প্রধানমন্ত্রীরদপ্তর
azadi ka amrit mahotsav

নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক প্রধানমন্ত্রীর

প্রকাশিত: 11 JUL 2026 8:09AM by PIB Kolkata

নতুন দিল্লি, ১১ জুলাই ২০২৬

 


প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী আজ অকল্যান্ডের গভর্নমেন্ট হাউসে নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রী ক্রিস্টোফার লাক্সনের সঙ্গে সাক্ষাৎ করেন। গভর্নমেন্ট হাউসে পৌঁছনোর পর তাঁকে ঐতিহ্যবাহী মাওরি রীতিতে স্বাগত জানানো হয়।
ঐতিহ্যবাহী অভ্যর্থনা পর্বের পর প্রধানমন্ত্রীকে 'গার্ড অফ অনার' প্রদান করা হয়।


দুই প্রধানমন্ত্রী সীমিত পরিসরে এবং প্রতিনিধিদল-স্তরে দ্বিপাক্ষিক নানা বিষয় বিস্তারিত আলোচনা করেন। তাঁদের আলোচনায় বাণিজ্য ও বিনিয়োগ, প্রতিরক্ষা ও নিরাপত্তা, কৃষি-প্রযুক্তি, ক্রীড়া, শিক্ষা, পর্যটন, সংস্কৃতি এবং মানুষের মধ্যে পারস্পরিক সম্পর্কের মতো দ্বিপাক্ষিক সম্পর্কের বিভিন্ন দিক উঠে আসে। তাঁরা দ্বিপাক্ষিক সম্পর্ককে 'কৌশলগত অংশীদারিত্বে'র পর্যায়ে উন্নীত করতে সম্মত হন, যা ভারত-নিউজিল্যান্ড সম্পর্কের ক্ষেত্রে এক নতুন অধ্যায়ের সূচনা করবে। পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতা আরও গভীর করার বিষয়ে তাঁরা তাঁদের অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন। উভয় নেতাই ভারত-নিউজিল্যান্ড মুক্ত বাণিজ্য চুক্তি দ্রুত বাস্তবায়নের ওপর গুরুত্ব দেন।  দুই প্রধানমন্ত্রী ২০৩০ সালের মধ্যে দ্বিপাক্ষিক বাণিজ্যের পরিমাণ দ্বিগুণ করার লক্ষ্য স্থির করেন। এছাড়া, তাঁরা আঞ্চলিক ও আন্তর্জাতিক ঘটনাবলি নিয়ে মত বিনিময় করেন এবং বহুপক্ষীয় ফোরামগুলিতে সহযোগিতা জোরদার করার বিষয়ে তাঁদের প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেন।

আলোচনা শেষে, দুই প্রধানমন্ত্রীর উপস্থিতিতে প্রতিরক্ষা ও সামুদ্রিক নিরাপত্তা, হাইড্রোগ্রাফি, ক্রীড়া, দুর্যোগ ব্যবস্থাপনা, দুগ্ধশিল্প, পর্যটন, সামুদ্রিক ঐতিহ্য, সংস্কৃতি, খাদ্য প্রযুক্তি এবং সমুদ্র গবেষণার ক্ষেত্রে বেশ কয়েকটি সমঝোতা চুক্তিও হয়। 

আলোচনায় প্রাপ্তির তালিকা এখানে দেখা যাবে
 [ https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2283528&reg=3&lang=1 ]। 

দ্বিপাক্ষিক অংশীদারিত্বের ভবিষ্যৎ কর্মপন্থা নিয়ে উভয় নেতার মধ্যে একটি যৌথ বিবৃতিও গৃহীত হয়
 [ https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2283527&reg=3&lang=1 ]।


প্রধানমন্ত্রী মোদী উষ্ণ অভ্যর্থনা ও আতিথেয়তার জন্য প্রধানমন্ত্রী লাক্সনকে ধন্যবাদ জানান এবং তাঁকে ভারত সফরের আমন্ত্রণ জানান।

 

SC/MP/AS


(রিলিজ আইডি: 2283594) ভিজিটরের কাউন্টার : 30