মত্স চাষ, প্রাণী সম্পদ ও দুগ্ধজাত সামগ্রী মন্ত্রক
azadi ka amrit mahotsav

মৎস্য উৎপাদন

प्रविष्टि तिथि: 21 JUL 2026 3:03PM by PIB Agartala

নতুন দিল্লি, ২১ জুলাই ২০২৬

 


মৎস্য চাষ, পশু পালন এবং দুগ্ধ উৎপাদন মন্ত্রকের মৎস্য চাষ দপ্তরের আওতায় ২০২০-২১ সাল থেকে কাজ করে চলেছে প্রধানমন্ত্রী মৎস্য সম্পদ যোজনা (পিএমএমএসওয়াই)। এর ফলে দেশে মৎস্য উৎপাদন উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে। ২০১৯-২০ অর্থবর্ষে মৎস্য উৎপাদনের পরিমান ছিল ১৪১.৬৪ লক্ষ টন। ২০২৪-২৫-এ তা দাঁড়িয়েছে ১৯৭.৭৫ লক্ষ টনে।


পিএমএমএসওয়াই-এর আওতায় অর্থ সহায়তার ক্ষেত্রে মহিলাদের বিশেষ অগ্রাধিকার দেওয়া হয়। তারা উৎপাদনের একক প্রতি ৬০ শতাংশ হারে সহায়তা পেয়ে থাকেন। ২০২০-২১ থেকে ২০২৫-২৬, এই ৬ বছরে ১,৪৭,৬৫৪ মহিলা মৎস্যজীবীর জন্য ৪১৭৮.৩০ কোটি টাকার আর্থিক সহায়তা বরাদ্দ হয়েছে।

সংশ্লিষ্ট প্রকল্পের মাধ্যমে হিমঘর ব্যবস্থাপনা এবং বিপণন পরিকাঠামো জোরদার করে তোলা হচ্ছে। এজন্য ২০২৬-এর এপ্রিল পর্যন্ত ২,৭৯৭ কোটি টাকার অনুমোদন দেওয়া হয়েছে। ৭৭৫টি হিমঘর এবং মৎস্য পরিবহনের জন্য আইস বক্স, বাইক, রেফ্রিজারেটেড ট্রাকের ব্যবস্থা হচ্ছে। দেশের বিভিন্ন প্রান্তে মাছের ২৪টি পাইকারি বাজার চালু করা হয়েছে।

লোকসভায় আজ এক প্রশ্নের উত্তরে একথা জানিয়েছেন মৎস্য চাষ, পশুপালন এবং দুগ্ধ উৎপাদন দপ্তরের মন্ত্রী শ্রী রাজীব রঞ্জন সিং ওরফে লালন সিং।

*****

PS/Agt


(रिलीज़ आईडी: 2287239) आगंतुक पटल : 6
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: English , Urdu , हिन्दी , Bengali , Tamil