ইস্পাতমন্ত্রক
azadi ka amrit mahotsav

আর্থিক শৃঙ্খলা ও পরিচালনগত দূরদর্শিতায় সেল – এর আর্থিক বছর ২০২৭ – এর প্রথম ত্রৈমাসিকের মুনাফা বৃদ্ধি

प्रविष्टि तिथि: 30 JUL 2026 1:42PM by PIB Kolkata

নয়াদিল্লি, ৩০ জুলাই, ২০২৬ 

 

সেল – এর আর্থিক বছর ২০২৭ – এর প্রথম ত্রৈমাসিকে মুনাফা বৃদ্ধি আর্থিক শৃঙ্খলা ও পরিচালনগত দূরদর্শিতার যৌথ ফল। এই মুনাফা বৃদ্ধি নিয়ে চেয়ারম্যান ও ম্যানেজিং ডায়রেক্টর ডঃ অশোক কুমার পান্ডা বলেছেন, এই ফলাফলে পরিলক্ষিত হয় সেল – এর শক্তিশালী অভ্যন্তরীণ কৌশল। মধ্যপ্রাচ্যে অস্থিরতায় বৈশ্বিক অনিশ্চয়তার চ্যালেঞ্জ সত্ত্বেও সেল স্থিতিস্থাপকতা, পরিচালনগত দূরদর্শিতা এবং আর্থিক দক্ষতা প্রতিপন্ন করেছে। 
সেল – এ এই মুনাফা বৃদ্ধির পেছনে ক্যাপ্টিভ খনিগুলি পূর্ণ সম্ভাবনার সদ্ব্যবহার উল্লেখযোগ্য নিয়ামক হিসেবে দেখা দিয়েছে। বর্ধিত আকরিক লোহা উৎপাদন কোম্পানীর অভ্যন্তরীণ কাঁচামালের চাহিদা মিটিয়েও উদ্বৃত্ত অভ্যন্তরীণ বাজারে বিক্রি করা সম্ভব হয়েছে। এরফলে, ২০২৭ আর্থিক বছরের প্রথম ত্রৈমাসিকে বিগত বছরের এই সময়ের তুলনায় আকরিক লোহার বিক্রি উল্লেখযোগ্য ২৬৯ শতাংশ বৃদ্ধি পেয়েছে। এই অসাধারণ সাফল্যের ফলেই কোম্পানীর নিট মুনাফা বেড়েছে। খনিগুলি জুড়ে মূল্য সম্প্রসারণের পাশাপাশি ইস্পাত মূল্য-শৃঙ্খল সরাসরি আর্থিক সাফল্যের ক্ষেত্রে ফলদায়ক হয়ে দেখা দিয়েছে। 
এই সমস্ত বিষয়কে একযোগে বলা যায় যে, সেল কেবলমাত্র আর্থিক স্থিতিশীলতাই প্রদর্শন করছে না, তার পাশাপাশি পণ্য পোর্টফোলিও’র নতুন করে রূপ দেওয়া এবং ভবিষ্যৎ-বান্ধব পরিকাঠামোয় বিনিয়োগের মাধ্যমে অস্থির বিশ্ব পরিস্থিতির মধ্যেও স্থিতিস্থাপক প্রতিযোগিতার ভিত্তি প্রতিষ্ঠা করছে। 

 

SC/AB/SB…


(रिलीज़ आईडी: 2291702) आगंतुक पटल : 9
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: English , Urdu , Bengali-TR , Tamil