পরিবেশওঅরণ্যমন্ত্রক
জাতীয় বন্যপ্রাণী বোর্ডের স্থায়ী কমিটির বৈঠকে বন্যপ্রাণী সংরক্ষণের প্রধান উদ্যোগগুলির অগ্রগতি পর্যালোচনা
प्रविष्टि तिथि:
09 JUL 2026 2:49PM by PIB Kolkata
নয়াদিল্লি, ০৯ জুলাই, ২০২৬
পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন বিষয়ক কেন্দ্রীয় মন্ত্রী শ্রী ভূপেন্দ্র যাদব আজ কোয়েম্বাটোরে জাতীয় বন্যপ্রাণী বোর্ডের স্থায়ী কমিটির (এসসি-এনবিডব্লিউএল) ৯১তম বৈঠকে সভাপতিত্ব করেন।
স্থায়ী কমিটি ন্যাশনাল বোর্ড ফর ওয়াইল্ডলাইফ এবং কমিটির পূর্ববর্তী বৈঠকগুলিতে জারি করা বেশ কিছু গুরুত্বপূর্ণ নির্দেশিকার অগ্রগতি পর্যালোচনা করেছে। এর মাধ্যমে বিজ্ঞান-ভিত্তিক বন্যপ্রাণী সংরক্ষণ, বন্যপ্রাণীদের গুরুত্বপূর্ণ আবাসস্থল রক্ষা, বাস্তুতান্ত্রিক সংযোগ জোরদার এবং সুস্থায়ী উন্নয়ন নিশ্চিত করার বিষয়ে সরকারের প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করা হয়। কমিটি প্রধানমন্ত্রীর সভাপতিত্বে অনুষ্ঠিত এনবিডব্লিউএল-এর সপ্তম বৈঠকে গৃহীত সিদ্ধান্তগুলির অগ্রগতির পর্যালোচনা করেছে এবং বেশ কিছু গুরুত্বপূর্ণ জাতীয় সংরক্ষণ উদ্যোগ নিয়ে আলোচনা করেছে।
বৈঠকে বক্তব্য রাখতে গিয়ে শ্রী যাদব জোর দিয়ে বলেন যে, ভারতের পরিবেশগত ব্যবস্থাপনায় বন্যপ্রাণী সংরক্ষণ একটি কেন্দ্রীয় বিষয়। তিনি বলেন যে, বন্যপ্রাণীর আবাসস্থল বা এর আশেপাশের এলাকায় উন্নয়ন প্রকল্প সংক্রান্ত সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে বৈজ্ঞানিক পরিকল্পনা, আবাসস্থলের সংযোগ রক্ষা এবং কার্যকর ব্যবস্থা পথপ্রদর্শক হিসেবে কাজ করা উচিত। এছাড়া, মন্ত্রী প্রযুক্তিগত ও সমাজতাত্ত্বিক গবেষণার পাশাপাশি বন্যপ্রাণী সংরক্ষণে ঐতিহ্যবাহী জ্ঞানের প্রয়োগের মাধ্যমে সমাধান-কেন্দ্রিক নীতিগত পদক্ষেপ গ্রহণের ওপর গুরুত্ব আরোপ করেন।
স্ট্যান্ডিং কমিটি সারা দেশ থেকে আসা ১০০টিরও বেশি প্রস্তাব বিবেচনা করেছে। এই প্রস্তাবগুলোর মধ্যে ছিল - সড়ক ও সেতু নির্মাণ, প্রতিরক্ষা পরিকাঠামো, পানীয় জল সরবরাহ, যোগাযোগ টাওয়ার, বিদ্যুৎ সঞ্চালন লাইন, অপটিক্যাল ফাইবার নেটওয়ার্ক, পাইপলাইন, খনি খনন, নবীকরণযোগ্য শক্তি, শিক্ষা প্রতিষ্ঠান, গণ পরিকাঠামো এবং অন্যান্য অত্যাবশ্যকীয় উন্নয়নমূলক কাজ, যার জন্য 'বন্যপ্রাণী (সুরক্ষা) আইন, ১৯৭২'-এর বিধান অনুযায়ী বন্যপ্রাণী সংক্রান্ত ছাড়পত্রের প্রয়োজন।
স্ট্যান্ডিং কমিটি সুস্থায়ী উন্নয়নের পাশাপাশি বন্যপ্রাণী ও তাদের আবাসস্থল সংরক্ষণের বিষয়ে সরকারের প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেছে। কমিটি জোর দিয়ে বলেছে যে, জাতীয় গুরুত্বসম্পন্ন উন্নয়ন প্রকল্পগুলি বাস্তবায়নের সময় বন্যপ্রাণী ও তাদের আবাসস্থলের ওপর বিরূপ প্রভাব কমানোর জন্য যথাযথ সুরক্ষামূলক ব্যবস্থা গ্রহণ করতে হবে; আর তা করতে হবে 'বন্যপ্রাণী (সুরক্ষা) আইন, ১৯৭২' এবং অন্যান্য প্রযোজ্য পরিবেশগত সুরক্ষা বিধির সঙ্গে সামঞ্জস্য রেখে।
SC/MP/SB
(रिलीज़ आईडी: 2282948)
आगंतुक पटल : 9