দীর্ঘমেয়াদী উৎপাদন লক্ষ্যমাত্রা নির্ধারণ করে সৌর শক্তির সম্প্রসারণে গতি এনেছে।
নবীকরণযোগ্য শক্তি ক্রয় বাধ্যবাধকতা (RPO) অনুযায়ী বিদ্যুৎ বিতরণ সংস্থা এবং অন্যান্য সংশ্লিষ্ট প্রতিষ্ঠানকে নির্দিষ্ট অংশ নবীকরণযোগ্য শক্তি থেকে সংগ্রহ করতে হয়। এর ফলে বিনিয়োগকারী ও প্রকল্প নির্মাতারা দীর্ঘমেয়াদী বাজার সম্পর্কে নিশ্চিত হতে পারেন।
২০২৯–৩০ পর্যন্ত RPO-এর লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। ২০২৬–২৭ অর্থবর্ষের জন্য এই লক্ষ্য ৩৫.৯৫ শতাংশ।
শুধু বিদ্যুৎ বিতরণ সংস্থা নয়, সাধারণ মানুষের মধ্যেও সৌর শক্তির ব্যবহার বাড়ছে।
প্রধানমন্ত্রী সূর্য ঘর: মুফত বিজলি যোজনা ছাদে সৌর বিদ্যুৎ ব্যবস্থার ব্যবহার বাড়াচ্ছে।
অন্যদিকে, প্রধানমন্ত্রী কিষাণ ঊর্জা সুরক্ষা এবং উৎথান মহাভিযান (PM-KUSUM) কৃষি ক্ষেত্রে সৌরচালিত পাম্প এবং ফিডার সৌরায়নে সহায়তা করছে।
এই উদ্যোগগুলির ফলে, পরিবার, কৃষক, ব্যবসা প্রতিষ্ঠান এবং বিদ্যুৎ সংস্থাগুলির অংশগ্রহণ বৃদ্ধি পাচ্ছে।
ব্যয় হ্রাস
গত এক দশকে সৌর বিদ্যুতের শুল্ক উল্লেখযোগ্যভাবে কমেছে। এর প্রধান কারণ ই-রিভার্স অকশন পদ্ধতিতে প্রতিযোগিতামূলক দরপত্র।
সোলার এনার্জি কর্পোরেশন অফ ইন্ডিয়া (SECI) এই স্বচ্ছ দর নির্ধারণ ব্যবস্থার সম্প্রসারণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে।
এর ফলে, ২০১০ সালে প্রতি ইউনিট বিদ্যুতের মূল্য প্রায় ₹১৮ থেকে কমে ₹২.৪৪-এ নেমে আসে। ২০১৭ সালে ভাদলা সৌর পার্কের নিলামে এই রেকর্ড সৃষ্টি হয়।
বর্তমানে সৌর বিদ্যুৎ বিশ্বের অন্যতম স্বল্পমূল্যের শক্তির উৎসে পরিণত হয়েছে। ২০২৫ সালে ইউটিলিটি-স্কেল সৌর বিদ্যুতের লেভেলাইজড কস্ট অব ইলেকট্রিসিটি (LCOE) ছিল প্রতি মেগাওয়াট-ঘণ্টায় ৩৫ মার্কিন ডলার, যেখানে বৈশ্বিক গড় ছিল ৪৪ মার্কিন ডলার।
পরিকাঠামো উন্নয়ন
সরকার সৌর পার্ক প্রকল্প শুরু করে যাতে প্রকল্প নির্মাতারা সহজে জমি এবং প্রয়োজনীয় পরিকাঠামো পেতে পারেন।
প্রথমে ২০ গিগাওয়াট লক্ষ্যমাত্রা নিয়ে শুরু হওয়া এই প্রকল্প ২০১৭ সালে ৪০ গিগাওয়াটে উন্নীত হয়।
২০২৬ সালের ফেব্রুয়ারি পর্যন্ত দেশে ৫৪টি সৌর পার্ক অনুমোদিত হয়েছে, যার সম্মিলিত উৎপাদন ক্ষমতা ৩৯,১৮৮ মেগাওয়াট।
দেশীয় উৎপাদন শিল্পকে শক্তিশালী করা
সৌর সরঞ্জামের আমদানি নির্ভরতা কমাতে সরকার একাধিক পদক্ষেপ গ্রহণ করেছে।
উচ্চ দক্ষতাসম্পন্ন সৌর পিভি মডিউল উৎপাদনের জন্য PLI প্রকল্প
২০২১ সালে ₹৪,৫০০ কোটি বরাদ্দ নিয়ে শুরু হওয়া এই প্রকল্প ২০২২ সালে আরও ₹১৯,৫০০ কোটি বরাদ্দের মাধ্যমে সম্প্রসারিত হয়।
এই প্রকল্প দেশীয় উৎপাদন, মূল্য সংযোজন এবং সৌর উৎপাদন শৃঙ্খলকে শক্তিশালী করছে।
২০২৪ সালের অক্টোবর পর্যন্ত প্রায় ₹৩৫,০০০ কোটি বিনিয়োগ এসেছে এবং প্রায় ১০,০০০ মানুষের প্রত্যক্ষ কর্মসংস্থান হয়েছে।
অনুমোদিত মডেল ও নির্মাতা তালিকা (ALMM)
২০১৯ সালে চালু হওয়া ALMM সৌর পিভি মডিউল ও সেলের গুণমান নিশ্চিত করার একটি ব্যবস্থা।
সরকারি সহায়তাপ্রাপ্ত এবং প্রতিযোগিতামূলক দরপত্রভিত্তিক প্রকল্পে শুধুমাত্র অনুমোদিত নির্মাতা ও মডেলের সৌর সরঞ্জাম ব্যবহার করা যায়।
PLI প্রকল্প এবং ALMM একত্রে ভারতের দেশীয় সৌর উৎপাদন শিল্পকে আরও শক্তিশালী করেছে এবং আত্মনির্ভরতা বাড়িয়েছে।
প্রতিটি পরিবার ও কৃষকের কাছে সৌর শক্তি
ভারতের সৌর রূপান্তর শুধু বৃহৎ বিদ্যুৎ প্রকল্পের মধ্যেই সীমাবদ্ধ নয়। পরিবার এবং কৃষকদের জন্য পৃথক প্রকল্পের মাধ্যমে সৌর শক্তি বিদ্যুৎ ব্যবহারের সুযোগ বাড়াচ্ছে, বিদ্যুৎ ব্যয় কমাচ্ছে এবং নতুন জীবিকার সম্ভাবনা তৈরি করছে।
প্রধানমন্ত্রী সূর্য ঘর: মুফত বিজলি যোজনা
২০২৪ সালের ১৩ ফেব্রুয়ারি ₹৭৫,০২১ কোটি ব্যয়ে এই কর্মসূচি শুরু হয়।
এটি বিশ্বের বৃহত্তম আবাসিক ছাদভিত্তিক সৌর বিদ্যুৎ কর্মসূচি।
যোগ্য পরিবারগুলিকে ভর্তুকি প্রদান করা হয় এবং জামানতবিহীন ঋণের ব্যবস্থাও রয়েছে।
জাতীয় পোর্টালের মাধ্যমে নিবন্ধন, স্থাপন এবং ভর্তুকি প্রদান সম্পূর্ণ ডিজিটাল পদ্ধতিতে সম্পন্ন হয়।
উল্লেখযোগ্য সাফল্য
২০২৬ সালের জুন পর্যন্ত ৪৩ লক্ষেরও বেশি পরিবারে সৌর বিদ্যুৎ ব্যবস্থা স্থাপন করা হয়েছে।
২০২৫ সালের ডিসেম্বর পর্যন্ত ₹১৪,৭৭১.৮২ কোটি কেন্দ্রীয় আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে।
২০২৫ সালের ৯ ডিসেম্বর পর্যন্ত ৭.৭ লক্ষেরও বেশি পরিবারে বিদ্যুৎ বিল শূন্য হয়েছে।
বিশ্বব্যাপী সৌর জোটে ভারতের নেতৃত্ব
ভারতের সৌর শক্তির নেতৃত্ব দেশের সীমানা ছাড়িয়ে আন্তর্জাতিক স্তরেও বিস্তৃত হয়েছে।
আন্তর্জাতিক সৌর জোট (ISA): ২০১৫ সালে প্যারিসে অনুষ্ঠিত COP21-এ ভারত ও ফ্রান্স যৌথভাবে ISA গঠন করে। বর্তমানে মালদ্বীপ, গ্রিস, জার্মানি, ইতালি, ভুটান, লুক্সেমবার্গ এবং আর্জেন্টিনাসহ বহু দেশ এতে যুক্ত হয়েছে। সৌর শক্তির ব্যবহার বৃদ্ধি, প্রযুক্তি বিনিময় এবং জ্ঞান ভাগ করে নেওয়ার ক্ষেত্রে ISA গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক মঞ্চে পরিণত হয়েছে।
ওয়ান সান ওয়ান ওয়ার্ল্ড ওয়ান গ্রিড (OSOWOG): ২০১৮ সালে ভারতের প্রস্তাবিত এই উদ্যোগের লক্ষ্য বিশ্বব্যাপী নবীকরণযোগ্য শক্তির একটি আন্তঃসংযুক্ত বিদ্যুৎ ব্যবস্থা গড়ে তোলা। এই লক্ষ্যকে এগিয়ে নিয়ে যেতে ভারত ও যুক্তরাজ্য ২০২১ সালের COP26-এ গ্রীন গ্রিডস ইনিশিয়েটিভ–OSOWOG চালু করে। অস্ট্রেলিয়া, ফ্রান্স, যুক্তরাষ্ট্র এবং ISA এই উদ্যোগকে সমর্থন করছে। এর মাধ্যমে আন্তঃদেশীয় নবীকরণযোগ্য শক্তি বাণিজ্য, শক্তি নিরাপত্তা এবং পরিচ্ছন্ন শক্তির রূপান্তরকে উৎসাহিত করা হচ্ছে।
ISA এবং অন্যান্য অংশীদারিত্বের মাধ্যমে ভারত গ্লোবাল সাউথের দেশগুলির সঙ্গে নবীকরণযোগ্য শক্তি সহযোগিতা আরও জোরদার করেছে। জি-২০ সভাপতিত্বের সময়ও ভারত ২০৩০ সালের মধ্যে বিশ্বব্যাপী নবীকরণযোগ্য শক্তি উৎপাদন ক্ষমতা তিনগুণ বৃদ্ধি করার বিষয়ে ঐকমত্য গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে।
আগামী পথ
ভারতের সৌর শক্তি ক্ষেত্রে সাফল্য ধারাবাহিক নীতিগত সহায়তা, উৎপাদন শিল্পের সম্প্রসারণ, শক্তিশালী পরিকাঠামো এবং সাধারণ মানুষের উপর্যুপরি অংশগ্রহণের ফল।
ভারত যখন পঞ্চামৃত লক্ষ্য এবং ২০৭০ সালের মধ্যে নেট-শূন্য নির্গমন অর্জনের পথে এগিয়ে চলেছে, তখন সৌর শক্তি পরিচ্ছন্ন শক্তি রূপান্তরের অন্যতম প্রধান ভিত্তি হিসাবে ভবিষ্যতেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।
তথ্যসূত্র
Ministry of Power
https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2240739®=48&lang=2
https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2183866®=48&lang=2
https://beeindia.gov.in/show_content.php?lang=1&level=1&ls_id=119&lid=291
https://www.recregistryindia.nic.in/pdf/REC_Regulation/Renewable_Purchase_Obligation_and_Energy_Storage_Obligation_Trajectory_till_2029_30.pdf
https://aerc.assam.gov.in/information-services/renewable-purchase-obligation-rpo
Ministry of New and Renewable Energy (MNRE)
https://mnre.gov.in/en/physical-progress/
https://mnre.gov.in/en/development-of-solar-parks-and-ultra-mega-solar-power-projects/
https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2292433®=48&lang=1
https://mnre.gov.in/en/green-energy-corridor-0verview/
https://mnre.gov.in/en/document/guidelines-for-tariff-based-competitive-bidding-process-for-procurement-of-firm-and-dispatchable-power-from-grid-connected-renewable-energy-power-projects-with-energy-storage-systems-2/
https://pmkusum.mnre.gov.in/#/landing
https://pmkusum.mnre.gov.in/#/landing/read-more
https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2250039®=3&lang=2
https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1763712
https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2244667®=3&lang=2
https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2241551®=48&lang=2
https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2204466®=6&lang=1
https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2082901®=48&lang=2
https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2042069®=3&lang=2
https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2010133®=48&lang=2
https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1983208®=48&lang=2
https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1622459®=48&lang=2
https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1489763®=48&lang=2
https://www.pib.gov.in/PressReleaseIframePage.aspx?PRID=2081250®=48&lang=2
https://www.pib.gov.in/PressReleaseIframePage.aspx?PRID=1831364®=48&lang=2
https://www.pib.gov.in/newsite/PrintRelease.aspx?relid=122567®=3&lang=2
https://sansad.in/getFile/annex/270/AU2064_DoGkMO.pdf?source=pqars
https://sansad.in/getFile/loksabhaquestions/annex/187/AU2011_5nmHOe.pdf?source=pqals
https://sansad.in/getFile/loksabhaquestions/annex/183/AU1418_Edvm7x.pdf?source=pqals
https://sansad.in/getFile/annex/270/AU1260_BzS52V.pdf?source=pqars
https://pmsuryaghar.gov.in/#/
https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1594759®=48&lang=2
https://cdnbbsr.s3waas.gov.in/s3716e1b8c6cd17b771da77391355749f3/uploads/2024/02/202402091231907238.pdf
https://x.com/mnreindia/status/1779835768795546038
https://x.com/byadavbjp/status/2062136611501113852
https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1710114&lang=2®=48
https://forumofregulators.gov.in/Data/Meetings/Minutes/98.pdf
Ministry of Environment, Forest and Climate Change
https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1795071®=48&lang=2
PIB Backgrounder
https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2233832®=3&lang=2
https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2199729&lang=1®=3
Cabinet
https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1861127®=48&lang=2
India Solar Alliance (ISA)
https://isa.int/who-we-are
NITI Aayog
https://www.niti.gov.in/sites/default/files/2023-02/Brochure-10-pages-op-2-print-file-20102022.pdf
Government of Gujarat
https://gpcl.gujarat.gov.in/showpage.aspx?contentid=4354
https://cmogujarat.gov.in/en/latest-news/khavda-renewable-energy-park-gujarat-green-electricity
International Renewable Energy Agency (IRENA)
https://www.irena.org/-/media/Files/IRENA/Agency/Publication/2026/Mar/IRENA_DAT_RE_capacity_highlights_2026.pdf
https://www.irena.org/-/media/Files/IRENA/Agency/Publication/2026/Jul/IRENA_TEC_RPGC_2025_Executive_summary_2026.pdf
United Nations Framework Convention on Climate Change (UNFCCC)
https://unfccc.int/news/international-solar-energy-alliance-launched-at-cop21
Asian Development Bank (ADB)
https://www.adb.org/projects/44426-016/main
World Bank
https://www.worldbank.org/en/news/press-release/2026/07/09/world-bank-supports-india-s-solar-rooftop-program-to-boost-clean-energy-create-jobs-and-unlock-private-capital
India Brand Equity Foundation (IBEF)
https://www.ibef.org/news/india-surpasses-us-in-annual-solar-capacity-additions-becomes-second-largest-solar-growth-market-in-2025
Bhadla Solar Park Image
https://sauryaurja.com/1000-mw-bhadla-III
PM-KUSUM Video
https://youtu.be/9YFnxvpO89Q?si=y9PfyIRqM7KsS-TQ
Click here for pdf file
****
SSS/SS.........
(रिलीज़ आईडी: 2293961)
आगंतुक पटल : 8