যোগাযোগওতথ্যপ্রযুক্তিমন্ত্রক
azadi ka amrit mahotsav

ট্রাই (TRAI) পশ্চিমবঙ্গ এলএসএ (LSA)-এর অন্তর্গত আলিপুরদুয়ার ও কোচবিহার জেলা এবং সংলগ্ন এলাকায় মোবাইল নেটওয়ার্কের গুণমান যাচাই করল

प्रविष्टि तिथि: 23 JUL 2026 3:38PM by PIB Kolkata

নতুন দিল্লি, ২৩ জুলাই, ২০২৬

 

 

টেলিকম রেগুলেটরি অথরিটি অফ ইন্ডিয়া (TRAI) সাধারণ গ্রাহকদের অবগতির জন্য পশ্চিমবঙ্গ এলএসএ-র অন্তর্গত আলিপুরদুয়ার ও কোচবিহার জেলা এবং সংলগ্ন এলাকায় ২০২৬ সালের জুন মাসে পরিচালিত 'ইন্ডিপেন্ডেন্ট ড্রাইভ টেস্ট' (IDT)-এর ফলাফল প্রকাশ করেছে। এই ড্রাইভ টেস্টের উদ্দেশ্য হলো টেলিকম পরিষেবা প্রদানকারী সংস্থাগুলির (TSPs) দেওয়া মোবাইল নেটওয়ার্ক পরিষেবার (ভয়েস ও ডেটা উভয়ই) প্রকৃত বা 'রিয়েল-টাইম' গুণমান যাচাই ও মূল্যায়ন করা। আইডিটি (IDT)-র সময় ট্রাই পরিষেবা গুণমানের (QoS) মূল মাপকাঠিগুলির—যেমন কভারেজ, কল ড্রপ রেট (CDR), কল সেটআপ সাকসেস রেট (CSSR), ডেটা ডাউনলোড (DL) ও আপলোড (UL) থ্রুপুট ইত্যাদি—ক্ষেত্রে পরিষেবা প্রদানকারীদের কার্যকারিতা রেকর্ড করে। এরপর গ্রাহকদের তথ্য প্রদানের পাশাপাশি পরিষেবা প্রদানকারীদের তাদের পরিষেবার মানোন্নয়নে উৎসাহিত করার লক্ষ্যে এই ফলাফল প্রকাশ করা হয়।

 

শহর, ব্যস্ত অঞ্চল এবং গণপরিবহন কেন্দ্রগুলির মতো বিভিন্ন ব্যবহারিক পরিবেশে সমস্ত পরিষেবা প্রদানকারীর মোবাইল নেটওয়ার্কের প্রকৃত কার্যকারিতা যাচাই করার জন্যই এই আইডিটি (IDT)-গুলির পরিকল্পনা করা হয়েছে। এই ধরনের ড্রাইভ টেস্টিং-এ, সমস্ত পরিষেবা প্রদানকারীর সিম কার্ড ব্যবহার করে ২জি, ৩জি, ৪জি এবং ৫জি নেটওয়ার্কের মাধ্যমে লাইভ ডেটা ও ভয়েস সেশন চালু করা হয়। এতে একাধিক উন্নত মানের টেস্ট হ্যান্ডসেট ব্যবহার করা হয় এবং অত্যাধুনিক সফটওয়্যার সিস্টেমের সাহায্যে রিয়েল-টাইমে সেশনগুলি পর্যবেক্ষণ ও বিশ্লেষণ করা হয়।

 

ট্রাই (TRAI) তার নিযুক্ত সংস্থার মাধ্যমে পশ্চিমবঙ্গ এলএসএ-র অন্তর্গত এলাকায় ৯ই জুন ২০২৬ থেকে ১৩ই জুন ২০২৬ পর্যন্ত ড্রাইভ টেস্ট পরিচালনা করে। এর মধ্যে ছিল ৪৯৪.৫ কিলোমিটার পথ জুড়ে 'সিটি ড্রাইভ', ১৬টি ব্যস্ত এলাকা এবং ৩.৮ কিলোমিটার 'ওয়াক টেস্ট'। এই পরীক্ষাগুলি ট্রাই-এর কলকাতা আঞ্চলিক কার্যালয়ের তত্ত্বাবধানে পরিচালিত হয়েছিল। ড্রাইভ টেস্টের প্রতিবেদনে উপস্থাপিত পর্যবেক্ষণগুলি পরীক্ষা চলাকালীন নির্দিষ্ট দিন ও সময়ে সংশ্লিষ্ট এলাকা বা রুটে পরিষেবা প্রদানকারীদের কার্যকারিতাকেই প্রতিফলিত করে। 

 

মূল্যায়িত প্রধান মাপকাঠিসমূহ

 

কভারেজ গ্যাপ : যেখানে সংশ্লিষ্ট প্রযুক্তির (২জি/ ৩জি/ ৪জি/ ৫জি) জন্য নির্ধারিত ন্যূনতম সিগন্যাল শক্তির চেয়ে কম সিগন্যাল শক্তি পরিলক্ষিত হয়েছে।

ভয়েস পরিষেবা: কল সেটআপ সফলতার হার (CSSR), কল ড্রপ হওয়ার হার (DCR), কল সেটআপের সময়, কল সাইলেন্স বা নীরবতার হার, কথা বলার গুণমান (MOS)।

কল সাইলেন্স বা নীরবতার ঘটনা: কলের সময় কতবার নীরবতার ঘটনা ঘটেছে তার সংখ্যা।

ডেটা পরিষেবা: ডাউনলোড/আপলোড থ্রুপুট, ল্যাটেন্সি (Latency), জিটার (Jitter), প্যাকেট ড্রপ রেট।

 

আলিপুরদুয়ার ও কোচবিহার জেলা এবং সংলগ্ন এলাকায় প্রধান মাপকাঠিগুলোর ভিত্তিতে মোবাইল নেটওয়ার্কের সামগ্রিক কার্যকারিতার সারসংক্ষেপ নিচে দেওয়া হলো: -

ক) কভারেজ গ্যাপ - শহরের ড্রাইভ টেস্ট রুটে 'অটো-সিলেকশন মোড'-এ (৫জি/ ৪জি/ ৩জি/ ২জি) ভয়েস পরীক্ষার সময় সিগন্যাল শক্তি পরিমাপ করা হয়েছে। মোট সংগৃহীত নমুনার মধ্যে দুর্বল সিগন্যাল শক্তিযুক্ত নমুনার সংখ্যা ছিল—এয়ারটেলের ক্ষেত্রে ২৭৭১/৬৪৫০০, বিএসএনএল-এর ক্ষেত্রে ২১৬৯৯/৫৯৯৪৭, আরজেআইএল -এর ক্ষেত্রে ৩১০১/৬০৬৯৫ এবং ভিআইএল -এর ক্ষেত্রে ১০৯৬৪/৬৪৪৩৪। 

খ) ড্রপড কল - সফলভাবে স্থাপিত কলের সংখ্যার বিপরীতে ড্রপড কলের সংখ্যা পরিমাপ করা হয়েছে। এই সংখ্যাটি ছিল—এয়ারটেলের ক্ষেত্রে ০/৪৫৩, বিএসএনএল-এর ক্ষেত্রে ২৬/৪২৪, আরজেআইএল-এর ক্ষেত্রে ৩/৪৫৭ এবং ভিআইএল-এর ক্ষেত্রে ৫/৪৫০। 

গ) কল সাইলেন্স - স্থাপিত মোট কলের মধ্যে ৩ সেকেন্ডের বেশি সময় ধরে নীরবতার ঘটনার সংখ্যা পরিমাপ করা হয়েছে। এই সংখ্যাটি ছিল—এয়ারটেলের ক্ষেত্রে ১৯/৪৪৬, বিএসএনএল-এর ক্ষেত্রে ৫/৩৫২, আরজেআইএল-এর ক্ষেত্রে ১০/৪৪৩ এবং ভিআইএল-এর ক্ষেত্রে ২৭/৩৮৯। 

ঘ) ডেটা ডাউনলোড এবং আপলোড থ্রুপুট :

 

১) ডেটা ডাউনলোড কর্মক্ষমতা (সামগ্রিক): গড় ডাউনলোড গতি পরিলক্ষিত হয়েছে—এয়ারটেল (৫জি/৪জি)-এর ক্ষেত্রে ৭৮.৬৩ Mbps, বিএসএনএল (৪জি/২জি)-এর ক্ষেত্রে ১১.৮১ মেগাবাইটপারসেকেন্ড, আরজেআইএল (৫জি/৪জি)-এর ক্ষেত্রে ১৫৪.২৯ মেগাবাইটপারসেকেন্ড এবং ভিআইএল (৪জি/২জি)-এর ক্ষেত্রে ২২.৯৮ মেগাবাইটপারসেকেন্ড । 

২) ডেটা আপলোড কর্মক্ষমতা (সামগ্রিক): গড় আপলোড গতি পরিলক্ষিত হয়েছে—এয়ারটেল (৫জি/৪জি)-এর ক্ষেত্রে ১৮.০৫ মেগাবাইটপারসেকেন্ড, বিএসএনএল (৪জি/২জি)-এর ক্ষেত্রে ৫.২৩ মেগাবাইটপারসেকেন্ড, আরজেআইএল (৫জি/৪জি)-এর ক্ষেত্রে ১৫.৫৯ মেগাবাইটপারসেকেন্ড এবং ভিআইএল (৪জি/২জি)-এর ক্ষেত্রে ১১.৭৭ মেগাবাইটপারসেকেন্ড। 

 

শহর - শহরের ড্রাইভ টেস্টে কভার করা এলাকাগুলো হলো—বীরপাড়া, হাসিমারা, কালচিনি, আলিপুরদুয়ার, রসিকবিল, তুফানগঞ্জ, বলরামপুর, দিনহাটা, কামতাপুর, সিতাই, শীতলকুচি, মাথাভাঙ্গা, ঘোকসাডাঙ্গা, ফালাকাটা ইত্যাদি; যা আলিপুরদুয়ার ও কোচবিহার জেলার শহর ও সংলগ্ন এলাকাগুলোর অন্তর্ভুক্ত।

 

ব্যস্ত অঞ্চল - স্থির অবস্থায় ব্যবহারকারীর অভিজ্ঞতা যাচাইয়ের জন্য হটস্পট স্থানগুলো হলো: (১) আলিপুরদুয়ার বাস স্ট্যান্ড, আলিপুরদুয়ার; (২) আলিপুরদুয়ার জেলা হাসপাতাল - হাসপাতাল রোড, আলিপুরদুয়ার; (৩) আলিপুরদুয়ার পোস্ট অফিস (মুখ্য ডাকঘর), ৩৬২ স্টেশন রোড, শোভাগঞ্জ; (৪) আলিপুরদুয়ার বিশ্ববিদ্যালয়, শোভাগঞ্জ; (৫) বক্সা টাইগার রিজার্ভ ফরেস্ট, SH12A, রাজভাতখাওয়া; (৬) কোচবিহার সরকারি ইঞ্জিনিয়ারিং কলেজ, পোস্ট: ঘুঘুমারি, হরিণচওড়া; (৭) কোচবিহার প্রধান ডাকঘর, সুনীতি রোড, কোচবিহার; (৮) কোচবিহার পঞ্চানন বর্মা বিশ্ববিদ্যালয়, শঙ্কর মণ্ডল রোড; (৯) কোচবিহার রাজপ্রাসাদ বাস টার্মিনাস, কেশব রোড; (১০) ডুয়ার্স কন্যা জেলা সরকারি কার্যালয়, আলিপুরদুয়ার; (১১) জলদাপাড়া জাতীয় উদ্যান, জলদাপাড়া উত্তর, মাদারিহাট; (১২) কামাখ্যাগুড়ি রেলওয়ে স্টেশন; (১৩) মদন মোহন মন্দির, কোচবিহার; (১৪) মাথাভাঙ্গা কলেজ, শিলিগুড়ি রোড, খাটারবাড়ি; (১৫) শীতলকুচি বিডিও অফিস, সিটাই রোড, শীতলকুচি; (১৬) তুফানগঞ্জ হাসপাতাল, তুফানগঞ্জ।

ওয়াক টেস্ট - ৯ই জুন থেকে ১৩ই জুন ২০২৬-এর মধ্যে যে ওয়াক টেস্টগুলি পরিচালিত হয়েছে, সেগুলি হলো: (১) কোচবিহার সরকারি মেডিকেল কলেজ, শঙ্কর মণ্ডল রোড; (২) আলিপুরদুয়ার জেলা আদালত, নতুন প্রশাসনিক ভবন, আলিপুরদুয়ার; (৩) নিউ আলিপুরদুয়ার রেলওয়ে স্টেশন; (৪) নিউ কোচবিহার জংশন রেলওয়ে স্টেশন, গোসানিমারি, কোচবিহার; এগুলির মাধ্যমে জনাকীর্ণ এলাকায় মোবাইল নেটওয়ার্কের কার্যকারিতা বা আচরণ পর্যবেক্ষণ করা হয়েছে।

এই IDT প্রতিবেদনের ফলাফল সংশ্লিষ্ট টিএসপি (TSP)-গুলির সঙ্গে ভাগ করে নেওয়া হয়েছে যাতে তারা তাদের পক্ষ থেকে পরবর্তী প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করতে পারে। IDT-র বিস্তারিত প্রতিবেদন TRAI-এর ওয়েবসাইট www.trai.gov.in-এ পাওয়া যাচ্ছে। কোনো স্পষ্টীকরণ বা অতিরিক্ত তথ্যের জন্য adv.kolkata@trai.gov.in -এ ইমেল করা যেতে পারে অথবা +91-33-22361401 নম্বরে ফোন করে TRAI-এর কলকাতা আঞ্চলিক কার্যালয়ের সঙ্গে যোগাযোগ করা যেতে পারে।

 

বিস্তারিত জানতে নিচের লিঙ্কে ক্লিক করুন 

 https://static.pib.gov.in/WriteReadData/specificdocs/documents/2026/jul/doc2026723929701.pdf

 

 

 

SC/AP/SG


(रिलीज़ आईडी: 2288500) आगंतुक पटल : 15
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: English , Urdu , हिन्दी , Tamil