সংস্কৃতিমন্ত্রক
azadi ka amrit mahotsav

আগামীকাল কলকাতায় ভারত কেশরী ডঃ শ্যামা প্রসাদ মুখার্জীর ১২৫তম জন্মবার্ষিকী উপলক্ষে বিশেষ স্মারক অনুষ্ঠানের আয়োজন করবে সংস্কৃতি মন্ত্রক

प्रविष्टि तिथि: 05 JUL 2026 7:01PM by PIB Kolkata

নতুন দিল্লি, ৫ জুলাই, ২০২৬

 

সংস্কৃতি মন্ত্রক, পশ্চিমবঙ্গ সরকারের সহযোগিতায়, ভারত কেশরী ডঃ শ্যামা প্রসাদ মুখার্জীর ১২৫তম জন্মবার্ষিকী উপলক্ষে দুই বছরের সরকারি স্মরণ অনুষ্ঠানের অঙ্গ হিসেবে আগামীকাল (৬ই জুলাই, ২০২৬) কলকাতার মিলন মেলা প্রাঙ্গণে একটি বিশেষ স্মরণ অনুষ্ঠানের আয়োজন করবে।

কেন্দ্রীয় স্বরাষ্ট্র ও সমবায় মন্ত্রী শ্রী অমিত শাহ প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন। অনুষ্ঠানে অংশ নেবেন কেন্দ্রীয় সংস্কৃতি ও পর্যটন মন্ত্রী শ্রী গজেন্দ্র সিং শেখাওয়াত, পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শ্রী শুভেন্দু অধিকারী, পশ্চিমবঙ্গ সরকারের মুখ্য সচিব শ্রী মনোজ আগরওয়াল, সংস্কৃতি মন্ত্রকের সচিব শ্রী বিবেক আগরওয়াল এবং অন্যান্য বিশিষ্ট ব্যক্তি।

সংস্কৃতি মন্ত্রক ২০২৫-এ ভারত কেশরী ডঃ শ্যামা প্রসাদ মুখার্জীর ১২৫তম জন্মবার্ষিকীতে দুই বছর ধরে দেশজুড়ে স্মরণ করার ঘোষণা করেছিল। দূরদর্শী রাষ্ট্রনেতা, শিক্ষাবিদ, সাংসদ এবং জাতীয়তাবাদী নেতাকে সম্মান জানাতে, যাঁর অবদান উল্লেখযোগ্যভাবে রূপ দিয়েছে ভারতের রাজনৈতিক, সাংস্কৃতিক, শিক্ষাগত এবং শিল্পের পরিমণ্ডলকে। 

এদিনের অনুষ্ঠান শুরু হবে কলকাতার ভবানীপুরে ডঃ শ্যামা প্রসাদ মুখার্জীর বাসভবনে প্রধান অতিথি শ্রী অমিত শাহ এবং অন্যান্য বিশিষ্ট ব্যক্তির পুষ্পার্ঘ্য অর্পণ দিয়ে। এরপর, প্রধান অতিথি ইকো পার্কে যাবেন ভূমি পূজন এবং ডঃ শ্যামা প্রসাদ মুখার্জীর প্রস্তাবিত ১২৫ ফুটের মূর্তির ভিত্তিপ্রস্তর স্থাপন করতে। এই ঐতিহাসিক উদ্যোগ দেশের প্রতি তাঁর সুদীর্ঘ অবদানের সম্মানে। 

ডঃ শ্যামা প্রসাদ মুখার্জীর জীবন ও কর্ম নিয়ে একটি বিশেষ প্রদর্শনীরও উদ্বোধন করা হবে মিলন মেলা প্রাঙ্গণে। বিরল ছবি, লেখ্যাগারে রাখা নথি এবং আকর্ষণীয় মাল্টিমিডিয়া প্রদর্শনের মাধ্যমে এই প্রদর্শনীতে খোঁজা হয়েছে তাঁর ব্যক্তিগত যাত্রা, আদর্শ, শিক্ষা সংস্কার এবং ভারতের গণতান্ত্রিক প্রতিষ্ঠান ও শিল্পোন্নয়নকে জোরদার করতে তাঁর মৌলিক ভূমিকাকে। 

মিলন মেলা প্রাঙ্গণে স্মরণ অনুষ্ঠানে সমবেত কণ্ঠে 'বন্দে মাতরম' গীত হবে, এর পরে 'সুর, সংস্কৃতি এবং রাষ্ট্র' শীর্ষক সঙ্গীত অনুষ্ঠান পরিবেশন করবে সিসিআরটি। এতে অংশ নেবেন ভারতের ধ্রূপদী, লোকগীতি এবং চিরাচরিত সঙ্গীতের বৈচিত্রময় ধারার প্রতিনিধি ৫৭ জন বিশিষ্ট শিল্পী, যাতে তুলে ধরা হবে ভারতের সমৃদ্ধ সাংস্কৃতিক ঐতিহ্য এবং একতার আদর্শকে। এই সঙ্গীতানুষ্ঠানের মাধ্যমে ডঃ শ্যামা প্রসাদ মুখার্জীর সাংস্কৃতিক জাতীয়তাবাদ, জাতীয় সংহতি, শিক্ষা এবং সভ্যতার মূল্যবোধের দীর্ঘদিনের আদর্শকে উদযাপন করা হবে। এই সঙ্গীতানুষ্ঠানটি পরিচালনা করেছেন পদ্মশ্রী তরুণ ভট্টাচার্য।

অনুষ্ঠানে ডঃ শ্যামা প্রসাদ মুখার্জীর জীবন ও কর্ম অবলম্বনে নির্মিত একটি ছোট চলচ্চিত্র। একটি বিশেষ ভিডিও প্রকাশিত হবে যেখানে তুলে ধরা হবে ডঃ শ্যামা প্রসাদ মুখার্জীর প্রস্তাবিত ১২৫ ফুট মূর্তির ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানটি। 

দুই বছর ধরে দেশজুড়ে স্মরণ অনুষ্ঠানের আয়োজনে প্রতিফলিত হয় দেশের অন্যতম রাষ্ট্র নির্মাতার ঐতিহ্যের প্রসার ও সংরক্ষণে ভারত সরকারের দায়বদ্ধতা। যাঁর জাতীয়তাবাদের আদর্শ, জনসেবা এবং ভারতের একতা ও অগ্রগতির লক্ষ্যে অদম্য নিষ্ঠার মাধ্যমে তিনি বর্তমান এবং ভবিষ্যৎ প্রজন্মকে অনুপ্রেরণা যুগিয়ে যাবেন। 

 


SC/AP/SKD


(रिलीज़ आईडी: 2281571) आगंतुक पटल : 2
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: English , Urdu , हिन्दी , Gujarati , Tamil , Telugu , Malayalam