অসামরিকবিমানপরিবহণমন্ত্রক
azadi ka amrit mahotsav

এসএএফ এবং সিওআরএসআইএ রূপায়ণে ভারতের প্রস্তুতির পর্যালোচনা

प्रविष्टि तिथि: 29 JUL 2026 9:55PM by PIB Kolkata

নয়াদিল্লি, ২৯ জুলাই, ২০২৬ 

 

অসামরিক বিমান পরিবহণ মন্ত্রক আজ মন্ত্রী রামমোহন নাইডু’র পৌরোহিত্যে অংশীদারদের এক উচ্চ পর্যায়ের বৈঠকে এসএএফ গ্রহণ এবং সিওআরএসআইএ – এর নির্দেশিকা রূপায়ণে ভারতের প্রস্তুতি পর্যালোচনা করা হয়। এসএএফ হ’ল – সুস্থায়ী  বিমান জ্বালানী এবং সিওআরএসআইএ হ’ল – কার্বন অফসেটিং অ্যান্ড রিডাকশন স্কিম ফর ইন্টারন্যাশনাল অ্যাভিয়েশন।  কার্বন হ্রাস নিয়ে আন্তর্জাতিক অসামরিক বিমানের সংগঠন আইসিএও-র পরিকাঠামোগত নির্দেশ রূপায়ণেই এই উদ্যোগ। 
বৈঠকে উপস্থিত ছিলেন অসামরিক বিমান পরিবহণ মন্ত্রকের সচিব; মন্ত্রকের পদস্থ আধিকারিকবৃন্দ; পেট্রোলিয়াম ও প্রাকৃতিক গ্যাস মন্ত্রক; পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রক; ভারতীয় মানক ব্যুরো, তেল কোম্পানীগুলির প্রতিনিধি সহ অন্য অংশীদাররা। 
বৈঠকে দেশজুড়ে এসএএফ উৎপাদন, শংসাপত্র এবং সরবরাহ-শৃঙ্খলের উন্নতি নিয়ে পর্যালোচনা করা হয়। এসএএফ উৎপাদন প্রকল্প রূপায়ণে তেল বিপণন সংস্থাগুলির বেঁধে দেওয়া সময়সীমার বিষয়টি নিয়েও আলোচনা হয়। ২০২৭ পরবর্তী সময়কালে সময়মতো এই সুস্থায়ী পরিবহণ জ্বালানীর প্রাপ্যতাগত প্রস্তুতি খতিয়ে দেখা হয়েছে। 
কেন্দ্রীয় মন্ত্রী রামমোহন নাইডু বলেন, বৈশ্বিক প্রতিযোগিতামূলক সুস্থায়ী বিমান পরিবহণ জ্বালানী পরিমণ্ডল গড়ে তুলতে ভারত প্রতিশ্রুতিবদ্ধ।  কার্বন হ্রাস প্রয়াসে ভারত সদর্থক ভূমিকা পালন করতে চায়। এসএএফ কেবলমাত্র দায়বদ্ধতার অঙ্গই নয়, বরং কৌশলগত ক্ষেত্রে জাতীয় সুযোগ গড়ে তুলতে তা এক পরিপূরক ক্ষেত্র হয়ে উঠতে পারে। এসএএফ মূল্যশৃঙ্খলে কৃষক ও অংশীদাররা উপকৃত হবেন বলে তিনি জানিয়েছেন। কেন্দ্রীয় মন্ত্রী বলেন, আমাদের অগ্রাধিকার হ’ল – মূল্যসাশ্রয়ীভাবে ১ শতাংশ সিওআরএসআইএ মিশ্রণের লক্ষ্য পূরণ করা। 
তিনি বলেন, যৌথ সিদ্ধান্ত এবং অংশীদারদের সমন্বিত প্রয়াসের মধ্য দিয়েই এই রূপান্তর সম্ভব। ভারত যাতে পয়লা জানুয়ারি ২০২৭ – এর আগে থেকেই সিওআরএসআইএ – এর পথনির্দেশ পূরণ করতে পারে, সেই লক্ষ্যে এগিয়ে থাকতে হবে। 
সিওআরএসআইএ – এর রূপায়ণে ভারতের প্রস্তুতির বিস্তৃত পর্যালোচনা করা হয়। ‘লেটার্স অফ অথরাইজেশন’ এবং দেশে সিওআরএসআইএ – এর নির্দেশিকা রূপায়ণে বাজার ব্যবস্থা গড়ে তোলার বিষয়টি নিয়েও আলোচনা হয়েছে।সুস্থায়ী বিমান চলাচল ক্ষেত্রে ভারত নিজেকে বৈশ্বিক নেতৃত্বের জায়গায় প্রতিষ্ঠা করতে চায়। 

 

SC/AB/SB


(रिलीज़ आईडी: 2291597) आगंतुक पटल : 5
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: English , हिन्दी , Telugu