জলশক্তি মন্ত্রক
azadi ka amrit mahotsav

উত্তর পূর্বাঞ্চলে বন্যা নিয়ন্ত্রণে পদক্ষেপ

प्रविष्टि तिथि: 03 AUG 2026 3:26PM by PIB Kolkata

 নয়াদিল্লি, ৩ অগাস্ট, ২০২৬

 

রাজ্যগুলি তাদের নিজ নিজ অগ্রাধিকার অনুযায়ী বন্যা ব্যবস্থাপনা এবং ক্ষয়রোধী কর্মসূচি তৈরি ও রূপায়ণ করে। কেন্দ্রীয় সরকার রাজ্যগুলিকে প্রযুক্তিগত এবং আর্থিক সহায়তা করে থাকে কেন্দ্রীয় কর্মসূচির মাধ্যমে, যেমন, “ফ্লাড ম্যানেজমেন্ট এবং বর্ডার এরিয়াজ প্রোগাম”। এতে বন্যা নিয়ন্ত্রণ, ক্ষয়রোধ, নিকাশি উন্নয়ন, সাগরবেলার ক্ষয়রোধ ইত্যাদি সংক্রান্ত কাজের জন্য রাজ্যগুলিকে কেন্দ্র সাহায্য দেয়। সূচনা থেকে ২০২৬-এর মার্চ পর্যন্ত সিকিম সহ উত্তর পূর্বাঞ্চলীয় রাজ্যগুলিকে ওই কর্মসূচিতে ২৬৩টি বন্যা ব্যবস্থাপনা প্রকল্পে ২,৫৩৬.৯৬ কোটি টাকা কেন্দ্রীয় সাহায্য দেওয়া হয়েছে। 

সেন্ট্রাল ওয়াটার কমিশন (সিডব্লুসি) নির্দিষ্ট অঞ্চলে সংশ্লিষ্ট রাজ্য সরকারগুলিকে ২৪ ঘণ্টার স্বল্প পাল্লার বন্যার পূর্বাভাস দিয়ে থাকে। একইসঙ্গে নির্দিষ্ট জলাধারগুলিতে কতটা জল ঢুকছে সেই সম্পর্কেও পূর্বাভাস দেওয়া হয়ে থাকে। বর্তমানে উত্তর-পূর্বাঞ্চলের ৩৬০টি কেন্দ্রে সিডব্লুসির পূর্বাভাস দেওয়া হচ্ছে। এই পূর্বাভাস দেওয়া হয় নির্দিষ্ট ওয়েবসাইট(https://ffs.india-water.gov.in.)-এর মাধ্যমে। মানুষদের উদ্ধারে এবং অন্যান্য ব্যবস্থা গ্রহণে আরও সময় দেওয়ার জন্য সবকটি পূর্বাভাস কেন্দ্রের জন্য সাতদিনের আগাম বন্যা পূর্বাভাস পরামর্শ দেয় সিডব্লুসি অববাহিকা ভিত্তিক মডেল অনুযায়ী। এই পরামর্শ দেওয়া হয় https://aff.india-water.gov.in. ওয়েবসাইটের মাধ্যমে। 

উত্তর-পূর্বাঞ্চলের কার্যকরী নদী অববাহিকা ব্যবস্থাপনা এবং বন্যার পূর্বাভাসের জন্য প্রতিবেশী দেশগুলির দেওয়া হাইড্রোলজিক্যাল এবং মেটিওরোলজিক্যাল তথ্য ভাগ করে নেওয়া হয়। জলশক্তি মন্ত্রক লাগাতার রাজ্যগুলিকে বলে আসছে ফ্লাড প্লেইন জোনিং (এফপিজেড) গ্রহণ করার প্রয়োজনীয়তা নিয়ে। জলশক্তি মন্ত্রক ২০২৫-এর অগাস্টে এফপিজেড সংক্রান্ত একটি প্রযুক্তিগত দিশা নির্দেশ তৈরি করে রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলগুলিকে দিয়েছে। 

ব্রহ্মপুত্র বোর্ড উত্তর পূর্বাঞ্চলের রাজ্যগুলির জন্য ৫২টি মাস্টার প্ল্যান তৈরি করেছে। রাজ্য সরকারগুলি বৃষ্টি ও বন্যা সহ ১২ ধরনের প্রাকৃতিক দুর্যোগের কারণে ক্ষতির পরিমাণ যাচাই করার কাজ হাতে নিয়েছে এবং ইতিমধ্যে পাওয়া তথ্যের ভিত্তিতে ভারত সরকারের অনুমোদিত রীতি অনুযায়ী এসডিআরএফ-কে ত্রাণ সাহায্য দিচ্ছে। অনুমোদিত প্রক্রিয়া অনুযায়ী অতিরিক্ত আর্থিক সাহায্য দিয়ে থাকে এনডিআরএফ। মারাত্মক আকারের প্রাকৃতিক দুর্যোগের ক্ষেত্রে বিপর্যয়ের প্রাবল্য কতটা তা সমীক্ষা করে আন্তঃমন্ত্রক কেন্দ্রীয় দল। 

রাজ্যসভায় আজ একটি প্রশ্নের লিখিত জবাবে এই তথ্য জানিয়েছেন জলশক্তি প্রতিমন্ত্রী রাজভূষণ চৌধুরী।    

 

 

SC / AP /AG


(रिलीज़ आईडी: 2293927) आगंतुक पटल : 8
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: English , Urdu , हिन्दी , Assamese