প্রধানমন্ত্রীর দপ্তর
তরুণদের ভবিষ্যৎকে রক্ষা করতে প্রশ্নপত্র ফাঁস মামলার জন্য ফাস্ট-ট্র্যাক কোর্টের ঘোষণা করলেন প্রধানমন্ত্রী
प्रविष्टि तिथि:
23 JUL 2026 9:46AM by PIB Agartala
নতুন দিল্লি, ২৩ জুলাই, ২০২৬
প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী আজ জোর দিয়ে বলেছেন যে, তরুণদের কল্যাণ এবং ভবিষ্যতের থেকে অন্য আর কিছু গুরুত্বপূর্ণ নয়।
প্রধানমন্ত্রী জানিয়েছেন যে, সরকার ফাস্ট-ট্র্যাক কোর্ট গঠনের সিদ্ধান্ত নিয়েছে যাতে প্রশ্নপত্র ফাঁসের সঙ্গে যুক্তদের দ্রুত কঠোর শাস্তি নিশ্চিত করা যায়। প্রধানমন্ত্রী বলেছেন যে, এই বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ এবং আধিকারিকদের প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। তিনি আরও বলেছেন, ছাত্রদের স্বার্থরক্ষায় একাধিক পদক্ষেপের অঙ্গ হিসেবে এই ব্যবস্থা।
প্রধানমন্ত্রী দৃঢ়তার সঙ্গে জানিয়েছেন, যারা তরুণদের ভবিষ্যৎ নষ্ট করার চেষ্টা করবে তাদের রেহাই দেওয়া হবে না।
এক্স-এ এক পোস্টে প্রধানমন্ত্রী লিখেছেন :
“দেশের যুবাদের কল্যাণ এবং তাদের ভবিষ্যৎ আমাদের সর্বোচ্চ অগ্রাধিকার।
পেপার লিকের সব মামলায় দোষীদের দ্রুত কঠোর শাস্তি দেওয়ার জন্য মামলার দ্রুত নিষ্পত্তি করতে ফাস্ট-ট্র্যাক কোর্ট গঠন করা হবে।
বিদ্যার্থীদের কল্যাণ সুরক্ষিত করার জন্য, সরকার গৃহীত সিদ্ধান্তগুলির মধ্যে এটি একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ।
যুবাদের ভবিষ্যৎ নিয়ে যারা খেলা করবে তাদের বরদাস্ত করা হবে না। ”
https://x.com/narendramodi/status/2080135258142617785?ref_src=twsrc%5Etfw%7Ctwcamp%5Etweetembed%7Ctwterm%5E2080135258142617785%7Ctwgr%5E6866f6ff4cc0e499f067a7e9aa982e2f8568f5fe%7Ctwcon%5Es1_c10&ref_url=https%3A%2F%2Fwww.pib.gov.in%2FPressReleasePage.aspx%3FPRID%3D2288134reg%3D48lang%3D1
*****
PS/Agt
(रिलीज़ आईडी: 2288409)
आगंतुक पटल : 7
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें:
English
,
Urdu
,
Marathi
,
हिन्दी
,
Nepali
,
Bengali
,
Manipuri
,
Assamese
,
Punjabi
,
Gujarati
,
Odia
,
Tamil
,
Telugu
,
Kannada
,
Malayalam