কৃষিমন্ত্রক
azadi ka amrit mahotsav

প্রাকৃতিক উপায় চাষাবাদের ক্ষেত্রে অগ্রগতি

प्रविष्टि तिथि: 24 JUL 2026 5:59PM by PIB Kolkata

নয়াদিল্লি, ২৪ জুলাই ২০২৬

 

কেন্দ্রীয় মন্ত্রিসভা ২০২৪ সালের ২৫ নভেম্বর 'ন্যাশনাল মিশন অন ন্যাচারাল ফার্মিং' (এনএমএনএফ)-কে একটি কেন্দ্রীয় প্রকল্প হিসেবে অনুমোদন দিয়েছে, যা দেশজুড়ে প্রাকৃতিক কৃষির প্রসারের লক্ষ্যে বাস্তবায়িত হচ্ছে। প্রাকৃতিক কৃষি হল, রাসায়নিক-মুক্ত চাষাবাদ পদ্ধতি, যার মধ্যে রয়েছে গবাদি পশু-ভিত্তিক সমন্বিত কৃষি এবং ভারতীয় ঐতিহ্যগত জ্ঞানের ওপর ভিত্তি করে গড়ে ওঠা বৈচিত্র্যময় শস্য চাষের ব্যবস্থা। প্রাকৃতিক কৃষি মাটির গুণমান উন্নত করে, বাস্তুতন্ত্র পুনরুদ্ধার করে এবং কৃষকদের উৎপাদন খরচ কমিয়ে জলবায়ু পরিবর্তনের বিরুদ্ধে অধিকতর সহনশীলতা গড়ে তুলতে সহায়তা করে। এই পদ্ধতিতে মাটি, জল, অণুজীব (মাইক্রোবায়োম), উদ্ভিদ, প্রাণী, জলবায়ু এবং মানুষের চাহিদার মধ্যে বিদ্যমান প্রাকৃতিক বাস্তুতন্ত্রের পারস্পরিক নির্ভরশীলতাকে স্বীকৃতি দেওয়া হয়। এই মিশনের আওতায় (২০২৪-২৫ এবং ২০২৫-২৬ সালে) অন্তর্ভুক্ত কৃষকের সংখ্যা, প্রাকৃতিক কৃষির আওতাভুক্ত জমির পরিমাণ এবং গঠিত ক্লাস্টার তৈরি করা হয়েছে।


মিশনের অধীনে, ৫২৭টি কৃষি বিজ্ঞান কেন্দ্র, ৭৬টি কৃষি বিশ্ববিদ্যালয়, ১৯৪টি স্থানীয় প্রাকৃতিক কৃষি প্রতিষ্ঠান  প্রকল্পের ক্লাস্টার স্তরের বাস্তবায়নে সহায়তার জন্য চিহ্নিত করা হয়েছে।


মিশনের অধীনে এখন পর্যন্ত ৩৩,২৫৭ জন কৃষি সখী/কমিউনিটি রিসোর্স পার্সনকে কৃষি বিজ্ঞান কেন্দ্র/কৃষি বিশ্ববিদ্যালয়/স্থানীয় প্রাকৃতিক কৃষি প্রতিষ্ঠানে প্রশিক্ষণ দেওয়া হয়েছে।


রাজ্যসভায় এক প্রশ্নের  লিখিত জবাবে কেন্দ্রীয় কৃষি ও কৃষক কল্যাণ প্রতিমন্ত্রী শ্রী রামনাথ ঠাকুর এই তথ্য জানিয়েছেন।

 


SC/MP/NS


(रिलीज़ आईडी: 2289329) आगंतुक पटल : 2
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: English , Urdu , हिन्दी , Tamil