সহযোগ মন্ত্রক
পশ্চিমবঙ্গের সমবায় সংস্থাগুলির নিবন্ধিকরণে উৎসাহিত করা
प्रविष्टि तिथि:
28 JUL 2026 5:24PM by PIB Kolkata
নয়াদিল্লি, ২৮ জুলাই ২০২৬
ন্যাশনাল কো-অপারেটিভ কনজিউমারস ফেডারেশন অফ ইন্ডিয়া (এনসিসিএফ)-এর 'ই-সংযুক্তি' পোর্টাল এবং ন্যাশনাল এগ্রিকালচারাল কো-অপারেটিভ মার্কেটিং ফেডারেশন (নাফেড)-এর 'ই-সমৃদ্ধি' পোর্টাল হলো সকলের ব্যবহারযোগ্য ডিজিটাল প্ল্যাটফর্ম, যেখানে যোগ্য কৃষি ক্ষেত্রের ঋণদান সমিতি বা পিএসিএস, সমবায় সমিতি, কৃষি পণ্য উৎপাদক সংস্থা এবং কৃষকরা যেকোনো সময় নিজেদের নিবন্ধন করতে পারেন। নিবন্ধনের ক্ষেত্রে কোনো রাজ্য বা অঞ্চল-ভিত্তিক বিধিনিষেধ নেই। পশ্চিমবঙ্গ থেকে ৬২টি পিএসিএস 'ই-সংযুক্তি' পোর্টালে এবং ১০টি পিএসিএস 'ই-সমৃদ্ধি' পোর্টালে নিবন্ধন করেছে।
একইভাবে, ভারতীয় বীজ সমবায় সমিতি লিমিটেড (বিবিএসএসএল), ন্যাশনাল কো-অপারেটিভ এক্সপোর্টস লিমিটেড (এনসিইএল) এবং ন্যাশনাল কো-অপারেটিভ অর্গানিকস লিমিটেড (এনসিওএল)-এর সদস্যপদ দেশের যে কোন সমবায় সমিতির নিতে পারে। পশ্চিমবঙ্গ থেকে যথাক্রমে ৪০টি, ১২টি এবং ৪টি সমবায় সমিতি বিবিএসএসএল, এনসিইএল এবং এনসিওএল-এর সদস্য।
পশ্চিমবঙ্গের সমবায় সমিতিগুলোর জন্য উপভোক্তাদের খুচরা বিক্রয় নেটওয়ার্ক, ন্যূনতম সহায়ক মূল্যে ফসল সংগ্রহ, জৈব পদ্ধতিতে উৎপাদিত পণ্যের শংসাপত্র প্রাপ্তি, আন্তর্জাতিক রপ্তানি বাজার এবং ব্যয়সাশ্রয়ী মূল্যে যথাযথ ভাবে প্রত্যয়িত করা বীজ সংগ্রহের সুযোগের ক্ষেত্রে কোনো বাধা নেই। এনসিসিএফ '২০২৫-২৬ রবি বিপণন মরশুম'-এর সময় পশ্চিমবঙ্গের ১৪৮ জন কৃষকের কাছ থেকে ২৫৭ মেট্রিক টন ভুট্টা সংগ্রহ করেছে। নাফেড ২০২৪ ও ২০২৫-এর খরিফ, ২০২৫ ও ২০২৬ এর রবি মরসুমে পশ্চিমবঙ্গের ২৩৭ জন কৃষকের কাছ থেকে ১,৮০০ মেট্রিক টন ভুট্টা সংগ্রহ করেছে। পশ্চিমবঙ্গে বিবিএসএসএল-এর ১২ জন ডিলার এর মাধ্যমে রাজ্যের কৃষকদের ১২৬ মেট্রিক টন বীজ সরবরাহ করা হয়েছে; এর ফলে তারা উন্নত মানের, প্রত্যয়িত ও ব্যয়সাশ্রয়ী মূল্যে বীজ পাওয়ার সুযোগ পাচ্ছেন।
তৃণমূল স্তরে প্রচারমূলক কর্মসূচী এবং জনসচেতনতা অভিযানের মাধ্যমে যোগ্য পিএসিএস, সমবায় সমিতি, কৃষি পণ্য উৎপাদক সংস্থা এবং কৃষকদের 'ই-সংযুক্তি' ও 'ই-সমৃদ্ধি' পোর্টালে নিবন্ধনের জন্য উৎসাহিত করা হচ্ছে।
সমবায় মন্ত্রকের পরিচালনায় অনুষ্ঠিত মাসিক রাজ্য পর্যালোচনা বৈঠকে, পশ্চিমবঙ্গসহ সমস্ত রাজ্যকে অনুরোধ করা হয়েছে তারা যেন পিএসিএস-গুলোকে সংশ্লিষ্ট পোর্টালগুলিতে নিবন্ধন করতে এবং বিবিএসএসএল, এনসিইএল ও এনসিওএল-এর সদস্যপদ গ্রহণ করতে উৎসাহিত করে। রাজ্য প্রশাসনের সঙ্গে নিবিড় সমন্বয় বজায় রাখা এবং রাজ্যের সমবায় সমিতিগুলোর কাছে পৌঁছানোর জন্য বিবিএসএসএল, এনসিইএল ও এনসিওএল —পশ্চিমবঙ্গের স্টেট নোডাল এজেন্সি 'ওয়েস্ট বেঙ্গল স্টেট কো-অপারেটিভ মার্কেটিং ফেডারেশন লিমিটেড' (বেনফেড)-এর সঙ্গে এই মর্মে একটি সমঝোতাপত্র স্মারক স্বাক্ষর করেছে।
লোকসভায় এক প্রশ্নের লিখিত জবাবে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী ও সমবায় মন্ত্রী শ্রী অমিত শাহ এই তথ্য জানিয়েছেন।
SC/CB/NS.
(रिलीज़ आईडी: 2290959)
आगंतुक पटल : 2