ভূ-বিজ্ঞানমন্ত্রক
আবহাওয়া দপ্তর পূর্ব, উত্তর-পূর্ব ভারত এবং পশ্চিমাঞ্চল হিমালয় এলাকা জুড়ে সুস্পষ্ট নিম্নচাপের ফলে আগামী সাতদিন ধরে বর্ধিত বৃষ্টিপাতের পূর্বাভাস দিয়েছে ওড়িশার জন্য আজ অতি ভারী বর্ষণের সতর্কবার্তা জারি
प्रविष्टि तिथि:
16 JUL 2026 2:42PM by PIB Kolkata
নয়াদিল্লি, ১৬ জুলাই, ২০২৬
উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর সংলগ্ন উত্তর ওড়িশা এবং পশ্চিমবঙ্গ উপকূলে সুস্পষ্ট নিম্নচাপ ঘনিভূত হওয়ায় পূর্ব ও উত্তর-পূর্ব ভারত, পূর্ব-উত্তরপ্রদেশ এবং পশ্চিম-হিমালয় এলাকায় আগামী সাতদিন বর্ধিত বৃষ্টিপাতের পূর্বাভাস দেওয়া হয়েছে। কিছু কিছু জায়গায় ভারী থেকে অতিভারী বৃষ্টিও হতে পারে। ওড়িশাতে আজ বিচ্ছিন্নভাবে অতিভারী বৃষ্টির সতর্কবার্তা জারি করা হয়েছে। উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর এবং সংলগ্ন উত্তর ওড়িশা ও পশ্চিম উপকূলে একটি সুস্পষ্ট নিম্নচাপ আজ তৈরি হয়েছে। এটি উত্তর-পূর্ব দিকে অগ্রসর হওয়ার সম্ভাবনা। এর ফলে উত্তর ওড়িশা এবং গাঙ্গেয় পশ্চিমবঙ্গে আগামী দু’দিনে বৃষ্টিপাত হবে।
জাতীয় আবহাওয়া বুলেটিন দেখতে - এই লিঙ্কে ক্লিক করুন https://mausam.imd.gov.in/responsive/all_india_forcast_bulletin.php
জেলাস্তরের সতর্কবার্তার জন্য https://mausam.imd.gov.in/responsive/districtWiseWarningGIS.php - এই লিঙ্কে ক্লিক করুন।
মৎস্যজীবীদের উদ্দেশে সতর্কবার্তা দেখতে - https://rsmcnewdelhi.imd.gov.in/fishermenwarning.php - এই লিঙ্কে ক্লিক করুন।
আগামী পাঁচ দিন জেলা-ভিত্তিক আবহাওয়াজনিত নানাবিধ বিপর্যয়ের সতর্কবার্তা জানতে
https://mausam.imd.gov.in/responsive/districtWiseWarningGIS.php - এই লিঙ্কে ক্লিক করুন।
SC/AB/DM....
(रिलीज़ आईडी: 2285486)
आगंतुक पटल : 5