কয়লামন্ত্রক
azadi ka amrit mahotsav

ভারত খনি সপ্তাহ, ২০২৬ অনুষ্ঠিত হবে ১৫-১৭ নভেম্বর

प्रविष्टि तिथि: 15 JUL 2026 8:04PM by PIB Kolkata

নয়াদিল্লি, ১৫ জুলাই, ২০২৬ 

 

ভারত খনি সপ্তাহ, ২০২৬-এর আজ আনুষ্ঠানিক ঘোষণা করেন কেন্দ্রীয় কয়লা ও খনি মন্ত্রী শ্রী জি কিষাণ রেড্ডি। খনি ও আকরিক ক্ষেত্রের জন্য এটি ভারতের সর্ববৃহৎ সম্মেলন ও প্রদর্শনী। নতুন দিল্লির যশোভূমি কনভেনশন সেন্টারে অনুষ্ঠিত হবে ১৫-১৭ নভেম্বর।

কেন্দ্রীয় কয়লা ও খনি মন্ত্রী শ্রী জি কিষাণ রেড্ডি এই শিখর সম্মেলনের প্রারম্ভিক সূচনা করেন। তাঁর সঙ্গে ছিলেন কেন্দ্রীয় কয়লা ও খনি প্রতিমন্ত্রী শ্রী সতীশ চন্দ্র দুবে। লোগো এবং ব্রশিওরের আনুষ্ঠানিক প্রকাশ করা হয়। এই সূচনা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শিল্প নেতৃত্ব এবং খনিক্ষেত্রের নানা অংশীদার।

তিনদিনের এই শিখর সম্মেলনে প্রযুক্তিগতভাবে অত্যাধুনিক, বৈশ্বিক প্রতিযোগিতা সক্ষম ও পরিবেশ-বান্ধব খনিক্ষেত্র নিয়ে ভারত তার দিশাদর্শ তুলে ধরতে চায়। সম্মেলনে আলোচনা, সহযোগিতা বিন্যাস এবং সামগ্রিক খনি মূল্য শৃঙ্খলে নানা চুক্তিরও সম্পাদিত হওয়ার সম্ভাবনা।

কেন্দ্রীয় মন্ত্রী বলেন, প্রথমসারির আন্তর্জাতিক মঞ্চ হিসেবে এই অনুষ্ঠান সরকার, শিল্প সংস্থা, বিনিয়োগকারী, প্রযুক্তি নেতৃত্ব, গবেষণাকারী, স্টার্ট-আপ এবং শিক্ষাক্ষেত্রকে ভবিষ্যৎ প্রযুক্তি-বান্ধব, স্থিতিস্থাপক খনিক্ষেত্রে প্রয়োজনীয় ইতিকর্তব্য নিয়ে আলোচনা ও রূপরেখা তৈরির জায়গা করে দেবে। প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে বিগত এক দশকে যে রূপান্তরমূলক সংস্কার ঘটে চলেছে তার ওপর আলোকপাত করে তিনি বলেন দুর্নীতিমুক্ত নিলাম, বাণিজ্যিকভাবে কয়লা খনন, দ্রুত অনুসন্ধান, ব্যবসার স্বাচ্ছন্দ্যবিধান এবং প্রযুক্তি-নির্ভর পরিচালন ব্যবস্থা ভারতকে বিশ্বের সর্বাধিক আকর্ষণীয় খনি গন্তব্য হিসেবে চিহ্নিত করেছে।

জ্বালানি নিরাপত্তা নিয়ে উদ্ভূত বৈশ্বিক চ্যালেঞ্জের প্রেক্ষিতে বিরল ধাতু এবং স্থিতিস্থাপক সরবরাহ শৃঙ্খল প্রশ্নে তিনি বলেন, ভারত নীতিগত সংস্কারের ক্ষেত্রে এই সমস্ত বিষয়কে একসূত্রে যুক্ত করছে। এই অনুষ্ঠানে মন্ত্রী কয়লা বিনিময় নিবন্ধীকরণের জন্য অনলাইন পোর্টাল অ্যাপ্লিকেশনের আনুষ্ঠানিক সূচনা করেন। সেইসঙ্গে, বিরল ও কৌশলগত আকরিক ব্লকের অষ্টম নিলাম পর্বের সূচনা করেন।

সম্মেলনে কেন্দ্রীয় প্রতিমন্ত্রী শ্রী সতীশ চন্দ্র দুবে বলেন যে ভারতের আর্থিক বিকাশ, আঞ্চলিক উন্নয়ন ও কর্মসংস্থান প্রসারে ভারতের খনিক্ষেত্র গুরুত্বপূর্ণ অবদান রেখে চলেছে।ভারত খনি সপ্তাহ, ২০২৬ সম্পর্কে জানতে নিচের লিঙ্কে ক্লিক করুন – 
https://indiaminingweek.org/

 

SC/AB/DM...


(रिलीज़ आईडी: 2285300) आगंतुक पटल : 9
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: English , Urdu , हिन्दी , Tamil , Telugu