প্রতিরক্ষামন্ত্রক
azadi ka amrit mahotsav

জলে ভাসতে চলেছে দেশীয় প্রযুক্তিতে তৈরি ভারতীয় নৌবাহিনীর রণতরী ‘মহেন্দ্রগিরি’

प्रविष्टि तिथि: 06 JUL 2026 7:28PM by PIB Kolkata

নয়াদিল্লি, ৬ জুলাই ২০২৬

 

বিশাখাপত্তনমে দেশীয় প্রযুক্তিতে নির্মিত ভারতীয় নৌবাহিনীর যুদ্ধজাহাজ 'মহেন্দ্রগিরি' আগামী ১১ জুলাই 
আনুষ্ঠানিকভাবে জলে ভাসতে চলেছে।

পূর্ব ঘাটের মহেন্দ্রগিরি পর্বতশ্রেণীর নামানুসারে তৈরি এই যুদ্ধজাহাজটি শক্তি এবং অটল সংকল্পের প্রতীক। এই নাম বহনকারী ভারতীয় নৌবাহিনীর প্রথম যুদ্ধজাহাজ হিসেবে 'মহেন্দ্রগিরি' এক অনন্য ও অদ্বিতীয় নিদর্শন। 


ভারতীয় নৌবাহিনীর ‘ওয়ারশিপ ডিজাইন ব্যুরো’-র নিজস্ব নকশায় এবং মুম্বইয়ের ‘মাজাগন ডক শিপবিল্ডার্স লিমিটেড’-এর তত্ত্বাবধানে তৈরি ‘মহেন্দ্রগিরি’ দেশীয় প্রযুক্তিতে যুদ্ধজাহাজের নকশা ও নির্মাণে ভারতের ক্রমবর্ধমান দক্ষতার এক উজ্জ্বল নিদর্শন।

অত্যাধুনিক ‘স্টেলথ’ (শত্রুর রাডারে সহজে ধরা না পড়ার) বৈশিষ্ট্য, উন্নত কার্যকারিতা, এবং উচ্চ স্বয়ংক্রিয় প্রযুক্তিসম্পন্ন এই ফ্রিগেটটি একটি আধুনিক ‘কম্বাইন্ড ডিজেল অর গ্যাস’ (CODOG) প্রপালশন সিস্টেমের মাধ্যমে চালিত। এই ব্যবস্থা জাহাজটিকে সমুদ্রকেন্দ্রিক বিভিন্ন ধরনের অভিযানে দীর্ঘ সময় ধরে উচ্চ গতিতে কার্যক্রম পরিচালনার সক্ষমতা প্রদান করে।

৭৫ শতাংশেরও বেশি দেশীয় উপাদান বা প্রযুক্তির সমন্বয়ে নির্মিত ‘মহেন্দ্রগিরি’ ভারতের ‘আত্মনির্ভর ভারত’ উদ্যোগের এক উজ্জ্বল দৃষ্টান্ত। এর নির্মাণকাজে ভারতের বিভিন্ন শিল্পের এক বিশাল নেটওয়ার্ক যুক্ত হয়েছে, যার মধ্যে রয়েছে অসংখ্য ক্ষুদ্র, ছোট ও মাঝারি শিল্প (এমএসএমই);  এর ফলে একদিকে যেমন কর্মসংস্থান সৃষ্টি হয়েছে, তেমনি দেশের প্রতিরক্ষা শিল্প-কাঠামোও শক্তিশালী হয়েছে।

এই রণতরীটি দেশীয় প্রযুক্তিতে তৈরি অত্যাধুনিক অস্ত্র ও সেন্সর ব্যবস্থায় সুসজ্জিত। এর মধ্যে রয়েছে সারফেস-টু-সারফেস (জাহাজ থেকে জাহাজ) ও সারফেস-টু-এয়ার (জাহাজ থেকে আকাশ) ক্ষেপণাস্ত্র ব্যবস্থা, উন্নত বৈদ্যুতিন যুদ্ধক্ষমতা, সাবমেরিন-বিধ্বংসী যুদ্ধের পূর্ণাঙ্গ ব্যবস্থা এবং একটি সমন্বিত কমব্যাট ম্যানেজমেন্ট সিস্টেম। আকাশপথ, সমুদ্রপৃষ্ঠ ও সাবমেরিন-প্রতিরোধী অভিযান পরিচালনায় সক্ষম ‘মহেন্দ্রগিরি’ একইসাথে সামুদ্রিক নিরাপত্তা রক্ষা, শক্তি প্রদর্শন, মানবিক সহায়তা ও দুর্যোগ মোকাবিলা, অনুসন্ধান ও উদ্ধার  এবং দীর্ঘকালীন উপস্থিতি বজায় রাখার মত বিভিন্ন মিশনে সমানভাবে কার্যকর।


এই শ্রেণির একের পর এক ফ্রিগেট নৌবহরে যুক্ত হওয়ার ফলে ভারতীয় নৌবাহিনীর যুদ্ধক্ষমতা যেমন বৃদ্ধি পাচ্ছে, তেমনই নিজস্ব প্রযুক্তিতে যুদ্ধজাহাজ নির্মাণকারী শীর্ষস্থানীয় দেশ হিসেবে ভারতের অবস্থান আরও সুদৃঢ় হচ্ছে।


এটি দেশের সামুদ্রিক স্বার্থরক্ষা এবং একটি নিরাপদ, সুস্থিতিশীল ও সমৃদ্ধ ভারত-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চল গড়ে তোলার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।

 


SC/MP/NS


(रिलीज़ आईडी: 2281941) आगंतुक पटल : 11
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: English , Urdu , हिन्दी , Punjabi , Tamil