প্রতিরক্ষামন্ত্রক
azadi ka amrit mahotsav

পিনাকা দূর পাল্লার রকেটের সফল পরীক্ষা ডিআরডিও-র

प्रविष्टि तिथि: 08 JUL 2026 7:13PM by PIB Kolkata

নয়াদিল্লি, ০৮ জুলাই, ২০২৬ 

 

প্রতিরক্ষা গবেষণা ও উন্নয়ন সংস্থা আজ চাঁদিপুরের ইন্টিগ্রেটেড টেস্ট রেঞ্জে 'পিনাকা লং-রেঞ্জ গাইডেড রকেট' (এলআরজিআর)-এর সফল পরীক্ষা সম্পন্ন করেছে।

 
ন্যূনতম ৬০ কিলোমিটার পাল্লার জন্য এই রকেটটির পরীক্ষা চালানো হয়। পরিকল্পনা অনুযায়ী, উড়ানকালীন সমস্ত কৌশল সফলভাবে প্রদর্শিত হয়।  এলআরজিআর-টি পূর্ব নির্ধারিত গতিপথ নিখুঁতভাবে অনুসরণ করে লক্ষ্যবস্তুতে আঘাত হানে। 


এই সফল পরীক্ষার জন্য প্রতিরক্ষামন্ত্রী শ্রী রাজনাথ সিং ডিআরডিও, ভারতীয় সেনাকে  অভিনন্দন জানিয়েছেন। তিনি
এই পরীক্ষাকে এক গুরুত্বপূর্ণ মাইলফলক হিসেবে অভিহিত করেছেন।

প্রতিরক্ষা সচিব, প্রতিরক্ষা গবেষণা ও উন্নয়ন বিভাগের সচিব এবং ডিআরডিও-র চেয়ারম্যান শ্রী রাজেশ কুমার সিং এই সফল পরীক্ষার সঙ্গে যুক্ত সকলকে অভিনন্দন জানিয়েছেন।

 

SC/MP/SB


(रिलीज़ आईडी: 2282748) आगंतुक पटल : 12
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: English , Urdu , Marathi , हिन्दी , Gujarati , Tamil