বস্ত্র মন্ত্রক
বয়ন ক্ষেত্রের প্রসারে সরকারের উদ্যোগ
प्रविष्टि तिथि:
28 JUL 2026 2:17PM by PIB Agartala
নতুন দিল্লি, ২৮ জুলাই ২০২৬
সারা দেশে বয়ন ক্ষেত্রের প্রসারে আর্থিক সহায়তা ও উৎসাহদান প্রকল্প চালু করেছে সরকার। এর মধ্যে রয়েছে ম্যান মেড ফাইবার (এমএমএফ), এমএমএফ (ফেব্রিক)-এর ক্ষেত্রে উৎপাদন সংযুক্ত উৎসাহদান প্রকল্প (পিএলআই)। বৃহৎ উৎপাদন প্রকল্পে প্রযুক্তিগত সহায়তাও দিয়ে চলেছে সরকার। বয়ন ক্ষেত্রে গবেষণা ও উদ্ভাবন এবং বিপণনের প্রসারে কাজ করে চলেছে ন্যাশনাল টেকনিক্যাল টেক্সটাইল মিশন (এমটিটিএম)। চাহিদা ভিত্তিক উৎপাদন এবং কর্মসংস্থানের প্রসারে হাতে নেওয়া হয়েছে এসএএমএআরটিএইচ (সমর্থ) প্রকল্প। এছাড়াও রয়েছে ন্যাশনাল হ্যান্ডলুম ডেভেলপমেন্ট প্রোগ্রাম, ন্যাশন্যাল হ্যান্ডিক্র্যাফ্ট ডেভেলপমেন্ট প্রোগ্রাম। কাঁচামালের প্রাপ্যতা বাড়াতে রয়েছে বিশেষ সরবরাহ প্রকল্প।
কাঁচামাল সরবরাহ প্রকল্প এবং ন্যাশনাল হ্যান্ডলুম ডেভেলপমেন্ট প্রোগ্রামের আওতায় নির্বাচিত তন্তুবায় এবং সংস্থাকে আর্থিক সহায়তা দেওয়া হয় কাঁচামাল কেনার জন্য। ব্র্যান্ড তৈরির কাজ হয় ইন্ডিয়া হ্যান্ডলুম ব্র্যান্ড (আইএইচবি) এবং হ্যান্ডলুম মার্ক (এইচএলএম) কর্মসূচির মাধ্যমে। বিভিন্ন পণ্যের জিআই ট্যাগ পাওয়া সহজ করে তুলতে এবং ই-কমার্স ব্যবস্থাপনার প্রসারেও সরকার উদ্যোগী।
৯৬.৩৪ কোটি টাকায় গড়ে তোলা হচ্ছে ৮৬টি ছোট তাঁত কেন্দ্র এবং একটি মেগা হ্যান্ডলুম ক্ল্যাস্টার। বারাণসী, আগ্রা, বেরিলি, রামপুর, অযোধ্যা এবং ঝাঁসিতে আর্বান হাট ব্যবস্থাপনার প্রসারে ২.৬৭ কোটি টাকা মঞ্জুর করা হয়েছে। মুদ্রা যোজনার আওতায় ঋণ দেওয়া হয়েছে ২১,৫৬৬ জন তন্তুবায়কে। এছাড়াও তন্তুবায়দের আনা হচ্ছে প্রধানমন্ত্রী জীবনজ্যোতি বীমা যোজনা এবং প্রধানমন্ত্রী সুরক্ষা বীমা যোজনার আওতায়।
লোকসভায় আজ এক প্রশ্নের লিখিত উত্তরে একথা জানিয়েছেন বস্ত্র প্রতিমন্ত্রী শ্রী পবিত্র মার্ঘেরিটা।
*****
PS/Agt
(रिलीज़ आईडी: 2290583)
आगंतुक पटल : 5