স্বাস্থ্যওপরিবারকল্যাণমন্ত্রক
azadi ka amrit mahotsav

ক্যান্সার ও সংক্রামক রোগের চিকিৎসায় তিনটি দেশীয় বায়োমেডিক্যাল প্রযুক্তি হস্তান্তর আইসিএমআরের

प्रविष्टि तिथि: 21 JUL 2026 11:26AM by PIB Kolkata

নয়াদিল্লি, ২১ জুলাই, ২০২৬ 

 

 'মেডিক্যাল ইনোভেশনস পেটেন্ট মিত্র'  উদ্যোগের আওতায় তিনটি দেশীয় বায়োমেডিক্যাল প্রযুক্তির লাইসেন্স ভারতের শীর্ষস্থানীয় ওষুধ ও টিকা প্রস্তুতকারক সংস্থাগুলিকে প্রদান করেছে
ইন্ডিয়ান কাউন্সিল অফ মেডিক্যাল রিসার্চ (আইসিএমআর)। এর উদ্দেশ্য হল, এই প্রযুক্তির আরও উন্নয়ন, উৎপাদন এবং বাণিজ্যিকীকরণ নিশ্চিত করা। এই প্রযুক্তিগুলির মধ্যে রয়েছে 'SHetA2', যা সার্ভিক্যাল ইন্ট্রাএপিথেলিয়াল নিওপ্লাসিয়া (সিআইএন)-এর চিকিৎসায় একটি অভিনব  পদ্ধতি।

এছাড়া রয়েছে অন্ত্রের ব্যাকটেরিয়াজনিত সংক্রমণের বিরুদ্ধে কার্যকর দুটি পরবর্তী প্রজন্মের টিকা প্রযুক্তি, যা কলকাতার
 'আইসিএমআর-ন্যাশনাল ইনস্টিটিউট অফ রিসার্চ ইন ব্যাকটেরিয়াল ইনফেকশনস'
(আইসিএমআর-এনআইআরবিআই)-এ উদ্ভাবন করা হয়েছে।

 'SHetA2' প্রযুক্তিটি যৌথভাবে উদ্ভাবন করেছেন আইসিএমআর-এর 'ন্যাশনাল ইনস্টিটিউট অফ ক্যান্সার প্রিভেনশন অ্যান্ড রিসার্চ' (আইসিএমআর-এনআইসিপিআর)-এর ডঃ শওকত হোসেন এবং যুক্তরাষ্ট্রের ওকলাহোমা বিশ্ববিদ্যালয়ের 'স্টিফেনসন ক্যান্সার সেন্টার'-এর ডঃ ডরিস এম. বেনব্রুক। এটি একটি অনন্য বা 'ফার্স্ট-ইন-ক্লাস' টার্গেটেড থেরাপিউটিক পদ্ধতি। এটি  সুস্থ কোষের কোনও ক্ষতি না করেই এইচপিভি-জনিত প্রাক্-ক্যান্সার এবং জরায়ুমুখের ক্যান্সারের কোষগুলিকে সুনির্দিষ্টভাবে ধ্বংস করে। জরায়ুমুখের ক্যান্সারের চিকিৎসায় এটি একটি নিরাপদ, সাশ্রয়ী এবং ন্যূনতম অস্ত্রোপচার-নির্ভর বিকল্প ব্যবস্থা।

সামগ্রিকভাবে, এইসব প্রযুক্তি ভারতের ক্যান্সার প্রতিরোধ ও সংক্রামক রোগ নিয়ন্ত্রণ প্রচেষ্টাকে শক্তিশালী করার পাশাপাশি পরবর্তী প্রজন্মের চিকিৎসা পদ্ধতি ও টিকার দেশীয় উদ্ভাবনকে এগিয়ে নেওয়ার ক্ষমতা রাখে।


স্বাস্থ্য গবেষণা বিভাগের সচিব এবং আইসিএমআর-এর মহানির্দেশক ডঃ রাজীব বহেল বলেন, "সরকারি অর্থায়নে পরিচালিত গবেষণার ফলাফল যাতে এমন সব পণ্যে রূপান্তরিত হয়, যা স্বাস্থ্যসেবার মান ও ফলাফল উন্নত করে।
 'মেডিক্যাল ইনোভেশনস পেটেন্ট মিত্র'-র মতো উদ্যোগের মাধ্যমে আমরা গবেষক ও শিল্পপ্রতিষ্ঠানের মধ্যে অংশীদারিত্ব গড়ে তুলে বৈজ্ঞানিক আবিষ্কার থেকে বাণিজ্যিকীকরণ পর্যন্ত পথটিকে সুদৃঢ় করছি।"


SC/MP/DM


(रिलीज़ आईडी: 2287181) आगंतुक पटल : 11
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: English , Gujarati , Urdu , हिन्दी , Bengali-TR , Punjabi , Tamil , Telugu