শিল্পওবাণিজ্যমন্ত্রক
azadi ka amrit mahotsav

অর্থনৈতিক উপদেষ্টার কার্যালয় ২০২২-২৩ ভিত্তি বছর ধরে মূল শিল্প সূচকের সংশোধিত সিরিজ প্রকাশ করবে

प्रविष्टि तिथि: 17 JUL 2026 3:43PM by PIB Kolkata

নয়াদিল্লি, ১৭  জুলাই  ২০২৬

 

শিল্প ও অভ্যন্তরীণ বাণিজ্য প্রসার বিভাগ এর অন্তর্গত অর্থনৈতিক উপদেষ্টার কার্যালয় ২০২২-২৩-কে ভিত্তিবছর ধরে মূল শিল্প সূচকের(আইসিআই)-এর সংশোধিত সিরিজ প্রকাশ করবে। আগামী ২০ জুলাই বিকেল পাঁচটায় এই  সংশোধিত সিরিজ প্রকাশ করা হবে। এই সংশোধিত সিরিজটি ২০১১-১২ ভিত্তিবর্ষের সিরিজটির প্রতিস্থাপন ঘটাবে।

আইসিআই প্রতি মাসে প্রস্তুত করা হয়। এই প্রকাশনায় জুন ২০২৬-এর জন্য শর্তসাপেক্ষে  আইসিআই-এর পাশাপাশি এপ্রিল ২০২৩ থেকে মে ২০২৬ পর্যন্ত ৩৮ মাস  সময়ের পূর্ববর্তী তথ্যও অন্তর্ভুক্ত থাকবে।

প্রতিষ্ঠিত পদ্ধতি অনুযায়ী,আইসিআই (২০২২-২৩) সিরিজের  প্রয়োজনীয় গুরুত্ব  নির্ধারিত  পরিসংখ্যান ও কর্মসূচি রূপায়ন মন্ত্রক কর্তৃক প্রকাশিত শিল্প উৎপাদন সূচক(আইআইপি) ২০২২-২৩ সিরিজের গুরুত্বের ওপর ভিত্তি করে তৈরি। আইআইপি থেকে প্রাপ্ত আইসিআই  বাস্কেটের অন্তর্ভুক্ত পণ্যগুলোর গুরুত্বকে আনুপাতিক হারে পুনর্বণ্টন করে মোট মান ১০০-তে নিয়ে আসা হয়েছে। আইসিআই-এর চূড়ান্ত পণ্য-তালিকা বা বাস্কেটের গুরুত্ব নির্ধারণ যাতে করা সম্ভব হয় এটা সেই লক্ষ্যে করা।

শিল্প উৎপাদনে আকরিক লোহার বিপুল ব্যবহার তদুপরি শিল্পোন্নয়নে এর উল্লেখযোগ্য অবদানের বিষয়টি বিবেচনায় রেখে, সংশোধিত আইসিআই সিরিজে আকরিক লোহাকে একটি কোর ইন্ডাস্ট্রি বা মূল শিল্প হিসেবে অন্তর্ভুক্ত করা হয়েছে। এর ফলে, কোর ইন্ডাস্ট্রির সংখ্যা আটটি থেকে বেড়ে নয়টি হয়েছে।

আইআইপি-এর সাথে সামঞ্জস্য বজায় রাখার লক্ষ্যে, সংশোধিত আইসিআই সিরিজে ইস্পাত সূচক তৈরির ক্ষেত্রে মোট উৎপাদনের তথ্য ব্যবহার করা হচ্ছে; যা আইসিআই (২০১১-১২) সিরিজে ব্যবহৃত নিট উৎপাদনের তথ্যের প্রতিস্থাপন ঘটাবে।

কয়লা খাতে, সংশোধিত আইসিআই সিরিজে শুধুমাত্র কাঁচা কয়লাকেই রাখা হয়েছে। দ্বৈত গণনা এড়ানোর জন্য কোল মিডলিংস এবং ধৌত কয়লাকে বাদ দেওয়া হয়েছে, কারণ এই দুটিই কাঁচা কয়লা থেকে উদ্ভূত।

 


SC/AB/NS….


(रिलीज़ आईडी: 2285837) आगंतुक पटल : 3
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: Malayalam , English , Urdu , हिन्दी , Gujarati