বৈদ্যুতিন ও তথ্যপ্রযুক্তি মন্ত্রক
সামাজিক মাধ্যমে শিশুদের যৌন নিপীড়নমূলক বিষয়বস্তুর বিরুদ্ধে কঠোর পদক্ষেপ গ্রহণের মাধ্যমে সরকার অনলাইনে তাদের নিরাপত্তা জোরদার করছে
प्रविष्टि तिथि:
22 JUL 2026 3:30PM by PIB Kolkata
নয়াদিল্লি, ২২ জুলাই ২০২৬
সরকারের গৃহীত নীতির উদ্দেশ্য হল নারী ও শিশুসহ সকল ব্যবহারকারীর জন্য একটি মুক্ত, নিরাপদ ও নির্ভরযোগ্য ইন্টারনেট ব্যবস্থা নিশ্চিত করা। তথ্যপ্রযুক্তি আইন এবং 'ইনফরমেশন টেকনোলজি (ইন্টারমিডিয়ারি গাইডলাইনস অ্যান্ড ডিজিটাল মিডিয়া এথিক্স কোড) রুলস, ২০২১' — এই দুটির সমন্বয়ে ডিজিটাল পরিসরে বেআইনি ও ক্ষতিকারক বিষয়বস্তু মোকাবিলার জন্য একটি শক্তিশালী কাঠামো গড়ে তোলা হয়েছে।
এর সঙ্গে সম্পর্কিত বিজ্ঞাপন প্রচারের অভিযোগকে কেন্দ্রীয় সরকার অত্যন্ত গুরুত্বের সঙ্গে বিবেচনা করছে এবং সংশ্লিষ্ট মধ্যস্থতাকারী প্রতিষ্ঠানের কাছে এ বিষয়ে বিস্তারিত প্রতিবেদন চেয়ে পাঠিয়েছে। এছাড়া, 'ন্যাশনাল কমিশন ফর প্রোটেকশন অফ চাইল্ড রাইটস' (এনসিপিসিআরসি) বা জাতীয় শিশু অধিকার সুরক্ষা কমিশনও সংশ্লিষ্ট সামাজিক মাধ্যমের প্ল্যাটফর্মগুলোকে নোটিশ পাঠিয়েছে।
তথ্যপ্রযুক্তি আইনে বিভিন্ন সাইবার অপরাধের জন্য শাস্তির বিধান রয়েছে। এই আইনের ৭৮ ও ৮০ নং ধারায় পুলিশকে অপরাধের তদন্ত করার ক্ষমতাও দেওয়া হয়েছে।
তথ্যপ্রযুক্তি নিয়মাবলী অনুসারে, মধ্যস্থতাকারী প্রতিষ্ঠানগুলোর ওপর তাদের দায়িত্ব পালনের সময় যথাযথ সতর্কতা অবলম্বন করতে হবে। তাদের ব্যবহারকারীদের জানাতে হবে, এমন কোনো তথ্য প্রদর্শন, আপলোড, পরিবর্তন, প্রকাশ, প্রচার, আপডেট বা শেয়ার করা যাবে না যা শিশুদের জন্য ক্ষতিকর ও অশ্লীল যা বর্তমানে বলবৎ কোনো আইনকে লঙ্ঘন করে।
ডিপফেক ও কৃত্রিম বুদ্ধিমত্তার সাহায্যে তৈরি বিষয়বস্তুসহ কৃত্রিমভাবে সৃষ্ট তথ্যের কারণে ক্ষতিকর প্রভাব মোকাবিলায় সরকার ‘তথ্যপ্রযুক্তি বিধিমালা, ২০২১’ সংশোধন করে নিয়ন্ত্রণমূলক কাঠামোকে আরও শক্তিশালী করেছে।
তথ্যপ্রযুক্তি বিধিমালায় উল্লিখিত আইনি বাধ্যবাধকতা পালনে মধ্যস্থতাকারীরা ব্যর্থ হলে, এই আইনের ৭৯ ধারার অধীনে তৃতীয় পক্ষের থেকে পাওয়া তথ্যের ক্ষেত্রে তারা যে দায়মুক্তির সুবিধা ভোগ করে, সেটি আর প্রযোজ্য হবে না। প্রচলিত আইন অনুযায়ী তাদের বিরুদ্ধে পরবর্তী আইনি পদক্ষেপ বা বিচার বিভাগীয় তদন্ত কার্যকর করা যাবে।
সরকার সামাজিক মাধ্যমে মধ্যস্থতাকারীসহ সকল মধ্যস্থতাকারীকে তথ্যপ্রযুক্তি আইন ও তথ্যপ্রযুক্তি বিধিমালা অনুযায়ী যথাযথ সতর্কতা অবলম্বনের বাধ্যবাধকতা মেনে চলার ওপর গুরুত্ব দিয়ে পরামর্শমূলক একাধিক বিবৃতি জারি করেছে।
লোকসভায় আজ বৈদ্যুতিন ও তথ্যপ্রযুক্তি প্রতিমন্ত্রী শ্রী জিতিন প্রসাদ এই তথ্য জানিয়েছেন।
SC/CB/DM
(रिलीज़ आईडी: 2287855)
आगंतुक पटल : 3