আদিবাসীবিষয়কমন্ত্রক
পশ্চিমবঙ্গে ইএমআরএস-এর সম্প্রসারণ
प्रविष्टि तिथि:
30 JUL 2026 1:35PM by PIB Kolkata
নয়াদিল্লি, ৩০ জুলাই, ২০২৬
লোকসভায় এক প্রশ্নের উত্তরে আজ কেন্দ্রীয় জনজাতি বিষয়ক প্রতিমন্ত্রী শ্রী দুর্গাদাস উইকে জানিয়েছেন যে, পশ্চিমবঙ্গের পুরুলিয়া জেলার বান্দোয়ান ব্লক একমাত্র ব্লক যারা একলব্য মডেল রেসিডেন্সিয়াল স্কুল (ইএমআরএস) স্থাপন করার নির্ধারিত সব শর্ত পূরণ করেছে। রাজ্য সরকার ওই ব্লকে জমি চিহ্নিত করেছে।
রাজ্য সরকারের দেওয়া তথ্য অনুযায়ী কালিম্পং-এর ইএমআরএসটি অন্য একটি বাড়ি থেকে কাজ চালাচ্ছে। স্থায়ী বাড়ির নির্মাণের কাজ শুরু হয়েছে। কালিম্পং ইএমআরএস-এর জন্য মোট ২০.৯১ কোটি টাকা বরাদ্দ হয়েছে যার মধ্যে ৯.৯৬ কোটি টাকা ছাড়া হয়েছে। চলতি কর্মসূচিতে ইএমআরএস স্থাপন করা হচ্ছে ২০১১-এর জনগণনার ভিত্তিতে।
SC /AP /AG
(रिलीज़ आईडी: 2292003)
आगंतुक पटल : 3